অভিষেকের বিরুদ্ধে FIR, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস…! আজকের সেরা ১০ খবর (১৮ জুন)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ জুন, বৃহস্পতিবার। অভিষেকের বিরুদ্ধে FIR, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস, রেড রোডে যোগ দিবস, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাংলার স্কুলে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু

পশ্চিম মেদিনীপুরের পিংলার ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরে এবার জেলার প্রথম বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি চালু হল। এখন থেকে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী বা কর্মীদের বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিত নথিভুক্ত করা হবে। স্কুলে একইসঙ্গে আধুনিক স্মার্ট ক্লাসরুম, ম্যাথ ল্যাব, সংগ্রহশালা উদ্বোধন করা হয়েছে। বার্ষিক অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণন থেকে শুরু করে অন্যান্য মূর্তি উন্মোচন করা হয়েছে। প্রায় ২০০০ শিক্ষার্থীর এই স্কুলে আধুনিক শিক্ষার প্রসারের চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অভিষেকের রক্ষাকবচ তুলে নিল হাইকোর্ট

তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০২০ সালের একটি মানহানির মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁর গ্রেফতারি পরোয়ানার উপর থাকা অন্তরবর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করে দিয়েছে। মামলাটি বিজেপির নেতা আকাশ বিজয়বর্গীয়ের অভিযোগের ভিত্তিতে দায়ের করা হয়েছিল। শুনানিতে অভিষেকের পক্ষ থেকে আইনজীবির উপস্থিতি না থাকার কারণে আদালত আইনি সুরক্ষার মেয়াদ বাড়ায়নি। যার ফলে ভোপালের বিশেষ এমপি এমএলএ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা আবারও কার্যকর হতে পারে বলে দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের নিয়ম

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করার দাবি এবার জোরালো হয়েছে। ১৯৬৫ সালে বাংলা রাজ্য সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছিল, এবং ২০০০ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার সরকারি দপ্তর, সাইন বোর্ড, বিজ্ঞপ্তি, টিকিট, সরকারি ছুটির পত্রে বাংলা ব্যবহারের নির্দেশ জারি করেছিল। কিন্তু অভিযোগ ওঠে, ২৫ বছর পরেও সেই নির্দেশিকা পুরোপুরি ভাবে কার্যকর করা হয়নি। তাই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে নির্দেশিকাটি বাস্তবায়নের দাবি জানাতে চাইছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ঋতব্রতই রাজ্যের ‘বিরোধী দলনেতা’, জানাল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী পর্যায়ে হস্তক্ষেপ না করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই আপাতত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে বহাল রাখলেন। তৃণমূলের ভাঙনের নেতৃত্বে ৫৮ জন বিধায়ক নতুন গোষ্ঠীর সমর্থন জানিয়েছিলেন, যা বিরোধী দলের স্বীকৃতির জন্য প্রয়োজনীয় সংখ্যার থেকে অনেকটাই বেশি। আর সেই ভিত্তিতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু তাঁকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী ঋতব্রত চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবিতে মামলা হলেও আদালত স্পিকারের সিদ্ধান্ত স্থগিতাদেশ দেয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) শান্তিচুক্তিতে স্বাক্ষর ইরান-আমেরিকার

ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর সামনে আসতেই মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাত কমার আশঙ্কা তৈরি হয়েছে। চার মাসের যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে বাণিজ্য ব্যাহত হওয়ার কারণে বিশ্ব বাজারে জ্বালানি সরবরাহ এবং তেলের সংকট তীব্র আকার ধারণ করেছিল। এই চুক্তির ফলে হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার সম্ভাবনা বাড়ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য এবং তেল পরিবহনকে স্বাভাবিক করতে সাহায্য করবে। বিশেষজ্ঞদের মতে, এতে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) রেড রোডেই হবে যোগ দিবস, জানাল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট রেড রোডে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনে কোনও রকম বাধা নেই বলেই জানিয়ে দিয়েছে। রেড রোড বন্ধে সরকারের নির্দেশিকার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালত অন্তবর্তী স্থগিতাদেশ দেয়নি। কিন্তু সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য পুলিশকে এবার বিকল্প রাস্তা ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন, অনুষ্ঠান ব্রিগেডে করা হলে সমস্যা কী ছিল? রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর এসপিজি নিরাপত্তার কারণে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) নিজের লোকসভা কেন্দ্রেই অভিষেকের বিরুদ্ধে জোড়া এফআইআর

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে দু’টি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরি এবং ২৫০ কোটি টাকার আমফান দুর্নীতি। বুধবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিতলা আশুতি থানায় মাটি চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আর বিষ্ণুপুর থানায় দুর্নীতির অভিযোগে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, এই আর্থিক অনিয়মে অভিষেক এবং তাঁর ঘনিষ্ঠদের ভূমিকা রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) রেশনে উন্নত মানের চাল, গম দেওয়ার নির্দেশিকা জারি খাদ্য দপ্তরের

রেশন ব্যবস্থায় খাদ্য সামগ্রীর গুণমান নিশ্চিত করার জন্য খাদ্য দপ্তর নতুন নির্দেশিকা জারি করল। এখন থেকে চাল, গম সহ অন্যান্য খাদ্যশস্যের নমুনা নিয়মিত পরীক্ষা করা হবে। আর পরিদর্শনের সংখ্যাও বাড়ানো হবে। গুদামে খাদ্যশস্য পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যেই মান যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। আর গুণগত মানে গরমিল ধরা পড়লেই সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের দোকান ও গুদামে আকস্মিক পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) মেসি কাণ্ডে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

মেসি কাণ্ডে দীর্ঘ টালবাহানার পর বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। থানার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, বিষয়টি তদন্তধীন থাকার কারণে এখন কিছু বলতে চান না। যা বলার আদালতেই বলবেন। কিন্তু তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে, সত্যের জয় হবেই। জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তিনি আইনজীবীর সঙ্গে দেখা করেছেন। পুলিশ আগামী ২২ জুন ফের তাঁকে তলব করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) যোগদিবস উপলক্ষ্যে আগামীকাল কলকাতায় বিশেষ ম্যারাথন রেস

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ১৯ জুন ‘রান ফর যোগা’ নামে একটি বিশেষ ম্যারাথনের আয়োজন করল। কলকাতা পুরনিগম সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে মহাকরণের শেষ হবে এই দৌড় প্রতিযোগিতা। পাশাপাশি কলকাতায় আরও এগারোটি গুরুত্বপূর্ণ স্থান এবং রাজ্যের বিভিন্ন জেলাতেও একই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সকাল ৬:৩০ টায় অংশগ্রহণকারীদের জমায়েত এবং সকাল ৭ টায় ম্যারাথন শুরু হবে। ২০ জুন বন্ধে যোগান নামে গঙ্গার তীরে বিশেষ যোগাবাজ কর্মসূচি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button