সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ আগস্ট, শনিবার। অন্নপূর্ণা যোজনার টাকা, স্কুল শিক্ষক গ্রেফতার, ট্রেন বাতিল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাতা পায়নি এই অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। এমনকি মহিলারা বিক্ষোভ পর্যন্ত দেখাচ্ছেন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। যারা সামান্য অল্প ভাতার উপর নির্ভর করেন, তাদের উপযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করব। প্রয়োজনে অন্নপূর্ণার জন্য আরও টাকা দেওয়া হবে। এমনকি যারা যারা বাদ গিয়েছেন তারা নতুন করে ভেরিফিকেশন করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) রাজ্যে চালু হচ্ছে ই পেনশন ব্যবস্থা
এবার পুরনো পেনশন ব্যবস্থার বদলে নতুন ডিজিটাল ই পেনশন ব্যবস্থা নিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যজুড়ে এই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে। পেনশন প্রক্রিয়া যাতে আরও দ্রুত হয় সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নবান্নের। এই নতুন নির্দেশ কার্যকর হলে সব কিছুই ডিজিটাল মাধ্যমে চলে আসবে। এর ফলে ফাইল পাঠানো থেকে শুরু করে তথ্য যাচাই বা পেনশনভোগীদের কাজ আগের থেকে আরও দ্রুত হবে বলেই খবর। তবে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের পেনশন সংক্রান্ত বিষয়ে এই নিয়ম কার্যকর হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ট্যাব প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক এবং ক্লার্ক
মমতার আমলের তরুণের স্বপ্ন ট্যাব প্রকল্পে দুর্নীতির কারণে গ্রেফতার করা হল কেন্দপুকুর হাইস্কুলের এক ভারপ্রাপ্ত শিক্ষক এবং ক্লার্ককে। জানা গিয়েছে, বিগত বছর ১৭৫ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। সেই সূত্র ধরেই ভারপ্রাপ্ত শিক্ষক এবং ক্লার্কের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পরে তদন্তের দায়ভার যায় সিআইডির কাছে। অবশেষে তাদেরকে গ্রেফতার করা হল। আপাতত তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে ভুয়ো নথি তৈরি করার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বহরমপুর থেকে দীঘা নতুন বাস পরিষেবা
এবার বহরমপুর থেকে দীঘা যাওয়ার নতুন বাস পরিষেবা শুরু হল। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের বহরমপুর থেকে এই বাসটি সম্পূর্ণ এসি স্লিপার বাস হিসেবেই পরিষেবা দেবে। এমনকি এতে যাত্রীরা শুয়ে বসে আরাম করে দীঘা যেতে পারবেন। স্লিপারের পাশাপাশি সোফা সিটের বিকল্প পাওয়া যাবে। বাসটি বেলডাঙ্গা, রেজিনগর, পলাশী, কৃষ্ণনগর, বারাসাত, মধ্যমগ্রাম, বাগুইহাটি, সাঁতরাগাছি, কোলাঘাট হয়ে দীঘা পৌঁছবে। এছাড়া অন্যান্য বিভিন্ন স্টপেজে বাসটি থামবে। সন্ধ্যা ৬:৫০ মিনিটে বহরমপুর থেকে ছাড়বে এই বাসটি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কলকাতার আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে বিরাট আয়োজন
কলকাতায় হবে আন্তর্জাতিক সম্মেলন। ৯০টি দেশের জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এমনকি ৭০০ এর বেশি কোম্পানি যোগদান করবে। সেই উপলক্ষ্যে এবার সাজানো হচ্ছে শহর কলকাতাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবার ব্যাঙ্গালোর, দিল্লির পরিবর্তে কলকাতাকে বেছে নিয়েছেন এই অনুষ্ঠানের জন্য। জানা গিয়েছে, তেল কোম্পানির মালিকরা এখান থেকে বিভিন্ন বিনিয়োগের সুযোগ তুলে ধরবেন। এমনকি এতে ভারতের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা আসবে। আর আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই বিশেষ অনুষ্ঠান চলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) আর্থিক সংকটে হাইকোর্টকে চিঠি কালীঘাট তৃণমূলের
চরম আর্থিক সংকটে কালীঘাট তৃণমূল। সেই কারণেই এবার টাকা চেয়ে হাইকোর্টের তৈরি কমিটিকে চিঠি পাঠাতে চলেছে তারা, এবং আগামী সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদারের কমিটিকে চিঠি দেওয়া হতে পারে বলে খবর। আসলে ঋতব্রত শিবিরের অভিযোগ ছিল, কালীঘাট তৃণমূলের অ্যাকাউন্টে বিভিন্ন আর্থিক অনিয়ম হয়েছে। সেই কারণে ইডি একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। তবে কর্মীদের বেতনটুকু দেওয়া হচ্ছে না এবং অফিস চালানো সম্ভব হচ্ছে না। সেই কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) দক্ষিণ-পূর্ব রেলে এক সপ্তাহ বাতিল একাধিক ট্রেন
দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রেলওয়ে ব্লকের জন্য বহু ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আসলে পূর্ব রেলের আদ্রা ডিভিশনে এক সপ্তাহ অর্থাৎ আগামী ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত রোলিং ব্লক কর্মসূচি চলবে। সেই কারণে আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন সহ পুরুলিয়া রুটে একাধিক ট্রেন বাতিল থাকবে, এবং কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী রেল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) আইফোন কেনাকে কেন্দ্র করে এক পরিবারের তিনজনের মৃত্যু
আইফোনের ইএমআইকে কেন্দ্র করে এক পরিবারের তিনজনের মৃত্যু হল। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের সম্ভাজিনগরে ১৮ বছর বয়সী এক যুবকের আইফোন কেনাকে কেন্দ্র করেই নিত্যদিন ঝামেলা হতো তার বাবা-মায়ের সঙ্গে। তবে এদিন ওই যুবক আত্মহত্যার জন্য পাহাড়ে গেলে বাবা-মা আটকানোর চেষ্টা করে। তবে দীর্ঘ বোঝানোর পরেও ওই যুবক কথা শোনেনি। শেষমেষ তার বাবা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে দুজনেরই পাহাড় থেকে খাঁদে পড়ে মৃত্যু হয়। এমনকি সেই কষ্টে তার মাও সেখানে ঝাঁপ মেরে আত্মঘাতী হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বকেয়া মহার্ঘ ভাতা পাঠানো শুরু রাজ্যের
অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা পাঠানোর কাজ শুরু হল ব্যাংকের তরফ থেকে। কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কেএমসি এলাকার বসবাসকারী পেনশন প্রাপকদের টাকা মেটানোর জন্য দীর্ঘদিন ধরেই দাবি তুলেছিল কর্মচারী সংগঠনগুলি। তবে দুর্গাপূজার আগেই লক্ষাধিক কর্মচারী টাকা পেয়েছেন। এমনকি মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংক তাদের বকেয়া রিলিজ করবে জানানো হয়েছিল। সেই মতোই বকেয়া পাঠানো শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ভবানীপুরের পুজো কমিটি ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি
ভবানীপুরের ৮৮ বছরের পুরনো পুজো কমিটি ফেরানোর জন্য এবার এলাকাবাসী চিঠি পাঠাল বিধায়ক তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আসলে ২০১১ সালের পর থেকে নবারুণ সংঘের শারদ উৎসবের হাত বদল হয়েছিল। তৃণমূল নেতা ভিকি দখল করে নেয় এই পুজো কমিটি। এমনকি মদন মিত্র থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বুবুন বন্দ্যোপাধ্যায় এবং ৭১ নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি বাবুল সিংহের তত্ত্বাবধানেই এই পুজো কমিটির হাত বদল হয়েছিল। স্থানীয়দের দাবি, তাদেরকেই এই পুজো থেকে বঞ্চিত করা হতো। সেই কারণেই এবার পাঠানো হয়েছে চিঠি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










