সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ জুন, রবিবার। উত্তরবঙ্গে ভয়াবহ বিপর্যয়, তৃণমূল নেতার কুকীর্তি, পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কুমোরটুলির মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাটল মাটির সমস্যা
দীর্ঘদিন ধরেই কলকাতার কুমোরটুলির মৃৎশিল্পীদের দাবি ছিল, মাটির অভাবে প্রতিমা তৈরি করা সম্ভব হচ্ছে না। কারণ পর্যাপ্ত পরিমাণে মাটি আসছিল না। তাদেরকে কাঠামো বেঁধে রেখে দিতে হচ্ছিল। তবে এ নিয়ে তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই সংকট দূর করলেন মুখ্যমন্ত্রী নিজেই। হ্যাঁ, শুভেন্দু অধিকারী তত্ত্বাবধানে কুমোরটুলিতে অবশেষে চার লরি মাটি পৌঁছল। সূত্রের খবর, গতকাল রাতেই এই মাটির লরিগুলি পৌঁছেছে। মাটি পেয়ে খুশি শিল্পীরা। এমনকি তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিধায়ককে ধন্যবাদ জানিয়ে এলাকায় বড় একটি পোস্টার টাঙিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ঋতব্রতদের বিরুদ্ধে থানায় মমতার তৃণমূল
দলের নাম ভাড়িয়ে দলের কর্মীদের বিভ্রান্ত করার অভিযোগে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। গত সোমবার নিউটাউনের পার্শ্ববর্তী একটি হোটেলে দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেছিলেন ঋতব্রত। কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না। মমতার দলের অভিযোগ, তৃণমূলের প্রতীক নিয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। সেই কারণে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের তৃণমূলের তরফ থেকে সাংসদ দোলা সেন কালীঘাট এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) এ বছরই দেশে ফেরার বার্তা হাসিনার
মৃত্যুর ভয় পাই না। এই বছরই দেশে ফিরব। স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালে ছাত্র আন্দোলনের পর থেকেই ক্ষমতা হারিয়ে ভারতে অবস্থান করছেন তিনি। তার মধ্যে জল অনেক দূর গড়িয়েছে। নতুন সরকার ক্ষমতায় এসেছে ওপার বাংলায়। এমনকি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু মৃত্যুকে তোয়াক্কা না করে মুজিবুর রহমানের কন্যা স্পষ্ট জানিয়ে দিলেন, দেশে ফেরা তাঁর কোনও ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সোনার বাংলা বড় তোলা তাঁর লক্ষ্য। তিনি জানান, আমার ফাঁসির সাজা শুনিয়ে ওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না। এই বছরই বাংলাদেশে ফিরব। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) শিয়ালদা স্টেশনে স্মার্ট লাগেজ লকার চালু করল পূর্ব রেল
শিয়ালদা স্টেশনে নতুন পরিষেবা চালু করল পূর্ব রেল। প্রতিদিন এই স্টেশনের উপর দিয়ে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এবার যাত্রীদের ভরসার মর্যাদা রেখে জিনিসের সুরক্ষার জন্য শিয়ালদা স্টেশনে চালু হয়েছে স্মার্ট লাগেজ লকার। শিয়ালদা স্টেশনের ১২ নম্বর প্ল্যাটফর্মের বিপরীতে রেলের তরফ থেকে এই লাগেজ রাখার জন্য ডিজিটাল লকার রাখা হয়েছে। এমনকি পূর্ব রেলের তরফ থেকে ইতিমধ্যেই সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। স্টেশনে গিয়ে অনেকের লাগেজ চুরির ভয় থাকে। কিন্তু এবার থেকে সেই ভয় থাকবে না। এই লকারের ভিতরে লাগেজ রাখলেই নিশ্চিন্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) শিয়ালদা ফ্লাইওভার ও সুকান্ত সেতু খালি করতে পুরসভার নোটিশ
৭ দিনের ডেডলাইন। এবার শিয়ালদা ফ্লাইওভার এবং সুকান্ত সেতু খালি করার নোটিশ দিল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে না উঠলেই বুলডোজার চালানো হবে বলে স্পষ্ট জানানো হয়েছে নোটিশে। প্রসঙ্গত, আচার্য প্রফুল্ল চন্দ্র রোডে অবস্থিত বিদ্যাপতি সেতু বা শিয়ালদা ফ্লাইওভারের নিচে অবৈধভাবে প্রচুর ব্যবসায়ী এতদিন ধরে রমরমিয়ে ব্যবসা করে গিয়েছেন। এছাড়া সুকান্ত সেতুর নিচে সন্ধ্যাবেলা বিরাট বাজার বসে। আর এই বাজারের পাশাপাশি রয়েছে হকার্স মার্কেটও। তবে সেই সমস্ত স্থাপনা উচ্ছেদের জন্য ৭ দিন সময় দিয়েছে পুরসভা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) সোহরাবর্দি সরিয়ে বোর্ড বসল গোপাল মুখার্জী রোডের
