অভিষেক ব্যানার্জি গ্রেফতার, বাংলায় রেল দুর্ঘটনা…! আজকের সেরা ১০ খবর (৬ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ সেপ্টেম্বর, রবিবার। অভিষেক ব্যানার্জি গ্রেফতার, বাংলায় রেল দুর্ঘটনা, হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মলদ্বারে ৮ ইঞ্চির কাঠের বাট ঢুকলেও চিকিৎসকের চেষ্টায় বাঁচলেন মুর্শিদাবাদের কৃষক

বড়সড় বিপদ থেকে বেঁচে গেলেন মুর্শিদাবাদের কৃষক। শৌচাগারে পা পিছলে পড়ে মলদ্বারে ঢুকে গিয়েছিল ৮ ইঞ্চি আস্ত একটি কাঠের বাট। মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত সমস্তপুর গ্রামে ঘটেছে এই ঘটনা। পেশায় কৃষক আখতার আলীর পায়ুপথে কাঠ ঢুকে যেতেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। শেষমেষ পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই অস্ত্রোপচার করে বের করা হয়েছে কাঠের টুকরোটি। কোনও মতে তিনি বেঁচে গিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) রাজ্যে চালু হল স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ

মমতার আমলে চালু করা হয়েছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজ স্তরে পড়ুয়াদের মোটা অংকের টাকা স্টাইপেন্ড দেওয়া হত। তবে রাজ্যে সরকারের পরিবর্তন হতেই সেই স্কলারশিপের নাম পরিবর্তন করে রাখা হয় স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ স্কিম। তবে এতদিন তা বন্ধ থাকলেও মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, আজ থেকেই ফের রাজ্য সরকারের এই জনপ্রিয় স্কলারশিপ চালু হয়েছে। এমনকি এর আওতায় বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এবার অর্থ সহায়তা মিলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কেজি প্রতি ৩-১০ টাকা অবধি বাড়ল বাঁশকাঠি, মিনিকেট চালের দাম

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তো বাড়ছেই। তার সঙ্গে এবার বাড়ল চালের দাম। বর্তমানে মিনিকেট, বাঁশকাঠি সবরকম ব্র্যান্ডের চালের দাম অনেকটাই বেড়েছে। গত ১৫ দিনে অনেকটাই বেড়েছে দাম। সর্বশেষ রিপোর্ট বলছে, কিলোপ্রতি কমপক্ষে ৩ থেকে ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ জাতীয় মোটা চালের দামও কেজিতে ৩ থেকে ৫ টাকা করে বেড়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। এমনকি খুচরো বাজারে এই দাম বৃদ্ধির পাওয়ায় বিপাকে পড়ছে সাধারণ মানুষ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল

দিল্লিতে ভয়ংকর দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বিল্ডিং। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই এলাকায়। বহু পড়ুয়া হোস্টেলে থাকত বলে খবর। ভেঙে পড়া বিল্ডিংটিতে একাধিক ছাত্রও থাকত। তবে ওই ধ্বংসস্তূপের নিচে বহু ছাত্র-ছাত্রী আটকা পড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার এবং তল্লাশির কাজও শুরু হয় জোরকদমে। এমনকি উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ-কে যুক্ত করা হয় বলেও খবর। তবে হতাহতের খবর এখনও মেলেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) হিন্দুদের অনুষ্ঠানে ‘মুসলিম’দের প্রবেশে নিষেধাজ্ঞা

হিন্দুদের অনুষ্ঠানে প্রবেশ করতে পারবে না বিধর্মী অর্থাৎ মুসলিমরা। সম্প্রতি মহারাষ্ট্রের নবরাত্রির গরবা এবং ডান্ডিয়া অনুষ্ঠানে ইসলাম ধর্মালম্বীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি ফতোয়া জারি করে জানানো হয়েছে, হিন্দুদের পবিত্র অনুষ্ঠানে ঢুকতে পারবে না মুসলিমরা। এই নির্দেশিকা জারি করা হয়েছে মহারাষ্ট্র বিশ্ব হিন্দু পরিষদ শাখার তরফ থেকেই। কারণ, অন্য ধর্মের মানুষজন প্রবেশ করলে অনুষ্ঠানের পবিত্রতা নষ্ট হতে পারে বলেই দাবি করেছেন তারা। তবে এ নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ডেঙ্গু রুখতে বড় পদক্ষেপ সরকারের

ডেঙ্গু রুখতে এবার বড়সড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। তিনদিনের রাজ্যব্যাপী পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ১৬০০ টির বেশি ওয়ার্ডে অভিযান চালানো হয়েছিল এই কদিনে। নর্দমা পরিষ্কার থেকে শুরু করে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়া জঞ্জাল সাফাই, স্কুল, বাজার, সরকারি দফতর সহ বহু জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আরও জানিয়েছেন, মোট ১১৬০টি বাজার ও হাট, ১৩০৪টি স্কুল ও কলেজ চত্বর, ৫৪৪টি সরকারি দফতর চত্বর, ৩১৫টি হাসপাতাল চত্বরে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) গ্রেফতার অভিষেক ব্যানার্জি

গ্রেফতার করা হল অভিষেক ব্যানার্জিকে। বাগুইহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে বিধান নগর থানার পুলিশ। বেআইনিভাবে একাধিক সিম কার্ড বিক্রি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এমনকি এক ব্যক্তিকে একাধিক সিম কার্ড বিক্রি করছিলেন তিনি। গত ৪ সেপ্টেম্বর রাতে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। তবে এর পেছনে আরও বড়সড় সাইবার জালিয়াতি লুকিয়ে থাকতে পারে বলেই অনুমান। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত হলেও বর্তমান সোদপুর এলাকায় বসবাস করছিলেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শতাব্দী প্রাচীন ৫২ নং রুটের বাস বন্ধের সিদ্ধান্ত

রামরাজাতলা থেকে ধর্মতলা রুটের ঐতিহ্যবাহী ৫২ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মালিকপক্ষ। তারা জানিয়েছেন, বর্তমানে এই রুটে বাস চালিয়ে প্রতি বাস মালিকের দৈনিক লাভ হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকা। আর তার উপর রাতে বাস রাখা নিয়ে প্রতিটি বাসের উপর ৫০০০ টাকা করে জরিমানা আরোপ করা হচ্ছে। সেই সূত্র ধরেই শতাব্দী প্রাচীন এই রুটে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই কারণে নিত্যযাত্রীরা যে বিপাকে পড়লেন তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) IPS হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ

ক্যামাক স্ট্রিট কাণ্ডে এবার প্রাক্তন আইপিএস অফিসার তথা তৃণমূলের ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশ। একই ঘটনায় এর আগে দুইবার নোটিশ দিতে প্রাক্তন পুলিশ কর্তার বাড়িতে গিয়েছিলেন আধিকারিকরা। কিন্তু সেখানে পাওয়া যায়নি তাঁকে। রবিবার সাত সকালে নোটিশ দিতে হুমায়ুন কবিরের বাড়ির সামনে হাজির হয়েছেন পুলিশ কর্তারা। শেষ পর্যন্ত বাড়ির এক কর্মীর হাতে নোটিশ ধরিয়েছে পুলিশ। এদিন সকাল সকাল হুমায়ুনের বাসভবনের সামনে হাজির হন তারা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করতে থাকেন পুলিশ আধিকারিকরা। পরবর্তী সময়ে বাড়ির ভেতর থেকে এক কর্মী বেরিয়ে এলে তাঁর হাতেই হাজিরার নোটিশ দেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) লাইনচ্যুত আলিপুরদুয়ার মহানন্দা এক্সপ্রেসের ৩টি কামরা

ফের বড়সড় রেল দুর্ঘটনা। ট্র্যাক থেকে ছিটকে গেল আলিপুরদুয়ার–মহানন্দা এক্সপ্রেসের তিনটি কামরা। আজ অর্থাৎ রবিবার ভোট ৪:১০ মিনিটের দিকে বিহারের আরা জংশনে আলিপুরদুয়ার-দিল্লি রুটে চলাচলকারী মহানন্দা এক্সপ্রেসের ইঞ্জিন ও জেনারেল কোচ লাইনচ্যুত হয়েছে। তবে এই কারণে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। রেল কর্মকর্তা ও কর্মচারীরা অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করে। তবে এতে কোনও হতাহতের খবর মেলেনি। লাইনচ্যুত বগিগুলি মেরামত করে ফের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন