সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ জুলাই, বুধবার। মদন মিত্রর দলত্যাগ, দেশে সাইবার হানা, কালীঘাট তৃণমূলের ২১ জুলাই পালনের অনুমতি হাইকোর্টের, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সাইবার হামলা
ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তামিলনাড়ুর কুডানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টকে ঘিরে এবার বড়সড় সাইবার নিরাপত্তার উদ্বেগ। জানা গিয়েছে, এক হ্যাকার গোষ্ঠীর দাবি অনুযায়ী, প্রায় ১৯ হাজারের বেশি সংবেদনশীল নথি নাকি ডার্ক ওয়েবে প্রকাশ করা হয়েছে। যার মধ্যে থাকতে পারে ভেন্টিলেশন বা কুলিং সিস্টেমের নকশা, কন্ট্রোল রুমের ফ্লোর প্ল্যান, যন্ত্রাংশের পরিদর্শনের রিপোর্ট সহ আরও বেশ কিছু। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) সিউড়িতে ডিম হাতে তাড়া শতাব্দী রায়কে
এবার ডিম হামলার শিকার হলেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃনমূল তথা বর্তমান এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। জানা গিয়েছে, আজ বুধবার সিউড়ির চৈতালি মোড়ের কাছে জেলা শাসকের দফতর থেকে মিটিং সেরে বাড়ি ফিরছিলেন তিনি। তবে বেরোনোর সময় তাঁর গাড়িতে লক্ষ্য করে কয়েকজন ব্যক্তি ডিম ছোঁড়ে। শতাব্দি গাড়ির ভেতরে থাকাকালীন অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা তাঁর গাড়িতে ডিম ছুঁড়েছিল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তাঁর লোকসভা এলাকায় চারটি বিধানসভাতে তৃণমূল পরাজিত হয়েছে। কিন্তু তাঁকে একা গদ্দার আক্রমণ করার কোনও জায়গা নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) কলকাতা থেকে দিল্লি, মুম্বাই, পুরী বাস পরিষেবা
কলকাতা থেকে দিল্লি, চেন্নাই, মুম্বাই এবং পুরী রুটে নতুন বিলাসবহুল বাস চালু করল রাজ্য সরকার। শ্যামলী পরিবহনের তরফ থেকে চালু করা এই বাসে বায়ো টয়লেটের সুবিধার পাশাপাশি বালিশ, চাদর, প্রত্যেকটি আসনে ব্যক্তিগত টিভি স্ক্রিন এবং ওটিটি সুবিধা রয়েছে। এছাড়া স্ন্যাক্স, পানীয় জল, চা কফির ব্যবস্থাও থাকবে। পরিবহনমন্ত্রী অর্জুন সিং নিজেই এই বাসগুলির উদ্বোধন করেছেন। জানা গিয়েছে, কলকাতা-দিল্লি রুটে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা। কলকাতা-ব্যাঙ্গালোর রুটে ভাড়া পড়বে ৪৫০০ টাকা মাথাপিছু। আর কলকাতা-চেন্নাই রুটে ভাড়া লাগবে ৪৭০০ টাকা, এবং কলকাতা-পুরী রুটে ১৫০০ থেকে ২০০০ টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) মমতার সঙ্গ ছাড়লেন মদন মিত্রর
এবার মদন মিত্রকেও হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে এবার ঋতব্রত শিবিরে যোগদান করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মমতার প্রিয় পাত্র হিসেবে পরিচিত তিনি। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে মদন বলেন, তৃণমূলেই ছিলাম। তৃণমূলেই রইলাম। শুধু এ ঘর থেকে ও ঘরে গেলাম। এমনকি নব্য তৃণমূলে যোগ দিয়েই সুর পাল্টে ফেলেছেন তিনি। তিনি জানান, একজন মানুষ তো মানুষের জন্য আর জাতকে বিসর্জন দিতে পারে না। দলটা চালায় সেনাপতি। কিন্তু সেই সেনাপতি এখন দলটাকে ঠিকমতো চালাতে পারছে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) বারুইপুরের মৃতা নাবালিকার বাবাকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী
বারুইপুরে গণধর্ষণ কাণ্ডে তোলপাড় গোটা রাজ্যের রাজনীতি। এমনিতেই একজনকে এনকাউন্টার করেছে পুলিশ। তবে এবার নির্যাতিতার বাবাকে পশ্চিমবঙ্গ সরকারের কাড়া দপ্তরে চাকরি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি মৃতার পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছেন তিনি। নির্যাতিতার পরিবারের সঙ্গে নিজেই দেখা করেছেন তিনি। এমনকি দোষীদের কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গণধর্ষণ কাণ্ডে পুলিশকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) সোনম ওয়াংচুককে বাঁচাতে বড় পদক্ষেপ
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন লাদাখের সমাজকর্মী তথা শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে অবনতির মুখে। হয়তো আর দু’দিন বাঁচতে পারেন তিনি, এমনটাই দাবি। বুধবার তাঁর অনসন ১৮ দিনে পা দিয়েছে। সেই পরিস্থিতিতে তাঁকে বাঁচানোর জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। মামলা দায়ের করে জানানো হয়েছে যে, তাঁকে হাসপাতালে ভর্তি করে জোরপূর্বক খাওয়ানো হোক। এমনকি তাঁর পাশাপাশি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি আর ভিটামিন দেওয়ার দাবি জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) রথে কাটোয়া-কলকাতা ট্রেন
রথযাত্রা উপলক্ষে এবার কাটোয়া–ব্যান্ডেল লোকাল ট্রেন কলকাতা পর্যন্ত সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হল পূর্ব রেলের তরফ থেকে। ইতিমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গেছে, নবদ্বীপ ধাম এবং পার্শ্ববর্তী এলাকায় মানুষের সুবিধার্থে ট্রেন নম্বর ০৩১০১ কলকাতা-খুরদা রোড স্পেশাল ট্রেনের সাথে সংযোগ স্থাপনের জন্য ট্রেন নম্বর ৩৭৭৫২ কাটোয়া-ব্যান্ডেল লোকাল আগামী ১৩, ১৪, ১৫, ২১, ২২ এবং ২৩ জুলাই কলকাতা স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা হবে। এতে নিত্যযাত্রীরা অনেকটাই উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) কালীঘাট তৃণমূলকে ২১ জুলাই করার জায়গা দিল হাইকোর্ট
ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি কলকাতা পুলিশের তরফ থেকে। এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার বিচারপতি সৌগত ভট্টাচার্য কালীঘাট তৃণমূলকে জায়গা ঠিক করে দিলেন এই সমাবেশ করার। কিন্তু একাধিক শর্ত চাপানো হয়েছে। প্রথমত, এবার শুধুমাত্র শর্তসাপেক্ষে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনে এই সমাবেশ করতে পারবে মমতারা। কিন্তু আদালতের শর্ত, ৩০০০ এর বেশি লোক নিয়ে এই সভা করা যাবে না। পাশাপাশি দুপুর বারোটা থেকে বিকাল তিনটের মধ্যে সমাবেশ শেষ করতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) নতুন ওয়েবসাইট লঞ্চ করল IRCTC
ভারতীয় রেলে যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ওয়েবসাইট লঞ্চ করল আইআরসিটিসি। এই ওয়েবসাইটের মাধ্যমে যাত্রীরা এবার আরও দ্রুত টিকিট বুকিং করতে পারবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, প্রতি মিনিটে ১.৫ লক্ষের বেশি টিকিট বুক করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেখানে আগে ৩২ হাজার টিকিট বুকিং হত। এছাড়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের ব্যাকএন্ড আগের থেকে আরও শক্তিশালী করা হচ্ছে। প্রতি মিনিটে ৪০ লক্ষের বেশি মানুষ বিভিন্ন তথ্য অনুসন্ধান করতে পারবে এবার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) অন্ডালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক
দুর্গাপুরের শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএল-র ৭০ বছর পুরনো জলের ট্যাঙ্ক। তবে এই ঘটনায় আহত হয়েছেন দুই কর্মী। স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বহু বছর ধরে মেরামত হয় না। স্থানীয় বাসিন্দা এবং ইসিএল কর্মীদের অধিকাংশের মতে, ইসএল কর্তৃপক্ষের চরম গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










