চন্দ্রিমার মমতা সঙ্গ ত্যাগ, ডিজেলে আইসোবিউটানল…! আজকের সেরা ১০ খবর (৪ জুলাই)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ জুলাই, শনিবার। চন্দ্রিমার তৃণমূল ত্যাগ, ডিজেলে আইসোবিউটানল, দেশের নতুন গ্রিনফিল্ড রিফাইনারি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ডিজেলে ১৫% আইসোবিউটানল মেশানোর ঘোষণা কেন্দ্রের

পেট্রোলের পর এবার ডিজেলে আইসোবিউটানল মেশানোর কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানিয়েছেন, এবার থেকে ১৫ শতাংশ আইসোবিউটানল মেশানো হবে। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। অনুমোদন পাওয়ার অপেক্ষা। তাঁর দাবি, সরকার আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানোর চেষ্টা করছে। পাশাপাশি জৈব জ্বালানির কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু ডিজেলে যেহেতু সরাসরি ইথানল মেশানো সম্ভব নয়, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) গদ্দারদের উদ্দেশ্যে ক্ষোভ উগড়ে দিলেন মমতা

ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে গদ্দারি করা তৃণমূলের কর্মীদের উপর নিজের ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বিজেপি এমনিতেই ভোট লুট করে ক্ষমতায় এসেছে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে এসেছে তারা এখন বিজেপির হয়ে লড়ছে। তিনি বলেন, “অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে জোড়া ফুল সিম্বলটা আমি আপনাদেরকে দিয়েছিলাম। মাত্র দুই মাস ধৈর্য ধরতে পারলেন না? বেইমানের একটা সীমা থাকা উচিত। আপনারা পার্টির সঙ্গে বেইমানি করেননি, বরং জন্মদাত্রী মায়ের সঙ্গে করেছেন।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ১৪ বছর বরুণ বিশ্বাসের ফাইল খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার সুটিয়ার শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের আজ ১৪ বছর। গোবরডাঙ্গা স্টেশন সংলগ্ন এলাকায় ২০১২ সালের ৫ জুলাই গুলি করে খুন করা হয়েছিল বরুণকে। তবে এই খুনের পেছনে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের হাত রয়েছে বলেই অভিযোগ। যদিও ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় জেলের ভেতরেই। আর বাকিরা বর্তমানে জামিনে মুক্ত। কিন্তু এবার সেই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দারস্থ হয়েছেন বরুণের পরিবার। এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সিট গঠন করে তদন্ত করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) উদ্বোধন হল নতুন গ্রিনফিল্ড রিফাইনারি

জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এবার বিরাট সাফল্য অর্জন করে ফেলল ভারত। দেশের পরিশোধন ক্ষমতা বাড়ানোর জন্য রাজস্থানে নতুন একটি অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি চালু করা হয়েছে আজ, যেটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উদ্বোধন করেছেন। এমনকি এটি ২০২৬ সালে ইন্ডিয়ান অয়েলের পারাদ্বীপ রিফাইনারির পর দেশের সবথেকে বড় নতুন গ্রিনফিল্ড রিফাইনারি হিসেবে উঠে আসছে। সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্প বাস্তবায়ন করতে মোট ৭৯ হাজার ৪৫৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। আর এটির বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধন ক্ষমতা হবে ৯০ লক্ষ মেট্রিক টন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) তৃণমূলের রাজ্য সভাপতির পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য

এমনিতেই নির্বাচনের পর থেকে ভরাডুবি তৃণমূল কংগ্রেসের। গত এক মাসও হয়নি, দলের রাজ্য সভাপতির পদ হিসেবে নিয়োগ করা হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। তবে এবার সেই পদ ছেড়ে দাঁড়িয়েছেন দমদম উত্তরের প্রাক্তন বিধায়ক। এমনকি তাঁকে আজ ঋতব্রত শিবিরে বৈঠক করতে দেখা গিয়েছে। তবে দল থেকে ইস্তফা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এমনকি তিনি দাবি করেন, তাঁকে না জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট তৈরি করতেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে ১ কোটির দুর্নীতির অভিযোগ

