ট্রেনে অগ্নিকাণ্ড, হাইকোর্টের দারস্থ অভিষেক…! আজকের সেরা ১০ খবর (১৮ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৭ মে, রবিবার। ট্রেনে অগ্নিকাণ্ড, হাইকোর্টের দারস্থ অভিষেক, রাজ্যে সপ্তম বেতন কমিশনের অনুমোদন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) তিলজলার পর এবার হাওড়ায় বুলডোজার

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই একের পর এক বুলডোজার চলছে। এবার সরকারি জমি দখলমুক্ত করতে হাওড়ায় নামানো হল বুলডোজার। রাজনৈতিক মদতে তৈরি হাওড়ার পুরনো বস্তি আর ঘনবসতিপূর্ণ এলাকাগুলোয় বহুদিন ধরে বেআইনি নির্মাণ হচ্ছে বলে খবর। পুর এবং নগরোন্নয়ন দপ্তর থেকে গত শনিবার নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে, শহরে যে সমস্ত নির্মাণ কাজ চলছে তা সম্পূর্ণ বেআইনি। সেই কারণেই এবার বুলডোজার দিয়ে একের পর এক নির্মাণগুলি ভেঙে দেওয়া হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) সময়ের ১০ ঘণ্টা আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর বড় কাজ

তৃণমূল কংগ্রেসের সরকার দীর্ঘ ১৫ বছর ধরে যা করতে পারেনি, বিজেপি মাত্র দু’দিনেই করে দেখাল। নির্ধারিত সময়ের ১০ ঘণ্টা আগেই চিংড়িঘাটা মেট্রোর বিরাট কাজ সম্পন্ন হয়ে গেল। সূত্রের খবর, যে সময় লাগার কথা ছিল ৬০ ঘণ্টা, তার আগেই ৩১৭ থেকে ৩১৮ নম্বর পিলারের গার্ডার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার কাজে এবার হাত দেবেন কর্মীরা। তার আগে কিছুদিন বিশ্রাম দেওয়া হচ্ছে। উল্লেখ্য, চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় পর্যায়ে ৩১৮ থেকে ৩১৯ নম্বর পিলারের কাজ হবে আগামী ২১ মে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) FIR খারিজের আবেদন জানাতে হাইকোর্টের দারস্থ অভিষেক

একাধিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। এবার সেই এফআইআর খারিজের আবেদন জানাতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সূত্রের খবর, ভোটের আগে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্যের কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। এমনকি সম্প্রতি গিয়াসউদ্দিন মোল্লা নামে তাঁর দলেরই এক কর্মী তাঁর বিরুদ্ধে এফআইএর দায়ের করেছেন। আর এবার সেগুলি থেকে মুক্তি পাওয়ার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাংসদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে আনল রেল

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছে ভারতীয় রেল। সুত্রের খবর, রেল মন্ত্রণালয়ের গেট নম্বর চার এ-তে হাই স্পিড ট্রেন সেটের একটি ছবি বসানো হয়েছে। আর সেখানে প্রথম বুলেট ট্রেনের ডিজাইন থেকে রং দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ। ২০১৭ সালের সেপ্টেম্বর মাস নাগাদ মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত এই দীর্ঘ বুলেট ট্রেন রুটের কাজ শুরু হয়। তবে রেলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ২০২৩ সালের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু এখনও পর্যন্ত হয়নি। অনুমান করা হচ্ছে, ২০২৭ সালের ১৫ আগস্ট ট্রেন ছুটবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) দূরপাল্লার বাসে মহিলাদের ভ্রমণ ফ্রির ঘোষণা রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ সরকার এবার মহিলাদের জন্য বিরাট ঘোষণা করলেন। আগেই জানানো হয়েছিল, ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ভ্রমণ ফ্রি। তবে এবার জানানো হল। দূরপাল্লার সরকারি বাসগুলোতেও মহিলাদের জন্য কোনও রকম ভাড়া লাগবে না। অর্থাৎ, দার্জিলিং বা দিঘা যে কোনও জায়গায় মহিলারা ১ জুন থেকে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবে। ইতিমধ্যেই রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এ বিষয়ে নির্দেশিকা জারি করে জানিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ভাঙা হবে যুবভারতীর সামনে থাকা সেই বিতর্কিত মূর্তি

যুবভারতী স্টেডিয়ামের সামনে বিতর্কিত মূর্তি এবার ভেঙে দেওয়া হবে বলে জানালেন রাজ্যের নবনির্বাচিত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামানিক। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি চলাকালীন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্পষ্ট জানানো হয়েছে, খেলার মাঠ থেকে রাজনীতির এই সমস্ত প্রতীক উপড়ে ফেলা হবে। আর তার জায়গায় কোনও কিংবদন্তী ফুটবলারের মূর্তি বসানো হবে। আসলে ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল ভারত। সেখান থেকেই কলকাতার যুবভারতীতে এই মূর্তি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) রাজ্যে সপ্তম বেতন কমিশনের অনুমোদন

রাজ্যে আজ থেকে সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনী প্রচারে এসে আগেই জানিয়েছিল যে, বিজেপি ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন গঠিত হবে। তবে আজ থেকেই তা অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু কবে থেকে তা কার্যকর হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। এমনকি ডিএ সংক্রান্ত কোনও তথ্য মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশ্যে আসেনি। তবে এই সিদ্ধান্তে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন একধাক্কায় অনেকটাই বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) অস্ত্র-সহ গ্রেপ্তার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য

অবৈধ সম্পত্তির হদিশ মিলেছিল তৃণমূল বিধায়কের। তারপর থেকেই পলাতক তিনি। আর এবার সেই পরিস্থিতিতে অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার হয়েছে সেই বিধায়কের পুত্র। হ্যাঁ, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের কথা হচ্ছে, যিনি এখনও পর্যন্ত পলাতক। কিন্তু ডায়মন্ড হারবারে জেলা পুলিশের আধিকারিকরা তাঁর ছেলের খোঁজে অভিযানে নেমেছিল। আর সেখানেই অস্ত্রশস্ত্র এবং বিধায়কের পুত্র সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তরে ভারতীয় রুপি

ডলারের বিপরীতে রেকর্ড পতন হল ভারতীয় টাকার। সর্বনিম্ন স্তরে পৌছল টাকা। এবার ৯৬.৩০ টাকায় গিয়ে ঠেকল টাকা। গত সপ্তাহের ধাক্কা সামলে উঠার আগেই লেনদেনের শুরুতে আজ ০.২% পতন হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দামের ঊর্ধ্বগতি আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের কারণেই ডলারের চাহিদা দিনের পর দিন বাড়ছে, এবং ভারতীয় টাকার দাম কমছে। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) রাজধানীর পর প্যাসেঞ্জার ট্রেন আগুন

সাতসকালে প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ড। গতকাল রাজধানী ট্রেনের পর আজ প্যাসেঞ্জার ট্রেনে ভয়াবহ আগুন। একটি কোচ পুরো ঝলসে গিয়েছে বলে খবর। ঘটনাটি ঘটেছে বিহারে। সাসারাম–পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি কামড়াতে আগুন লেগেছে। ট্রেনটি পাটনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ট্রেনটিতে আগুন লাগে। শর্টসার্কিট থেকেই প্রাথমিকভাবে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু এতে কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন