সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ জুলাই, শুক্রবার। মনোজের অফিসে কনডম, অভিষেকের বিরুদ্ধে মামলা, মিড ডে মিল নিয়ে হাইকোর্টে মামলা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শিয়ালদা ডিভিশনে কমছে লোকাল ট্রেন
শিয়ালদা স্টেশনে এবার ট্রেন কমানোর সিদ্ধান্ত গ্রহণ করল পূর্ব রেল। শিয়ালদার ডিআরএম জানিয়েছেন, দূরপাল্লার মেল, এক্সপ্রেস এবং টিওডি পরিষেবার কারণে কলকাতায় স্টেশনে প্ল্যাটফর্মের ঘাটতি মেটানোর জন্য ট্রেন কমানো হচ্ছে। জানা গিয়েছে, সকাল ১১:১৫ থেকে বিকেল ৫:১৫ পর্যন্ত সার্কুলার রেল পরিষেবার পরিবর্তন করা হবে। যাতে এই সময় কলকাতা স্টেশনের মধ্য দিয়ে কোনও লোকাল ট্রেন না যায়। এর ফলে দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলোর জন্য ৬ ঘণ্টার একটি নির্দিষ্ট সময় পাওয়া যাবে। এমনকি মাঝেরহাট ও টালার মধ্যে নতুন একটি ট্রেন পরিষেবা চালু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) মনোজ তিওয়ারির অফিস থেকে কনডমের প্যাকেট উদ্ধার
এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অফিস এবং পাশের একটি ক্লাব থেকে প্রচুর পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার করা হল। জানা গিয়েছে, হাওড়ার বালিটিকুরি এলাকায় মনোজের অফিস এবং ক্লাব থেকে ত্রাণের সরকারি ত্রিপল, কম্বল সহ আরও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এমনকি মনোজের অফিসের ড্রয়ার থেকে কনডমের প্যাকেট উদ্ধার করা হয়েছে বলেও অভিযোগ বিজেপি কর্মীদের। বলে রাখি, শুক্রবার হাওড়ার ৫০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন চেয়ারম্যানের গোডাউন থাকে এই সমস্ত ত্রাণসহ একাধিক সামগ্রী পাওয়া গিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) এনএইচএম কর্মীদের ৫০০০ টাকা বেতন বাড়াল শুভেন্দুর সরকার
এবার রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন আরও বাড়ানো হল। জানা গিয়েছে, এনএইচএম বা জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের সঙ্গে যুক্ত সরকারি কর্মচারীদের মাসিক বেতন ৫০০০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। এমনকি ১ আগস্ট থেকে এই বেতন কার্যকর হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। তার মধ্যে উল্লেখযোগ্য হল জন্ম ও মৃত্যুর নিবন্ধন সংশোধনী বিধিমালা ২০২৬। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) মিড ডে মিলে ডিম বন্ধ হওয়ায় হাইকোর্টে জনস্বার্থে মামলা
রাজ্যের সরকার পরিবর্তন হতেই মিড ডে মিল স্কিমে এসেছে বদল। কলকাতার সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। সেই সূত্রে স্কুলের ডিম, মাছ ইত্যাদি দেওয়ার বদলে রাজমা, ডাল ইত্যাদি দেওয়ার ইঙ্গিত মিলেছে। এবার এই নিয়ে জনস্বার্থে মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর অভিযোগ, ডিম, মাছ বন্ধ করার ফলে শিশুরা উপযুক্ত পরিমাণে পুষ্টি পাবে না। এমনকি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কর্মসংস্থান হারাবে ইসকনকে দায়িত্ব দিলে। যদিও আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তা আগামী মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) সেবাশ্রয়ে নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে দুর্নীতির ঘটনায় তোলপাড় রাজ্য। এবার এ নিয়ে ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রায়নগরের বাসিন্দার শুকদেব দাস। তাঁর দাবি, শিবিরগুলিতে অনুমোদন ছাড়াই চিকিৎসা কেন্দ্র পরিচালনা করা হয়েছে। এমনকি বেআইনি চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে ওষুধ বা তেজস্ক্রিয় পদার্থ এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। এমনকি অনুমোদনহীন চিকিৎসার পাশাপাশি ডায়াগনস্টিক কেন্দ্র পরিচালনার অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) দেবরাজের বিরুদ্ধে জগন্নাথ মন্দিরে লুঠের অভিযোগ
গ্রেফতার হয়েছেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগরের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলল এক ব্যক্তি। জানা গিয়েছে, মন্দির দখল সংক্রান্ত ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন ৮৫ বছরের এক বৃদ্ধ। এমনকি সেখানে ২৬ লাখ টাকার তোলাবাজি সহ দানপত্র লুটে নেওয়ার অভিযোগ আসছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগকারী বিভিন্ন তহবিল সংগ্রহ করে বাগুইহাটির দক্ষিণ জ্যাংড়া এলাকায় একটি জগন্নাথ মন্দির গড়ে তুলেছিলেন। আর সেখান থেকেই চুরির অভিযোগ উঠছে দেবরাজের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) জমির খতিয়ান পেতে লাগবে না টাকা, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যের নাগরিক পরিষেবা স্বচ্ছ করার জন্য এবার বিরাট উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এখন থেকে বিনামূল্যে অনলাইনে জমির খতিয়ান বা জমির দাগের তথ্যের ডিজিটাল স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবে সাধারণ নাগরিকরা। এর জন্য কোনও অতিরিক্ত ফি দরকার নেই বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, নাগরিক পরিষেবা যাতে স্বচ্ছ এবং ঝামেলামুক্ত হয় তা নিশ্চিত করার জন্যই সরকার প্রতিশ্রুতবদ্ধ। আমরা ঘোষণা করছি যে, খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য আগের সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত আমরা তা মুকুব করেছি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) কণ্ঠস্বর বিতর্কে হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের
কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবী আজ দ্রুত শুনানির আবেদন জানিয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। আসলে বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনে ভরাডুবির পর তা নিয়েই দায়ের করা হয় এফআইআর। সেক্ষেত্রে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছিল। কিন্তু তা নিয়েই চ্যালেঞ্জ করেছিলেন সাংসদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) দুর্গাপুর-আসানসোলে আরও ৫টি ইলেকট্রিক বাস
এবার দুর্গাপুর-আসানসোলে পাঁচটি ইলেকট্রিক বাস চালানোর কথা জানাল এসবিএসটিসি। এই বাসগুলোতে মহিলারা সম্পূর্ণ ফ্রিতে ভ্রমণ করতে পারবেন। জানা গিয়েছে, দুর্গাপুর-আসানসোল রুটে যে বাসগুলো চলবে সেগুলি আসলে ন্যাশনাল হাইওয়ে ১৯ দিয়েই চলাচল করবে। পাশাপাশি আসানসোল এবং দুর্গাপুর শহরের ভিতরেও এগুলো চলবে। আর বাসগুলোর সুবিধার কথা মাথায় রেখে আসানসোলে একটি চার্জিং স্টেশন স্থাপন করা হবে। তবে এই বাস পরিষেবা চালু হলে যে সাধারণ ব্যক্তিরা উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) নবান্নে মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত
বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে নাবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথমত, প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ করার জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল ২০২৬ পেশ করার অনুমোদন দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। দ্বিতীয়ত, মন্ত্রিসভা মেডিকেল বেনিফিট স্কিমের স্যাটেলাইট ডিসেপশনারি ব্যবস্থাপনার জন্য পশ্চিম মেদিনীপুর জেলায় ভারত সরকারের আওতায় ইএসআইসিআই ০.৪০৪০ একর সরকারি জমির বন্দোবস্ত করার বরাদ্দ করেছেন। এছাড়াও একাধিক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