বিস্ফোরক অভিযোগ উঠল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শনী মল্লিকের বিরুদ্ধে। সূত্রের খবর, মাত্র ১ বছরে নাকি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থাকাকালীন তাঁর ক্যান্টিনের বিল দাঁড়িয়েছে ১ কোটি টাকারও বেশি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে প্রিয়দর্শনী মল্লিককে নতুন সচিব হিসেবে নিয়োগ করা হয়েছিল। এমনকি সরকারি অনুষ্ঠান, বৈঠক বা কর্মসূচির খাবারের দায়িত্ব দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট ক্যান্টিন সংস্থাকে। কিন্তু মাত্র এক বছরেই এত বিল কীভাবে হয় তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) শিয়ালদা-কৃষ্ণনগর লাইনে ট্রেন সম্প্রসারণের ঘোষণা রেলের

যাত্রীদের সুবিধার জন্য বিরাট ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদা-কৃষ্ণনগর সিটি শাখায় দুটি লোকাল ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করেছে রেল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ট্রেন নম্বর ৩১৬২৯ শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেনের যাত্রাপথ এবার কৃষ্ণনগর সিটি পর্যন্ত সম্প্রসারিত হবে। আবার ট্রেন নম্বর ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদা লোকাল ট্রেন কৃষ্ণনগর সিটি স্টেশন থেকে যাত্রা শুরু করবে এবং ট্রেনটি ডাউন কৃষ্ণনগর সিটি-শিয়ালদা ট্রেনরূপে সোমবার থেকে শনিবার পর্যন্ত চলবে। এতে নিত্যযাত্রীরা উপকৃত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ব্যাঙ্ক অফ বরোদাকে জরিমানা আরবিআই-র

ব্যাঙ্ক অফ বরোদাকে বড় ধরনের জরিমানা করলে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক । জানা গিয়েছে, নিয়মকানুন লংঘন করার জন্য সরকারি এই ব্যাঙ্কটির উপর মোট ৬৩.৬ লক্ষ টাকা আর্থিক জরিমানা আরোপ করা হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই পদক্ষেপ শুধুমাত্র নিয়ম লঙ্ঘনের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে। তবে এতে গ্রাহকদের উপর কোনও রকম প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে আরবিআই-র তরফ থেকে। তবে বলে রাখি, রিজার্ভ ব্যাঙ্ক ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত ব্যাঙ্ক অফ বরোদার আর্থিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এই সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) হাওড়া ডিভিশনের জন্য বড় ঘোষণা

হাওড়া স্টেশনে যারা নিত্য যাতায়াত করেন তাদের জন্য বড় সুখবর। স্টেশনটিতে এবার জুড়ে গিয়েছে ২৪ নম্বর প্ল্যাটফর্মটি। এমনকি এর জন্য মোট ২.৬৯ কোটি টাকা খরচ করতে হয়েছে বলে খবর। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাস থেকে সাধারণ মানুষের সুবিধার্থে এই প্ল্যাটফর্মটি খুলে দেওয়া হবে। পাশাপাশি হাওড়া স্টেশনের ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্মগুলির সম্প্রসারণের কাজ চলছে বলেই সূত্রের খবর। এই প্ল্যাটফর্মগুলিতে এবার থেকে বড় ট্রেন ঢোকানো সম্ভব হবে। পাশাপাশি নতুন আরআরআই বসানোর কাজ চলছে বলেও জানা গিয়েছে। এছাড়া কাটোয়া সহ বেশ কিছু স্টেশনে বসছে লিফট ও এস্কেলেটর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে পতন

দেশের অর্থনীতির জন্য খারাপ খবর। একধাক্কায় অনেকটাই কমে গেল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। জানা গিয়েছে, ২৬ জুন শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোট ৫.৬৫৪ বিলিয়ন মার্কিন ডলার কমে ৬৬৬.৯৩৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি দেশের স্বর্ণ ভাণ্ডারও অনেকটাই কমেছে। সেক্ষেত্রে ৫.৩৯৪ বিলিয়ন মার্কিন ডলার কমে এখন তা দাঁড়িয়েছে ১০২.৫৩৬ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক বাজারে টালমাটাল অবস্থা এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দরপতনের জেরেই এই পতন, এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন