সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ এপ্রিল, বুধবার। TCS-এ মহিলাদের সাথে কুকীর্তি, মিড ডে মিল খেয়ে মৃত্যু, ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি জনসভায় দাবি করেছিলেন, আধার এবং ভোটার কার্ড লিঙ্ক থাকায় একটি বিশেষ অ্যাপ দিয়ে তিনি দেখতে পাবেন যে, কে কাকে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট দানের গোপনীয়তা একটি মৌলিক অধিকার। আর প্রযুক্তি ব্যবহার করে এটি জানা অসম্ভব। সেই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হাওড়া-দিল্লি রুটে ২৪টি স্পেশাল ট্রেন
গরমের ছুটিতে উত্তর ভারতগামী যাত্রীদের জন্য বিরাট সুখবর দিয়েছে পূর্ব রেল। হাওড়া-নয়াদিল্লি রুটে এবার ২৪টি স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। যেগুলি ১৫ থেকে ২৮ এপ্রিলের মধ্যে মোট ১২টি ট্রিপ দেবে। অন্যদিকে হাওড়া থেকে স্পেশাল ট্রেনটি ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১২টি ট্রিপ দেবে। গাজিয়াবাদ, কানপুর, প্রয়াগরাজ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এর মতো স্টেশনগুলিতে এই ট্রেনগুলি স্টপেজ দেবে। ফলে বাংলা ও বিহারের মানুষদের জন্য বিরাট সুখবর হতে চলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আন্দামান সাগরে জাহাজ ডুবে নিখোঁজ ২৫০ রোহিঙ্গা
আন্দামান সাগরে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নিয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, আনুমানিক ২৫০ জন মানুষ এখনো নিখোঁজ, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক। প্রতিকূল আবহাওয়া, উত্তাল সমুদ্র আর অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ট্রলারটি সাগরে তলিয়ে গিয়েছে। বেঁচে যাওয়া যাত্রীদের জবানবন্দীতে উঠে আসছে ভয়াবহ তথ্য। একজন জানাচ্ছেন, ট্রলারটি ডোবার আগেই শ্বাসরুদ্ধ হয়ে প্রায় ৩০ জনের মৃত্যু হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পয়লা বৈশাখে ৩০০ টাকা ছুঁল চিকেনের দাম
পয়লা বৈশাখের উৎসবে যখন বাঙালির ভুরিভোজের প্রস্তুতি, ঠিক তখনই অগ্নিমূল্য ধারণ করল মুরগির মাংসের দাম। এক লাফে ৩০০ টাকা ছুঁয়ে যাওয়া আর খাসির মাংসের দাম পাল্লা দিয়ে বেড়ে যাওয়ার কারণে মধ্যবিত্তদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ব্যবসায়ীদের মতে, তীব্র গরমে পোল্ট্রির খাদ্যের মূল্য বৃদ্ধি এবং ভোটের কারণে অতিরিক্ত চাহিদা এই আকাশছোঁয়া দাম। হ্যাঁ, মাত্র এক মাসের ব্যবধানে ১৮০ টাকার মুরগির মাংস ৩০০ টাকায় পৌঁছানো যে উৎসবের আনন্দ কিছুটা ম্লান করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ১৬৫ থেকে কমে ৮৭, রাজ্যে গণনা কেন্দ্র অর্ধেক করছে কমিশন
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে বিরাট সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের গণনা কেন্দ্রের সংখ্যা ১৬৫ থেকে একধাক্কায় কমিয়ে ৮৭ করার প্রস্তাব দেওয়া হল মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের তরফ থেকে। নিরাপত্তা ও পরিকাঠামগত স্বচ্ছতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত। যদিও এর ফলে ফল প্রকাশে কিছুটা দেরি হওয়া সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে দক্ষিণ কলকাতা ডিইওর সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট এবং বেলডাঙ্গা আইসি=কে অপসারণ নিয়ে প্রশাসনিক মহলে জলঘোলা সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) জাতীয় সড়কে টোলে ওভারলোডিংয়ে ৪ গুন জরিমানা
১৫ এপ্রিল বুধবার অর্থাৎ পয়লা বৈশাখ থেকে জাতীয় সড়কে ওভারলোডিং রুখতে কড়া নিয়ম চালু করল কেন্দ্র সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত ওজনের থেকে বেশি পণ্য পরিবহন করলে এখন থেকে সাধারণ টোল ফি-র উপরে ২ থেকে ৪ শতাংশ পর্যন্ত জরিমানা গুনতে হবে। কিন্তু ওজনের ১০% পর্যন্ত অতিরিক্ত মাল বহনের ক্ষেত্রে কোনও রকম জরিমানা নেই। ১০ থেকে ৪০ শতাংশ অতিরিক্ত ওজনের জন্য দ্বিগুণ আর ৪০ শতাংশের বেশি ওজনের জন্য চারগুণ চার্জ ধার্য করা হবে। আর এই প্রক্রিয়ায় গাড়ির ওজন স্বয়ংক্রিয়ভাবেই ওজন মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ওড়িশায় মিড ডে মিল খেয়ে অসুস্থ শতাধিক, মৃত্যু এক ছাত্রীর
ওড়িশার ময়ূরভঞ্জ জেলায় কাকাবান্ধা আশ্রম স্কুলে মিড ডে মিল খেয়ে শতাধিক পড়ুয়া অসুস্থ হওয়ার কারণে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি এক পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। অভিযোগ, অনুমোদিত মেনুর বাইরে পান্তা ভাত এবং আমের চাটনি খাওয়ার পরেই ছাত্রছাত্রীদের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। এই ঘটনায় বর্তমানে শতাধিক পড়ুয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন আর স্কুলের খাদ্য তালিকায় এমন অনিয়ম ও গাফিলতি কীভাবে হল তার তদন্ত করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ডলারের বিপরীতে উত্থান ভারতীয় মুদ্রার
আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে শান্তি আলোচনার জেরে বিশ্ববাজারে তেলের দাম কমতে শক্তিশালী হয়েছে ভারতীয় টাকা। বুধবার ডলারের বিপরীতে টাকার দাম ২১ পয়সা বেড়ে ৯৩.১৭ টাকায় পৌঁছে গিয়েছে। তেলের দাম ৯৫ ডলারের নিচে নামার কারণে ভারতের আমদানি সস্তা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর অনিশ্চয়তা এবং আরবিআই এর পদক্ষেপের উপর ভিত্তি করেই আগামী দিন টাকার দামে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) সুপ্রিম কোর্টে পিছল DA মামলার শুনানি
সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ মামলার শুনানি পিছিয়ে আগামী ৬ই মে ধার্য করা হয়েছে। রাজ্য সরকার আদালতকে জানিয়ে দিয়েছে যে, তারা ইতিমধ্যেই ২৫ শতাংশ বকেয়া মেটাতে ৬০০০ কোটি টাকা খরচ করে ফেলেছে। আর গ্রুপ ডি এবং পেনশনভোগীদের সরাসরি এবং অন্যদের জিপিএফ অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। পরবর্তী বিস্তির পরিকল্পনা এবং কমিটির রিপোর্টের জন্য সময় চাওয়ার কারণে বিচারপতিরা মে মাস শুনানির দিন স্থায়ী করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) TCS-এ মহিলাদের ধর্মান্তরণের পর্দা ফাঁস
টাটা কনসালটেন্সি সার্ভিসের নাসিক শাখায় ধর্মান্তর ও যৌন নির্যাতনের অভিযোগে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণী কর্মীদের মানসিক ব্রেন ওয়াশ করা, জোরপূর্বক ধর্মীয় আচার পালনে বাধ্য করা, এমনকি মাংস খাওয়ানোর অভিযোগে রীতিমতো শিউরে উঠার মতো। এসআইটি ইতিমধ্যেই এইচআর বিভাগের নিদা খানসহ চক্রের সন্ধানে নেমেছে, এবং ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করে ফেলেছে। টাটা সন্সের চেয়ারম্যান এই ঘটনাকে উদ্বেগজনক বলেই দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










