সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ সেপ্টেম্বর, সোমবার। ‘জোড়াফুলের শ্রাদ্ধ’, অভিষেকের দুর্নীতি, বাবাকে মারধরের জেরে গ্রেফতার মহিলা, ….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বাবাকে মারধরের অভিযোগে হাবরায় গ্রেফতার মহিলা
সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাবার উপর অত্যাচারের অভিযোগে মেয়েকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাবরা এলাকায়। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে উঠে এসেছিল এই তথ্য। জানা গিয়েছে, হাবরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডহরথুয়া এলাকায় অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন মেয়ে। সেখানে বাবাকে নিয়ে গিয়ে নিজের নামে সব সম্পত্তি লিখে নেওয়ার পর দিনের পর দিন বৃদ্ধ বাবার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত সে। থানায় অভিযোগ দায়ের করা হলেই গ্রেফতার করা হয় ওই মহিলাকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতার তৃণমূল
প্রতীক এবং দলের নাম হাতছাড়া হলেও স্বস্তি পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ফ্রিজ হওয়া তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এমনটাই জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কমিশনের সিদ্ধান্তের তোয়াক্কা না করে সোমবার বিচারপতি জানিয়েছেন, ইসিআই চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানায়নি। উপনির্বাচনের জন্য শুধুমাত্র তৃণমূলের নাম এবং প্রতীক নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। তাই কমিশনের ওই অন্তর্বর্তী নির্দেশের পর তহবিল নিয়ে আপাতত আগের সিদ্ধান্ত বহাল থাকছে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মমতার তৃণমূল এই তহবিল ব্যবহার করতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ডিম থেরাপির ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
নিজের লোকসভা কেন্দ্রে পরপর দু’বার ডিম থেরাপির শিকার হয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তবে সেই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তাঁর আইনজীবী। তবে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আবেদন জানানো হলেও তা খারিজ করে দেন। তালিকা অনুযায়ী এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। উল্লেখ্য, গত বুধবার কৃষ্ণনগরের তেহট্টের হাউলিয়া পার্ক মোড়ে দলীয় কার্যালয়ে তাঁর উপর ডিম হামলা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অন্নপূর্ণা যোজনা না ঢোকায় মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মী মহিলাদের
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে এবার মন্ত্রীকে ঘিরেই বিক্ষোভ বিজেপি কর্মী মহিলাদের। জানা গিয়েছে, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে অভিযোগ জানাতে এসে তাঁর দেখা না পেয়ে শেষ পর্যন্ত নারী ও সমাজ কল্যাণমন্ত্রী মালতি রাভা রায়ের সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখিয়েছেন একদল মহিলা। কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাঁরা অভিযোগ জানাতে আসেন। তবে দিলীপ ঘোষের দেখা না পাওয়ার কারণেই সমাজকল্যাণ মন্ত্রীর কাছে আবেদন জানান ওই বিজেপি কর্মী মহিলারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) পুরোহিত ডেকে তৃণমূলের প্রতীক ‘জোড়াফুলের শ্রাদ্ধ’
তৃণমূলের নাম ও প্রতীক দুটিই হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই অবস্থায় পূর্ব বর্ধমানে জোড়াফুলের শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করে ফেলল বিজেপি কর্মীরা। এমনকি পুরোহিত ডেকে রীতিমতো প্রচলিত শ্রাদ্ধের নিয়ম মেনে সমস্ত কাজ শেষ হয়েছে বলেই খবর। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। সেখানে গতকাল রবিবার কাটোয়া ২ নম্বর ব্লকের মেজিয়ারিতে দলের কার্যালয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় বিজেপির কর্মীরা। এমনকি দুটি চেয়ারের মধ্যে একটিতে জোড়াফুল প্রতীকের ছবি এবং তাতে জুতোর মালা পরানো রয়েছে বলেও দেখা যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অন্নপূর্ণা যোজনা না মেলায় বর্ধমান–আরামবাগ রোডে বিক্ষোভ মহিলাদের