কিছুদিন আগেই সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে গোপাল মুখার্জী রোড রাখা হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার প্রশংসাও করেছিলেন। এরপর স্বয়ং কার্তিক মহারাজকে রাস্তার নামকরণ করার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নিয়েই তিনি কলকাতা পুরসভার তরফ থেকে নতুন নামকরনের বোর্ড টাঙিয়ে দিলেন। আসলে গোপাল মুখোপাধ্যায় ১৯৪৬ সালের ১৬ আগস্ট মর্মান্তিক ডিরেক্ট একশন ডে-তে বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর প্রকৃত সম্মান দেওয়ার জন্যই রাজ্য সরকারের এই উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) অপরাধী দমনে বড় দাওয়াই মুখ্যমন্ত্রীর
অপরাধীদেরকে দমন করার জন্য এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী সোমবার বিধানসভায় পেশ করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি এন্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। তবে এই বিলের আওতায় গুন্ডা, মাফিয়া এবং তোলাবাজদের দমন করা হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, যেকোনো চিহ্নিত অপরাধী বা গুন্ডাকে আশ্রয় দেওয়া কিংবা লুকিয়ে রাখা বা পালিয়ে যেতে সাহায্য করলে শাস্তির মুখে পড়তে হবে। এমনকি অপরাধীকে বাড়িতে লুকিয়ে রাখলে ২ বছরের জেল পর্যন্ত হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) রাত থেকেই টানা বৃষ্টিপাত ডুয়ার্সে, সিকিমে ভাঙল ব্রিজ
ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে। গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টির কারণে জ্বলা মগ্ন হয়ে পড়েছে ডুয়ার্স, ধুপগুড়ি থেকে শুরু করে একাধিক এলাকা। ক্রমশ নদীর জলস্তর বাড়ছে। এমনকি বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের এই জেলাগুলিতে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। যে কারণে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার সহ অন্যান্য জেলাগুলোতে লাল সর্তকতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সবথেকে বড় ব্যাপার, এই জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ফাঁস গোসাবার তৃণমূল নেতার অপকর্ম
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই ফাঁস হল আরও এক তৃণমূল নেতার কুকীর্তি। জানা গিয়েছে পাঠানখালীর তৃণমূল অঞ্চল সভাপতি থেকে গোসাবা ব্লক তৃণমূলের অঞ্চলের সভাপতি হয়েছিলেন সুবিদ আলী। তবে তার নামে উঠল একাধিক অভিযোগ। স্থানীয় মহিলাদের অভিযোগ অনুযায়ী, এই কুখ্যাত তৃণমূলের নেতা শিশুদেরকে পনবন্দী করে রাখত, এবং সেই সমস্ত শিশুদের মায়েদেরকেই নাচতে বাধ্য করত। এরপর তাদেরকে ধর্ষণ পর্যন্ত করা হতো। প্রচুর মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেছে সে। সবথেকে বড় ব্যাপার, তোলাবাজির টাকা দিয়ে বিরাট বাংলো বানিয়ে ফেলে এই তৃণমূলের নেতা। এমনকি তার সঙ্গে শেখ শাহজাহানের ওঠাবসা ছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) পার্ক সার্কাস স্টেশনে চলল রেলের বুলডোজার
এবার পার্ক সার্কাস স্টেশনে চলল বুলডোজার। রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ সমস্ত দোকান থেকে শুরু করে বস্তি। এর আগে হাবরা থেকে শুরু করে হাওড়া, দমদম, শিয়ালদা সহ একাধিক স্টেশনে চলেছে বুলডোজার। রেলের তরফ থেকে আগেই পার্ক সার্কাস স্টেশনে নোটিশ দেওয়া হয়েছিল। সেই মতোই রাতের অন্ধকারে হলো কাজ। বিশেষ করে রেলের জমি দখল করে এই সমস্ত অবৈধ দোকানদাররা দিনের পর দিন ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলেই অভিযোগ। তবে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ জিআরপি এবং আরপিএফ যৌথভাবেই পুরো স্টেশন চত্বর ঘিরে ফেলে এই অভিযান চালায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










