সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ অক্টোবর, বৃহস্পতিবার। গ্যাসের দাম বৃদ্ধি, বিজেপির আন্দোলনের ডাক, এয়ারপোর্টের মসজিদে নামাজ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কলকাতা এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ করল হাইকোর্ট
কলকাতা বিমানবন্দরের মসজিদ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্যের উচ্চ আদালত। ওই মসজিদে নামাজ পড়ার অনুমতি চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাকারীদের আইনজীবী সাংবিধানিক অধিকারের প্রশ্ন তোলেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জাতীয় নিরাপত্তার উপর জোর দিলে আজ সমস্ত বক্তব্য শোনার পর সেই মামলার দিনক্ষণ ৭ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। আপাতত এই মসজিদে নামাজ পড়া বন্ধ বলেই জানিয়েছে হাইকোর্ট। আসলে গতকাল ইজরায়েলে বিমান হাইজ্যাকের ঘটনার পর এই সিদ্ধান্ত নিল আদালত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ১৫ বছর ধরে রাখি পরানো দাদাকে বিয়ে তরুণীর
১৫ বছর ধরে রাখি পরানো দাদাকে বিয়ে করে নিল ২০ বছরের তরুণী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। জানা গিয়েছে, ২০ বছর বয়সী ওই তরুণীর নাম নন্দিনী পান্ডে। কিছুদিন আগেই ওই একই এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী শাশ্বত গুপ্তকে পালিয়ে বিয়ে করেন তিনি। পরিবারের সদস্যদের দাবি, দুই পরিবারের মধ্যে ভালো সম্পর্ক ছিল। এমনকি গত ১৫ বছর ধরে শাশ্বতকে রাখি পরাতেন তিনি। তবে কেউ আঁচ করতেই পারেনি যে, দুজনের মধ্যে ভালো প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) পুজোয় VIP সংস্কৃতিতে ইতি
বিজেপি সরকারের হাত ধরে এবার প্রথম দুর্গাপুজো। তবে ভিআইপি পাস নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর এবার নড়েচড়ে বসেছে প্রশাসন। সেই দুর্নীতি যাতে পুনরায় না ঘটে, তাই এবার দুর্গাপুজোর ভিআইপি পাস বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছে দুর্গাপুজো সমন্বয় কমিটি। বুধবার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে সমিতির উদ্যোক্তা রুদ্রনীল ঘোষ জানিয়েছেন, ভিআইপি পাস বা কার্ডের নামে কোটি কোটি টাকা তুলেছেন অনেকে। শুনতে পাচ্ছি যা অত্যন্ত জঘন্য বিষয়। ভালোমন্দ বলতে চাই না। তবে ভিআইপি পাস বন্ধ করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) তিস্তায় ১১৭৬ কোটি ব্যয়ে তৈরি হবে ৬ লেনের সেতু
কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, দার্জিলিং জেলার এনএইচ ১০ এর উপর সেবকে তিস্তা নদীর উপর সংযোগ সড়ক সহ মোট ৬.৯ কিলোমিটার দীর্ঘ একটি ৬ লেনের প্রধান সেতু নির্মাণ করা হবে। এর জন্য মোট ১১৭৬ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। প্রস্তাবিত এই সেতুটি সিকিম, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যসমূহ এবং শিলিগুড়ি করিডোরের মধ্যে সংযোগ বাড়াবে বলেই দাবি মন্ত্রীর। এর ফলে যাত্রী এবং পণ্য চলাচল আরও সহজ হবে। তিনি আরও জানিয়েছেন, উন্নত সড়ক পরিকাঠামো এবং সংযোগ ব্যবস্থা ও ভ্রমণের সময় কমাতে এই সেতু কাজে আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলাজুড়ে এসআইআর মিথ্যাচারের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিজেপির
ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে বিরোধীরা। এবার সেই প্রতিবাদে বাংলাজুড়ে আন্দোলনে নামতে চলেছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এমনিতেই গোটা দেশ উত্তাল। আগামী ৬ অক্টোবর নির্বাচন কমিশন অভিযানের ডাক দিয়েছে ইন্ডি জোট। তবে সেই অপপ্রচারের প্রতিবাদে এবার পথে নামছে বিজেপির নেতারা। মোর্চা সভাপতিরা যেন নিজেদের মতো করে আন্দোলনে নামেন, এমনটাই নির্দেশ এসেছে দিল্লি থেকে। তবে কবে এই আন্দোলন শুরু হবে তা এখনও পর্যন্ত জানানো হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) হাইকোর্টে স্বস্তি মহুয়া মৈত্রের
হাইকোর্টে স্বস্তি পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার শুনানিতে মমতাপন্থী সাংসদের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করে দিল আদালত। আবেদন শুনানি এবং নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর পুলিশি নিরাপত্তা বজায় থাকবে বলেই খবর। এই মামলায় আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না এবং তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে। পাশাপাশি শুনানির পরবর্তী দিনক্ষণ ধার্য করা হয়েছে ১৩ জানুয়ারি। আসলে কৃষ্ণনগরের সাংসদ নিজের লোকসভা এলাকায় ডিম থেরাপির শিকার হয়েছিলেন। সেই মামলা গড়ায় হাইকোর্টে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ডলারের বিপরীতে আরও পতন ভারতীয় রুপির
ডলারের বিপরীতে আরও পতন হল ভারতীয় রুপির। এবার ৯৬ এর গণ্ডি টপকে গেল টাকা। তেল বিপণনকারী সংস্থাগুলির অতিরিক্ত ডলারের চাহিদা এবং বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ থেকে বহির্গমন অব্যাহত থাকার প্রভাবে বৃহস্পতিবার সকালে লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে আরও ৩ পয়সা কমে রুপি দাঁড়িয়েছে ৯৫.৯৭ টাকায়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তা ৯৬.৩ এর স্তরে নেমে এসেছে, যা আগের দিনের বন্ধের তুলনায় কম। এমনকি আজ রেড সিগন্যাল নিয়েই শেয়ার বাজার খুলেছে। অনেক বিনিয়োগকারী লোকসানের মুখে পড়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন মমতা
ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় ধাক্কা খেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে টিএমসির চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল সিআইডি। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন মমতা। সেখান থেকে স্বস্তি না পেয়ে সোজা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। তবে তাতেও হয়নি লাভ। এবার উপনির্বাচনের আগেই বড়সড় ধাক্কা খেলেন তিনি। আজ মামলার শুনানি চলাকালীন সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি, তাতে কোন তৃণমূল আসল, সেটা নিশ্চিত হওয়া দরকার। তাই দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ২ অক্টোবর কম চলবে মেট্রো
মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। আগামীকাল অর্থাৎ ২ অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়োলো লাইনে কম মেট্রো চলবে বলে খবর। প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। তবে ব্লু লাইনে ১০৮টি আপ এবং ১০৮টি ডাউন সার্ভিসসহ মোট ২১৬টি ট্রেন চলবে। গ্রিন লাইনে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন সার্ভিসসহ মোট ২১২টি ট্রেন চলবে। এর পাশাপাশি ইয়োলো লাইনে ১১০টি সার্ভিস চালানো হবে, যার মধ্যে ৫৫টি আপ ও ৫৫টি ডাউন। তবে পার্পেল এবং অরেঞ্জ লাইনে ট্রেনগুলি নিয়ম অনুযায়ী চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম
অক্টোবরের শুরুতে জোর ধাক্কা। বাড়ল রান্নার এলপিজি গ্যাসের দাম। মাসের প্রথম দিন অর্থাৎ আজ ১ অক্টোবর তেল বিপণনকারী সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। একটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। এই মূল্য বৃদ্ধির ফলে দিল্লিতে এখন দাম দাঁড়িয়েছে ২৮১০ টাকা। তবে ঘরোয়া এলপিজি গ্যাসের দাম বাড়েনি বলেই খবর। দিল্লিতে বর্তমানে ৯৪২ টাকা, কলকাতায় ৯৬৮ টাকা এবং চেন্নাইতে ৯৫৭.৫০ টাকায় বিক্রি হচ্ছে এই গ্যাস। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন









