অন্নপূর্ণা যোজনার টাকা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড…! আজকের সেরা ১০ খবর (১৭ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ আগস্ট, সোমবার। অন্নপূর্ণা যোজনার টাকা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, তপসিয়া থেকে STF-র জালে রানার সহযোগী, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তপসিয়া থেকে STF-র জালে রানার সহযোগী

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থেকে ইতিমধ্যেই আইএসআই এজেন্ট রানার রউফকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবার তার সূত্র ধরে গ্রেফতার হল আরও এক গুপ্তচর। জানা যাচ্ছে, কলকাতায় আইওসাই নেটওয়ার্ক এবং স্লিপার সেল তৈরি করার চক্রান্ত ছিল ইমরান নামে ওই ব্যক্তির। আসলে ওই রানা রউফ একজন পাকিস্তানি বাসিন্দা, এবং সে ভুয়ো পাসপোর্ট তৈরি করার জন্যই ইমরানের সহযোগিতা নিচ্ছিল। সেই সূত্র ধরেই এদিন অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ৫০০ সক্ষম অঙ্গনওয়াড়ি বানানোর উদ্যোগ রাজ্য সরকার

এবার শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যের ৫০০টি সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে। এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার দেবে। আর বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার। এমনকি অঙ্গনওয়াড়িগুলি সরকারি জমিতে তৈরি করা হবে। আর সেখানে শিশুদের এলসিডি টেলিভিশনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা সহ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ক্লাব বা কমিউনিটি সেন্টারের মতো ভাড়া জায়গায় পরিচালিত হয়। তবে সেগুলি সরকারি জায়গায় হলে সুবিধা আরও বেশি পাওয়া যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অন্নপূর্ণা যোজনায় ১৭ লক্ষ নাম বাতিল

আজ অর্থাৎ ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার তীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু করেছে মহিলাদের। এই মাসে মোট ১.৪৫ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। তবে প্রায় ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে বলেই খবর। যদিও তারা আবার পুনরায় আবেদন করতে পারবে আগামী ৩০ সেপ্টেম্বরের পর। তবে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, তারা নতুন আবেদনের সুযোগ পাবেন। ২০ আগস্টের পর পোর্টাল আবারও খুলে দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) হাইকোর্টে স্বস্তি পেলেন অভিষেক ব্যানার্জি

বিধায়কদের সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোষী, এমনটা মনে করছে না কলকাতা হাইকোর্ট। সেই জন্য এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছে আদালত। সিআইডি তাদের রিপোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষী বলে উল্লেখ করলেও হাইকোর্ট সেই দাবিতে সন্তুষ্ট নয়। আগামী নভেম্বর মাস পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। এমনকি আদালতের পর্যবেক্ষণ, বৈঠকে অংশ নেওয়া মানেই সই জালিয়াতি করেছেন এমনটা নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) মনসা পুজো উপলক্ষ্যে আগামীকাল অর্ধদিবস ছুটি

আগামীকাল অর্থাৎ ১৮ আগস্ট মনসা পুজো উপলক্ষ্যে ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। তবে এই ছুটি শুধুমাত্র বাঁকুড়া এবং পুরুলিয়া এই দুই জেলার জন্যই প্রযোজ্য হবে। কিন্তু এটি অর্ধদিবস ছুটি। অর্থাৎ দুপুর দুটোর পরে রাজ্যের সমস্ত সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে। অন্যান্য জেলাগুলিতে এই ছুটি কার্যকর হচ্ছে না। যদিও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই ছুটির তালিকায় একাধিক বদল আনা হয়েছে। এবার সেই তালিকায় মনসা পুজোকে যুক্ত করা হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বিদেশে যাওয়ার আগেই ফ্রিজ অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট

বিদেশ যাত্রার অনুমতি পেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও বিপাকে পড়তে হল। সেই কারণেই এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের যুবরাজ। জানা যাচ্ছে, বিদেশে পা বাড়ানোর আগেই ফ্রিজ হয়ে গিয়েছে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট। আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। এমনকি দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। তার আইনজীবির দাবি, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ করা কীভাবে একজনের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়? ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আলাদা ভাবে আবেদন জানাতে হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) TMCP-র প্রতিষ্ঠা দিবসের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

এমনিতেই ২১ জুলাই শহীদ দিবস পালন করার অনুমতি পারেনি তৃণমূল কংগ্রেস। শেষমেষ বিড়লা তারামণ্ডলের কাছে কালীঘাট তৃণমূলকে সভা করতে হয়। তবে এবার আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভা করতে চাইছে তারা। সেই কারণে কলকাতা পুলিশের কাছে চিঠি পাঠালেও তারা কোনও উত্তর দেয়নি বলেই খবর। এবার সেই সূত্র ধরে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এমনকি জরুরী শুনানির জন্য আবেদন করা হয়েছে। আসলে প্রতিবছর শহর কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তি পাদদেশে তারা সভার আয়োজন করে। তবে এবার রাজ্যে সরকারের পালাবদলের কারণেই সমস্যা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পুজোতেই হলদিয়ায় ৬০০০ কোটির প্ল্যান্ট উদ্বোধন

পশ্চিমবঙ্গে এবার ডাবল গতিতে এগোবে শিল্প। ইতিমধ্যেই বিভিন্ন কোম্পানি বাংলায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে এবার ৬০০০ কোটি টাকার মেগা ব্র্যান্ড উদ্বোধন হবে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেই পেট্রো ক্যামিকেলস লিমিটেডের মেগা প্ল্যান্টের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন। ১৪ অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যাল ফিনল এবং অ্যাসিটোন কারখানার উদ্বোধন হবে। আর ওই দিন পড়ছে দুর্গাপূজার তৃতীয়া। তবে এতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেই অনুমান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) যাত্রী সাথীর শাটল পরিষেবায় আরও চারটি নতুন রুট

এবার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত যাত্রী সাথী সারা কলকাতা জুড়ে তাদের শাটল বাস পরিষেবার নেটওয়ার্ক সম্প্রসারণ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি আরও চারটি নতুন রুট চালু করতে চলেছে, যা শহরের প্রধান রেসিডেন্সিয়াল এলাকাগুলিকে সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউটনের সঙ্গে সংযুক্ত করবে। এতে যাত্রীদের সমস্যা দূর হবে বলেই মনে করা হচ্ছে। নতুন রোডগুলি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে আরও পরিধি বিস্তার করবে এই শাটল পরিষেবা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) তারাপীঠের হোটেলে আগুন, মৃত্যু ৮

ভয়াবহ অগ্নিকাণ্ড তারাপীঠ। তারাপীঠের একটি চারতলা হোটেলে ভোররাতে আগুন লাগে। এর পরেই রিসেপশন থেকে চারতলা হোটেলে ছড়িয়ে পড়ে আগুন। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ইতিমধ্যেই আটজনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি প্রায় ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আসলে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড এমনটাই খবর। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি দমকল বাহিনী অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন