সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ আগস্ট, রবিবার। মাদ্রাসা-মসজিদে জিহাদি, টুলুর অফিসে তালা, আসানসোল-দিঘা ট্রেনে এসি কোচ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দিল্লি-হাওড়া রুটে ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন
এবার দিল্লি–হাওড়া রুটে অতিরিক্ত ৪০টি ট্রেন চালানোর ঘোষণা। যাত্রী ভোগান্তি কমানোর জন্য এই ঘোষণা করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। এমনকি আরও জানানো হয়েছে যে, পূর্ব-মধ্য রেলওয়ের অধীনস্থ বিহারের দানাপুর থেকে ফতুহা লাইনে অন্তত ২৯ কিলোমিটার অংশে তৈরি হবে রেলপথ। সেক্ষেত্রে মোট ৯৭৩ কোটি টাকার প্রকল্পের অনুমোদন করা হয়েছে। সেটি তিনটি ভাগে বিভক্ত। আর সেই তিনটি অংশই রয়েছে বিহারের মধ্যে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, দানাপুর এবং পাটনার মধ্যে তৃতীয় এবং চতুর্থ লাইন বসানো হবে। তাছাড়া আরও দুটি কাজ হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) মাদ্রাসা, মসজিদ নিয়ে বিস্ফোরক তসলিমা
দীর্ঘ ২০ বছর পর কলকাতায় ফিরে এবার মাদ্রাসা ও মসজিদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তসলিমা নাসরিন। তিনি স্পষ্ট বলেছেন যে, “আমি বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলি থাকা উচিত নয়। কারণ, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ, এখন আপনি দেখেন মাদ্রাসাগুলিতে শিশু ধর্ষণ চলছে। শিশুদের উপর নির্যাতন চলছে।” এমনকি তিনি আরও বলেন, “এরকম প্রচুর মসজিদ রয়েছে, যেগুলি জিহাদি তৈরির কারখানা। সবগুলি অবশ্য নয়। কিন্তু কিছু কিছু। এসব মসজিদ থাকার দরকার নেই।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত
একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হয়ে নিজের ছেলে অভিজিৎ দীপকেকে কীভাবে আমেরিকাতে পড়াশোনা করাল, এবার সেই নিয়েই অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় জিএসটি কর্মকর্তার কাছে সিজেপির আইন অবস্থা এবং তহবিলের বিষয়ে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন আরটিআই কর্মী অমিত তিওয়ারি। তাঁর স্পষ্ট দাবি, ভগবান রাও দীপকে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও কীভাবে ছেলের উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাঠান? তাঁর মাসিক আয় হতে পারে ৬০ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। এমনকি সিজেপি ফান্ডে টাকা আসা নিয়েও অভিযোগ করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) পিএফ ক্লেইমের নিয়ম শিথিল করল ইপিএফও
এবার থেকে মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই পিএফ এর টাকা মিলবে। এরকমই ব্যবস্থা করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। তাদের দাবি, নিষ্পত্তির প্রক্রিয়াকে আগের থেকে দ্রুত এবং ডিজিটাল করা হয়েছে। এর ফলে পিএফ ক্লেইমের জন্য আর দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না। ইপিএফও-র সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার রমেশ কৃষ্ণ মূর্তির মতে, সংস্থাটি বেশিরভাগ অমীমাংসিত দাবি নিষ্পত্তির কাজ সমাধান করে ফেলেছে। আর নতুন সিস্টেমের মাধ্যমে এখন বিপুল সংখ্যক দাবি অটোমেটিক ভাবেই প্রক্রিয়াকরণ করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) রাস্তাঘাটে বালি, পাথর রাখলে ফাইনের ঘোষণা
প্রশাসনিক ক্ষেত্রে এবার বিরাট সিদ্ধান্ত গ্রহণ করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তার উপর বালি কিংবা পাথর ফেলে রাখলেই গুনতে হবে ফাইন। হ্যাঁ, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, এরকমটা দেখা গেলেই এবার সঙ্গে সঙ্গে ফাইন করা হবে। তাঁর কথায়, “আপনার বাড়ি হচ্ছে। নিজের বিল্ডিং এর ভিতরে বালি, পাথর রেখে আসুন। মোটেও বাইরে রাখবেন না। যারা জমি কিনে রেখেছেন অথচ ৩০ বছর পর বাড়ি করবেন ভাবছেন, এরকমটা হবে না। আপনার জমি থাকলে সেই জমি পরিষ্কার করার দায়িত্ব আপনারই। কেনা জমি ফেলে রেখে জঙ্গল কিংবা আবর্জনা করা যাবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) টুলুর মূল অফিস ও মেয়ের পেট্রোল পাম্পে তালা লাগাল পুলিশ
অবৈধ পাথর খাদান চালানোর অভিযোগে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বীরভূমের বাসিন্দা টুলু মন্ডলের। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, টুলু মন্ডল ইতিমধ্যেই বিদেশে চলে গিয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গিয়েছে, বর্তমানে তিনি দুবাইয়ে মেয়ে জামাইয়ের বাড়িতেই রয়েছে। এদিকে টুলু মন্ডলের সম্পত্তি হদিশের পর তাঁর মেয়ের নামে একটি পেট্রোল পাম্পের খোঁজ মিলেছে। সেটি সিল করে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফ থেকে। পাশাপাশি তাঁর আরও একটি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) হালাল মাংস খাইয়ে এবার ভুল স্বীকার করল মাদার্স হাট
হিন্দুদেরকে না জানিয়ে হালাল মাংস খাওয়ানোর অভিযোগে কৃষ্ণনগরের মাদার্স হাট রেস্তোরাঁ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি স্থানীয় গ্রাহক থেকে শুরু করে বিজেপির শাখা সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল, না জানিয়ে সংখ্যালঘুদের জন্য হালাল মাংস খাওয়ানো হচ্ছে। তবে অবিলম্বে সেই ভুল শুধরে নিয়ে হোটেল কর্তৃপক্ষ নতুন মেনু কার্ড ছাপিয়ে ফেলল। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদার্স হাট কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছে। এমনকি জানানো হয়েছে, তাদের মেনু কার্ডে কোনটা হালাল মাংস আর কোনটা ঝটকা, সেটা স্পষ্টভাবে দেখা যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) শুরু হল কলকাতা-তুফানগঞ্জ বাস পরিষেবা
এবার কলকাতা থেকে কোচবিহার যাওয়া আরও সহজ। কলকাতা থেকে তুফানগঞ্জ পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালু হল। এমনকি এই বাসটি বায়ো টয়লেট যুক্ত এসি স্লিপার ক্যাটাগরির। বাসটি ভায়া ধর্মতলা থেকে শুরু করে এয়ারপোর্ট, বারাসাত, জাগুলী, রানাঘাট, ফুলিয়া, কৃষ্ণনগর, বেথুয়াডহড়ী, বহরমপুর, মালদা, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর, শিলিগুড়ি জংশন, গোশালা মোড় (জলপাইগুড়ি বাইপাস), ময়নাগুড়ি বাইপাস, ধূপগুড়ি বাসস্ট্যান্ড, ফলাকাটা, কোচবিহার, তুফানগঞ্জ ঢুকবে। ধর্মতলা থেকে বাসটি ছাড়বে বিকেল ৪:৪৫ মিনিটে, আর তুফানগঞ্জ থেকে বাসটি ছাড়বে দুপুর ৩:০৫ মিনিটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বাংলায় তৈরি হচ্ছে অ্যান্টি টেরর স্কোয়াড
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার টার্গেট ছিল। সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে হামিদ মন্ডল নামে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি এবং তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে। তবে এবার হামিদের মতো জঙ্গিদের গ্রেফতার করার পর উদ্বেগ বেড়েছে রাজ্য সরকারের। সেই কারণে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ বাহিনীকে সংযুক্ত করে নতুন অ্যান্টি টেরর স্কোয়াড তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন নবান্ন। ইতিমধ্যেই দুই পুলিশ বাহিনীর বিশেষ স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে। তবে এই দুটিকেই একত্রিত করে নতুন অ্যান্টি টেরর স্কোয়াড গঠন করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) আসানসোল-দিঘা ট্রেনে এসি কোচ যোগ
দীঘা যাওয়া এবার আরও সহজ। আসানসোল থেকে দীঘা সাপ্তাহিক ট্রেনের জনপ্রিয়তা বাড়ার কারণে এবার এই ট্রেনে এসি কোস যুক্ত করে ফেলল রেল। জানানো হয়েছে, ট্রেন নম্বর ১৩৫০৫/১৩৫০৬ আসানসোল–দীঘা সাপ্তাহিক এক্সপ্রেসে এসি চেয়ার কার কোচ যুক্ত করা হচ্ছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। আজ অর্থাৎ ২ আগস্ট থেকে এসি চেয়ার কার যুক্ত করা হয়েছে বলেই খবর। তবে জেনারেল টিকিটে ভাড়া পড়বে ১৪৫ টাকা, নন এসি চেয়ার কারে ভাড়া ১৬০ টাকা এবং এসি চেয়ার কারে ভাড়া হতে পারে ৫৪০ টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










