জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা, অন্নপূর্ণা যোজনা…! আজকের সেরা ১০ খবর (২৫ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জব কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জব কার্ডকে কেন্দ্র করে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে যেখানে এই কার্ডের আওতায় ১০০ দিনের কাজ দেওয়া হত, সেখানে এবার মিলবে ১২৫ দিন। তবে আজ এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন যে, মনোরেগা নষ্ট হওয়ার পাশাপাশি জব কার্ডধারীরাও বঞ্চনার শিকার হচ্ছেন। জুলাই থেকেই বাংলায় নতুন ভিবি-জি রাম-জি প্রকল্প চালু হয়েছে। এই ব্যবস্থায় বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজ দেওয়া হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী বলেছেন, জব কার্ড হোল্ডাররা বছরে মাথাপিছু ৩৪,৫০০ করে পাবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) অভিজিৎদের বিরুদ্ধে দায়ের FIR

দিল্লির যন্তরমন্তরে ককরোচদের আন্দোলন চলাকালীন সিজেপির নেতা অভিযোগ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রঙ্কা এবং রত্না সেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মহিলার আপত্তিকর এআই ছবি প্রদর্শনের অভিযোগ উঠল। এমনকি ওই মহিলা হাইকোর্টের দ্বারস্থ হলে আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি। তিনি জানিয়েছেন যে, ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং প্রচার করার ফলে তা তাঁর প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছে, অবিলম্বে মেটাকে ওই ছবি সমস্ত জায়গা থেকে মুছে ফেলতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ফের বিকাশ ভবন অভিযানের ডাক শিক্ষকদের

চাকরি অনিশ্চয়তা নিয়ে ফের বিকাশ ভবন অভিযানের ডাক দিলেন শিক্ষকরা। আইসিটি স্কুল প্রজেক্টের ৫ বছর অতিক্রান্ত হওয়ার পর সরকার ও শিক্ষক নিয়োগকারী এজেন্সির মধ্যে চুক্তি নবীকরণ হচ্ছে না বলে খবর। সেই অনুযায়ী আগের সরকার পঞ্চম ফেজ পর্যন্ত ৫৫৭৯ জন শিক্ষককে সরকারের অধীনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগ করেছিল। তবে পাঁচ বছরের এই প্রজেক্টের মেয়াদ চলতি বছর ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তবে সরকার আর নিয়োগকারী এজেন্সির সাথে চুক্তি নবীকরণ করছে না বলেই খবর। সেই কারণে এবার বিকাশ ভবন অভিযানের ডাক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) রাজ্য সরকারের গুণ্ডা দমন বিলে সই করলেন না রাষ্ট্রপতি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় পেশ করেছিলেন গুণ্ডা দমন আইন। তবে বিতর্কিত সেই বিল এবার ফেরত পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি ওই বিলে সই করলেন না বলে খবর। কেন্দ্রের তরফ থেকে পাঠানো নোটিশে জানানো হয়েছে যে, ওই বিলের একটি নির্দিষ্ট ধারা মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রতিরোধমূলক আটকব্যবস্থা তৈরি করতে পারে। এমনকি এই ধারা কেন্দ্রের এনডিপিএস অ্যাক্ট ১৯৮৫ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেখানে ভারতীয় সংবিধানের ২৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জটিলতা তৈরি হচ্ছে। তবে ফের এই বিল পুনর্বিবেচনা করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো যাবে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) পুজোয় বেনারস-কলকাতা স্পেশাল ট্রেন

পুজোয় বারানসি যাওয়ার প্ল্যান করে থাকলে আপনার জন্য রইল বড় খবর। এবার কলকাতা ও বেনারসের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি উভয় দিক মিলিয়ে মোট আটটি ট্রিপ চলবে। পুজোয় বাড়তি ভিড়ের আশঙ্কায় এই অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে বলে খবর। এমনকি ট্রেনটি হবে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেনটি আগামী ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর অবধি প্রতি মঙ্গলবার চলবে। বেনারস থেকে সকাল ১০:৪৫ এ ছাড়বে এবং সেটি কলকাতা পৌঁছবে পরদিন ভোর ৬:১৫ মিনিট নাগাদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর মনোনয়ন নিয়ে হাইকোর্টের রায়দান স্থগিত

নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী নিজের যে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়েছেন, সেখানে মাধ্যমিকের শংসাপত্রে ১৯৬৫ সালের উল্লেখ রয়েছে। ওই বছরে তিনি মাধ্যমিক পাস করেছেন। তবে প্রার্থী নিজে জানিয়েছেন যে, তাঁর বয়স ৬০ বছর। সেই হিসাব করে ধরলে তিনি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেছেন। তাহলে তাঁর জন্মের আগে তিনি কীভাবে মাধ্যমিক পাস করেন? তবে কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছেন, একজন প্রার্থী যখন হলফনামা জমা দেন, তখন সেই তথ্য স্ক্রুটিনি করে দেখেন রিটার্নিং অফিসার। সেই সময় যদি কেউ আপত্তি তোলে তবে তা বৈধ। পরে আপত্তি তুললে গ্রহণযোগ্য নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) মিলন প্রধানের রক্ষাকবচ প্রত্যাহার করল হাইকোর্ট

উপনির্বাচনের মুখে বড় ধাক্কা খেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। এমনিতেই খুনের মামলায় গ্রেফতার হয়েছেন তিনি। তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলে রাজ্যের উচ্চ আদালতে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছিল, তা খারিজ করে দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। এমনকি ভোটে দাঁড়ানোর অজুহাতে কোনও ব্যক্তিকে ফৌজদারি মামলায় বেশি সুবিধা দেওয়া যায় না বলেই মন্তব্য করেছে ওই বেঞ্চ। বিচারপতি বলেন, যদি কোনও ব্যক্তি গ্রেফতার হন, তাহলে তিনি নিয়ম মেনে জামিনের জন্য আবেদন করতে পারেন। তবে সিঙ্গেল বেঞ্চ কীভাবে রক্ষাকবচ প্রদান করতে পারেন শুধুমাত্র দাঁড়ানোর জন্য? বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। চলতি মাসে ১ কোটি ৫৬ লক্ষ মহিলা অন্নপূর্ণার সুবিধা পেয়েছেন বলেই খবর। তবে আজ বর্ধমানের এক জনসভায় অংশগ্রহণ করে তিনি বলেছেন যে, “বাকি যাদের ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়েছে, পুজোর আগে বাকিদের টাকা ট্রান্সফার করে দেব। ৯ লক্ষ ৫২ হাজার মহিলা টাকা পেয়েছেন। ১৫টি বিধানসভায় হিসাব করে দেখুন, গড়ে ৬৫ থেকে ৭০ হাজার করে এক-একটা বিধানসভায় দিদি-বোনেরা টাকা পেয়েছেন।” তাঁর কথা অনুযায়ী, যোগ্য একজন উপভোক্তা এই প্রকল্প থেকে বাদ যাবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

ধান চাষীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার কৃষকদের কাছ থেকে সব ধান কিনে নেবে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া প্রায় ৪ লক্ষ কৃষককে প্রতি ইউনিট বিদ্যুৎ-এ ২ টাকা করে ভর্তুকি দেওয়া হবে বলে খবর। পূর্বতন সরকারের আমলে আবাসন দুর্নীতি, বালি পাচার, চাষীদের বিভিন্ন রকম দুর্ভোগের অভিযোগ উঠে এসেছিল। তবে সেই অভিযোগগুলির সমাধান করার জন্য বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, বছরে বিদ্যুত বিলে ২৫ থেকে ৩০ হাজার টাকা ছাড় দেবে সরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফৌজদারি মামলা

বিপাকে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এমনকি তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা। যদিও তার আগে এসআইআর চলাকালীন যে বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, সেই ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। আইনজীবী অভিযোগ করেছেন, ভোটার তালিকার নির্দেশিকা পরিচালনার জন্য সফটওয়্যারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন বাকি দুই ইলেকশন কমিশনারকে না জানিয়েই করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button