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ায় এবার আরামবাগ রোডে বিক্ষোভে নামলেন মহিলারা। সোমবার রোদের মধ্যেই রাস্তার উপর জড়ো হয়ে নিজেদের দাবির কথা জানিয়েছেন তারা। তাদের অভিযোগ, যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়মিত তারা পাচ্ছেন না। এমনকি গত দু’মাসে টাকা এলেও চলতি মাসের টাকা পাননি বলেই অভিযোগ করছেন অনেক মহিলা। তবে তাদের এই বিক্ষোভের জেরে বর্ধমান–আরামবাগ রোডে যান চলাচল ব্যাহত হয় এবং নিত্যযাত্রীদেরও সমস্যার মধ্যে পড়তে হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) দুর্গাপুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম সরকারের
এ বছর নতুন সরকারের হাতে দুর্গাপুজো। কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার সেই অনুদানে দেওয়া হচ্ছে বেশ কিছু শর্ত। যাদের অর্থের প্রয়োজন, তাদেরকেই শুধুমাত্র আবেদন জানানোর অনুরোধ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে সেক্ষেত্রে আবেদনকারী কমিটির নামে থাকা নির্দিষ্ট প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে বলা হয়েছে নবান্নের তরফ থেকে। তথ্য জমা না দিলে মিলবে না টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) প্রাথমিক শিক্ষকদের ছুটি নিয়ে বড় নির্দেশ সরকারের
প্রাথমিক স্কুলের শিক্ষকদের দীর্ঘদিনের অনুপস্থিতি বা ছুটির আবেদন জমে থাকা নিয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর। কোনও শিক্ষক দীর্ঘদিনের জন্য ছুটির আবেদন জানিয়ে থাকলে তা আর অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখা যাবে না। বিষয়টি খতিয়ে দেখে ৩০ দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে। এমনকি স্কুল পরিদর্শকদের এই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। উপযুক্ত কারণে ছুটির আবেদন করে থাকলে নিয়ম মেনেই ছুটি দিতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ফিক্সড ডিপোজিটের নিয়ম
আগামী ১ অক্টোবর থেকেই ফিক্সড ডিপোজিটের নিয়মে বেশ কিছু বদল আনছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তার মধ্যে প্রথমত হল, বর্তমানে একই ব্যাংকের বিভিন্ন শাখায় ভিন্ন ভিন্ন হারে সুদ দেওয়া হয়। তবে ১ অক্টোবর থেকে এই নিয়ম বন্ধ হচ্ছে। যদি দু’জন গ্রাহক একই দিনে একই ব্যাংকের দুটি ভিন্ন শাখায় একই পরিমাণ এফডি করেন, তাহলে উভয় গ্রাহক একই সুদ পাবেন। দ্বিতীয়ত, প্রতিদিন সকাল দশটায় অফিসিয়াল ওয়েবসাইটে সুদের হার প্রকাশ করতে হবে ব্যাংককে। এছাড়া ব্যাংকগুলি তাদের লিকুইডিটি কভারেজ রেশিও এবং বাজার ঝুঁকির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন সুদের হার দিতে পারবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) নিয়োগ দুর্নীতিতে অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্তু গঙ্গোপাধ্যায়ের। তিনি সাক্ষী দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে ইডিকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি দাবি করেছেন যে, ২০১৭ সালে বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাসভবন এবং নিউ আলিপুরের অফিস থেকে টাকা দেওয়ার ঘটনা ঘটেছিল। চিঠি অনুযায়ী, তিনি ২২ লক্ষ টাকা এবং কুন্তল ঘোষ ৩.২৮ কোটি টাকা জোগাড় করতে পেরেছিলেন। তবে মোট ৩.৫ কোটি টাকা কালো রঙের ব্যাগে করে অফিসে দেওয়া হলেও অভিষেক অসন্তুষ্ট হয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










