সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ এপ্রিল, রবিবার। বাজি কারখানায় বিস্ফোরণ, কলকাতায় ইডির অভিযান, আইপ্যাকের কর্মীদের চাকরি দেওয়ার ঘোষণা মমতার, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভয়ার মায়ের সমর্থনে পানিহাটিতে আসছেন প্রধানমন্ত্রী
বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র এবার রাজ্যের রাজনীতিতে অন্যতম কেন্দ্রবিন্দু। আরজি কর হাসপাতাল নির্যাতিতা তথা অভয়ার মা রত্না দেবনাথ সেখানে বিজেপির প্রার্থী। আর আগামী ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফার ভোটের দিন তাঁর সমর্থনে পানিহাটিতে হাই ভোল্টেজ জনসভা করতে আসছেন মোদি। শাসক দল তৃণমূলের প্রার্থী তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে লড়াইয়ে রত্না দেবনাথের সমর্থন জানাতেই প্রধানমন্ত্রীর এই সফর, এমনটাই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হাওড়া-শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেনের ঘোষণা রেলের
তীব্র গরম এবং অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হাওড়া, শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। শিয়ালদা থেকে নামখানা ও ডায়মন্ড হারবার রুটে এবং হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া ও কাটোয়া-বর্ধমান রুটে এই ট্রেনগুলি চলবে। ১২ কোচের এই বিশেষ ট্রেনগুলি প্রতিটি স্টেশনে দাঁড়াবে। আর দীর্ঘ প্রতীক্ষার পর এই অতিরিক্ত ট্রেনগুলি সাধারণ নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধা দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আরজি করের ডাক্তারের নাবালিকা ভাগ্নি নিখোঁজ
আরজি করের অভয়া কাণ্ডে প্রথম মৃত ঘোষণা করা চিকিৎসক তাপস প্রামাণিকের ১৪ বছর বয়সী ভাগ্নি রহস্যজনক নিখোঁজ হয়েছে। ওই নাবালিকা গত ১৬ এপ্রিল টিউশন থেকে আর বাড়ি ফেলেনি বলেই খবর। বর্তমানে বিজেপির সদস্য তাপসবাবু। এই ঘটনার নেপথ্যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র এবং অপহরণের অভিযোগ করছেন। নিখোঁজের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনও রকম খবর মেলেনি, যা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। এ নিয়ে নির্বাচনের মুখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) আইপ্যাকের লোকেদের চাকরি দেওয়ার ঘোষণা মমতার
আইপ্যাক কর্মীদের সাময়িক ছুটিতে পাঠানোর খবরকে বিরোধীদের গুজব বলে উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তারকেশ্বর সভা থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, কেন্দ্রীয় এজেন্সির ভয়ে কাজ বন্ধ হবে না। প্রয়োজনে আইপ্যাক কর্মীদের সরকারিভাবেই চাকরি করিয়ে দেওয়া হবে। ইডির ধারাবাহিক তল্লাশিতে রাজনৈতিক প্রতিহিংসা এবং প্রচারের অভিযোগ বলেই দাবি করছেন তিনি। এমনকি মুখ্যমন্ত্রীর ঘোষণা ও কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে নির্বাচনের আগে জল্পনা সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) রেল চত্ত্বর নোংরা করায় ১৪৪৭ জনকে জরিমানা পূর্ব রেলের
পূর্ব রেলের এক বিশেষ অভিযানে শিয়ালদা, হাওড়া এবং আসানসোল ডিভিশন থেকে মোট ১৪৪৭ জনকে রেল চত্বর নোংরা করার অপরাধে আটক করা হয়েছে বলে খবর। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে রেলের পরিবেশ এবং সিগ্ন্যালিং ব্যবস্থার ক্ষতি করার অভিযোগ উঠেছে। এমনকি তাদের কাছ থেকে মোট ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই কড়া পদক্ষেপের উদ্দেশ্যে অর্থ উপার্জন নয়, বরং যাত্রীদের মধ্যে পরিচ্ছন্নতা বাড়ানো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণে মৃত ১৬
তামিলনাড়ুর বিরুধুনগর জেলার একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১৬ জনের মৃত্যু ঘটেছে। রবিবার বিকালে কাত্তানরপট্টি গ্রামের এই দুর্ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছে। পুলিশের অনুমান, রাসায়নিক মিশ্রণের তৈরি আগুনের ফুলকি থেকেই বিস্ফোরণ। ঘটনার সময় বহু কর্মী কারখানার ভেতরে আটকা পড়েছিলেন। নির্বাচনের আগে এই মর্মান্তিক দুর্ঘটনা বাজি শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড়সড় প্রশ্ন দাঁড় করিয়েছে। পুলিশ এবং দমকল ইতিমধ্যেই তদন্তে নেমেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) শ্রীলঙ্কার বৃহত্তম বাণিজ্যিক জাহাজ নির্মাণ কারখানা কিনে নিল ভারত
শ্রীলংকার কলম্ব ডকইয়ার্ডের ৫১ শতাংশ অংশীদারিত্ব ২৬.৮ মিলিয়ন ডলারে কিনে নিয়েছে ভারতের মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স। ৫২ বছরের পুরনো এই কৌশলগত গুরুত্বপূর্ণ ইয়ার্ডটি হাতিয়ে নেওয়ার কারণে ভারত মহাসাগরে চিনের একাধিপত্যে বিরাট ধাক্কা দিয়েছে দিল্লি। হাম্বানটোটা বন্দরে চিনের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের পাল্টা হিসেবে ভারতের এই পদক্ষেপ। বিশেষ করে প্রতিবেশী অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এবং বাণিজ্যিক প্রভাব বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ঝাড়গ্রামে রাস্তার ধার থেকে ঝালমুড়ি কিনে খেলেন মোদী
২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাড়গ্রামে এসে একেবারে সাধারণ মেজাজে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাস্তার ধারে দোকান থেকেই ১০ টাকা দিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছেন তিনি এবং এক শিশুর সঙ্গেও তা ভাগ করে নিয়েছেন। রাজনৈতিক সভা থেকে তিনি তৃণমূলের কড়া সমালোচনা করে মুক্ত বিজলি যোজনা থেকে শুরু করে মহিলাদের জন্য মাসিক ৩০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আর প্রধানমন্ত্রীর এই মুড়ি কূটনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি ঝাড়গ্রামের মানুষের মধ্যে চর্চা বাড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) সাতসকালে কলকাতায় জোড়া অভিযান ইডির
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মাত্র চারদিন আগে কলকাতার দুই স্থানে হামলা চালিয়েছে ইডি। বিশেষ করে কলকাতার পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের ফ্ল্যাটে এবং সান এন্টারপ্রাইজের মালিকের বাড়িতে সাতসকালে হানা দিয়েছে তারা। কয়লা পাচার মামলায় তদন্তে সোনা পাপ্পুর সূত্র ধরে ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের নাম উঠে এসেছিল। বালিগঞ্জ ফার্ন রোডের আবাসন আর একাধিক ফ্লাট এবং কালীঘাট থানার প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসেবে তাঁর ভূমিকার উপর নজর রাখছে তদন্তকারীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) জ্ঞানেশ কুমারকে গদিচ্যুত করতে মরিয়া তৃণমূল সহ বিরোধীরা
২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরানোর জন্য মরিয়া বিরোধী শিবির তৃণমূল এবং কংগ্রেসের নেতৃত্ব। তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ তৈরির কাজ শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর ফোনালাপের পর পাঁচ সংসদের একটি দল খসড়া তৈরীর কাজ শুরু করেছে। আর এর আগে একই প্রচেষ্টা ব্যর্থ হলেও এবার ডিএমকে থেকে শুরু করে অন্যান্য দলের সমর্থন পাওয়ার কারণে বিরোধীরা আশায় আশায় দিন গুনছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










