বাংলায় রোহিঙ্গা গ্রেফতার, অন্নপূর্ণা যোজনায় ধুন্ধুমার…! আজকের সেরা ১০ খবর (২১ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ আগস্ট, শুক্রবার। বাংলায় রোহিঙ্গা গ্রেফতার, অন্নপূর্ণা যোজনায় ধুন্ধুমার, ডিএ বৃদ্ধির ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) পঞ্চায়েত কর্মী ও পেনশন প্রাপকদের DA-DR বৃদ্ধির ঘোষণা নবান্নের

পেনশনভোগী এবং পঞ্চায়েত স্তরের কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের। ইতিমধ্যেই এবারের বাজেটে ২০ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। অক্টোবর মাস থেকে তা কার্যকর হওয়ার কথা। সেই মতোই আগামী ১ অক্টোবর থেকে পঞ্চায়েত স্তরের সমস্ত কর্মী এবং পেনশনভোগীদের বর্ধিত ডিএ এবং ডিআর কার্যকর হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে মোট ৩৮ শতাংশ ডিএ মিলবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ইসলামপুরে জঙ্গি সন্দেহে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতির ভাই

এবার পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে গ্রেফতার হল তৃণমূলের ব্লক সভাপতির ভাই। জানা গিয়েছে, ইসলামপুর থেকে রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা এসটিএফ তাঁকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ ভিত্তিক গুপ্তচর সংস্থার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখত সে। এমনকি রাজ্যজুড়ে জঙ্গি নেটওয়ার্ক কার্যকর করার পেছনে হাত ছিল তাঁর। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে তাঁর স্ত্রী। তিনি জানিয়েছেন, তাঁর স্বামী একজন ব্যবসায়ী এবং তাঁকে অযথা ফাঁসানো হচ্ছে। স্বামীর বিরুদ্ধে কোনও কেস নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) শিক্ষিকার থাপ্পড়ে স্কুলেই মৃত্যু ৬ বছরের পড়ুয়ার

হোমওয়ার্ক না করে আনায় শিক্ষিকার কাছে সজোরে থাপ্পড় খেয়ে মৃত্যু হল ৬ বছরের পড়ুয়ার। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি শীঘ্রই ওই শিক্ষিকার চরম শাস্তির দাবি জানিয়েছে মৃত পড়ুয়ার পরিবার। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ওই মৃত ছাত্রের নাম প্রণয় তেজ। ইতিমধ্যেই শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। পাশাপাশি এই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পিছোল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য রইল বড় খবর। আজ অর্থাৎ ২১ আগস্ট অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে বলে জানানো হলেও শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আজ অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে না। আগামী ২৭ আগস্ট পর্ষদের অফিসিয়াল পোর্টালে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। সেখান থেকে স্কুলের প্রধান শিক্ষকরা তা ডাউনলোড করে বিতরণ করবেন। তবে ছাত্র-ছাত্রীরা নিজেরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) উত্তরবঙ্গে ১৮৯ কোটির প্রকল্পের শিলান্যাস অমিত শাহের

দেশের সুরক্ষার জন্য বড় পদক্ষেপ সরকারের। শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের সুরক্ষা বাড়াতে এবার ১৫৯ কোটি টাকার বৃহৎ প্রকল্পে শিলান্যাস করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি তিনি সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০২৪ সাল থেকে জমি চাওয়া হলেও এতদিন পর্যন্ত পাওয়া যায়নি। তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন করা সত্ত্বেও লাভ হয়নি। হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাও জমি বরাদ্দ করা হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের

অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে না, এই অভিযোগে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। এমনকি বিভিন্ন জায়গায় অবরোধ বিক্ষোভের মতো ঘটনাও ঘটছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০ আগস্ট বেলা বারোটার মধ্যে যোগ্য মহিলারা টাকা পাবেন। কিন্তু অনেকে এখনও পর্যন্ত টাকা পাননি। এবার সেই অভিযোগে জলপাইগুড়ির রাজগঞ্জ বিডিও অফিসের সামনে তাণ্ডব চালিয়েছেন বিক্ষোভকারীরা। শতাধিক মহিলা এদিন বিডিও অফিসের সামনে জমায়েত হন। এমনকি পুলিশ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) জনগণনায় শিক্ষকদের ব্যবহার নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাজ্যজুড়ে চলছে জনগণনার কাজ। তবে সেই কাজে শিক্ষকদের নিয়োগ করতে হবে এমনটাই নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। সেই মামলায় বড় রায় দিল হাইকোর্ট। শিক্ষকদের জনগণনার কাজে নিযুক্ত করতে হলে আগে থেকে দিনক্ষণ এবং জায়গার তথ্য জানিয়ে দিতে হবে। পাশাপাশি এই কাজে নিযুক্ত করার ক্ষেত্রে শিক্ষার্থীদের পঠন-পাঠনে যাতে প্রভাব না পড়ে তার বিকল্প ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) হাইকোর্টে নতুন করে ৩টি মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক

স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নতুন করে তিনটি মামলায় রক্ষাকবচ পেয়েছেন তিনি। যার ফলে ১৬টি মামলার মধ্যে আপাতত ৮টিতে মুক্তি পেয়েছেন তিনি। আসলে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলি দায়ের করা হয়েছিল সেখানে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে বলেই জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত আটটি মামলা নিয়ে চিন্তায় তৃণমূলের যুবরাজ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেফতার ৪ রোহিঙ্গা

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রেল পুলিশের তৎপরতায় আটক করা হয়েছে ৪ রোহিঙ্গাকে। জানা গিয়েছে, ১৯ আগস্ট বুধবার অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করেছিলেন। গুয়াহাটি স্টেশন থেকে বিজয়ওয়াড়া ট্রেনে উঠেছিলেন ওই চারজন। এরপর নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। সঙ্গে সঙ্গে তাদেরকে সন্দেহ হতেই আটক করা হয়। ২০১৭ সাল থেকেই বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে তারা ছিলেন বলেই অভিযোগ ওঠে। এমনকি তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সোমালিয়ায় জাহাজে হামলা করে ৬ ভারতীয়কে অপহরণ জলদস্যুদের

এবার হামলার শিকার ভারতীয় নাবিকরা। সোমালিয়ার পুটল্যান্ড উপকূলের কাছে ক্যামারুনের এক পতাকাবাহী জাহাজে হামলা চালিয়েছে জলদস্যুরা। ওই হামলায় তুরস্কের অস্ত্রবাহী জাহাজ থেকে ৬ জন ভারতীয় নাবিক সহ মোট ১০ জন ছিলেন বলেই খবর। তাঁদের প্রত্যেককেই অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি রিপোর্ট অনুযায়ী, জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে উপকূলের দিকে নিয়ে গিয়েছে জলদস্যুরা। অন্তত ৮ জন জলদস্যুর এই দলটি আচমকা জাহাজটিতে জোড়ালো হামলা চালায় বলেই অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন