সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ অক্টোবর, সোমবার। বেতন বৃদ্ধির ঘোষণা, বাংলায় নয়া বিমানবন্দর, বিজেপিতে যোগ কোয়েল মল্লিকের….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি গেলেন বাইরন বিশ্বাস
গতকাল বাড়িতে অগ্নিদগ্ধ হয়েছিলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তবে আজ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য তাঁকে অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার প্রথমে ধুলিয়ানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর তাঁকে মালদা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেও পরিস্থিতির অবনতি হওয়ায় আজ দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। আগুনে বাইরনের দুই পায়ের হাঁটুর নিচের অংশ এবং বাঁ হাতের নিচে পুরো ঝলসে গিয়েছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) পুজোর মাসে বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন চারটি এয়ারপোর্ট থেকে শুরু করে সরকারি কর্মচারী, কর্মবন্ধু এবং ভগিনী নিবেদিতা প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন তিনি। কর্মবন্ধুদের বেতন একধাক্কায় ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি হোস্টেলে থাকা এসসি, এসটি পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে ছিল ১৮০০ টাকা, এখন তা করা হয়েছে ৩৩০০ টাকা। এছাড়া ভগিনী নিবেদিতার নামে চালু হচ্ছে নতুন প্রকল্প। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) কলকাতার ফুটপাতে নিষিদ্ধ গ্যাসে রান্না
সল্টলেকের আইটি হাব এলাকায় আর মিলবে না গরম খাবার। ফুটপাতে গ্যাস ব্যবহারের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট। সাম্প্রতিক সময়ে কলকাতাজুড়ে ঘটছে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা। যার মধ্যে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলের অগ্নিকাণ্ড একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে অগ্নি সুরক্ষা বিধি ভাঙলে পরিস্থিতি কতটা ভয়াবহ হয়। তবে এই ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে এবার নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ ভ্যান্ডিং কমিটি সেক্টর ৫ অঞ্চলের রাস্তার খাবারের দোকানগুলিতে এলপিজি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) উপনির্বাচনের আগেই নন্দীগ্রামে IC বদল
আগামীকাল অর্থাৎ ৬ তারিখ নন্দীগ্রামে উপনির্বাচন। তবে তার আগেই বড়সড় প্রশাসনিক রদবদল করে ফেলল নির্বাচন কমিশন। সোমবার নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর ইনচার্জ পদে পরিবর্তন আনা হল। এতদিন এই দায়িত্বে থাকা অজয় কুমার মিশ্রকে সরিয়ে তাঁর জায়গায় আনা হল দেবাশীষ সরকারকে। এমনকি দেবাশীষ সরকারের যোগদানের রিপোর্টও নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে তিনি পূর্ব মেদিনীপুরের ট্র্যাফিক কন্ট্রোল রুমের ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) জ্ঞানেশ কুমারকে নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলা আজ শুনানির জন্য উঠে সুপ্রিম কোর্টে। তবে সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ নির্বাচন কমিশনের জবাব তলব করেছে। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সংবিধান অনুযায়ী তিন সদস্য নির্বাচন কমিশনকে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সর্বসম্মতি না হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই তা হবে। আপনারা শুধুমাত্র একটি খবরের রিপোর্টের উপর ভিত্তি করে মামলা নিয়ে এসেছেন। খবরটি আংশিক বা সম্পূর্ণ সত্য হতে পারে। কিন্তু এক্ষেত্রে রিপোর্ট দেখতে চায় আদালত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) নতুন ৪ বিমানবন্দর বাংলায়, চূড়ান্ত চুক্তি
বাংলায় আরও নতুন চারটি এয়ারপোর্ট। চুক্তি স্বাক্ষরিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে রাজ্যের পরিবহন দপ্তরের একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে নবান্নে। যদিও নন্দীগ্রামের ভোটের প্রচারের সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, নবান্নের সভাঘরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের একটি মৌ স্বাক্ষর হবে। সেই সূত্রে হাসিমারা, কোচবিহার, বালুরঘাট এবং হলদিয়ায় কেন্দ্রীয় রান স্কিমে বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ‘গদ্দার’দের উদ্দেশ্যে বড় বার্তা মমতার
উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় সাংগঠনিক সভায় বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কমলাগাঁও-সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত সভায় ফোনের মাধ্যমে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন তিনি। তাঁর বার্তা সবার সামনে তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপির বিরুদ্ধে লড়তে হলে আমাদের শক্তিশালী করুন। যাদের আপনারা কষ্ট করে জিতিয়েছেন, তাদের টাকা দিয়ে কিনে নিয়েছে। যারা ফিরতে চান তাদেরকে বলব ১৫ দিনের মধ্যে ফিরে আসতে হবে। যদি না পারেন আমরা লড়ে নেব। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ভিয়েতনামের নাগরিকের প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা
উত্তাল সমুদ্রের মধ্যে থেকে ভিয়েতনামের এক নাগরিককে উদ্ধার করে শিরোনামে এল ভারতীয় নৌবাহিনী। আন্দামান এবং নিকোবর কমান্ডের তৎপরতায় ইন্দিরা পয়েন্টের একেবারে কাছে মের্চেন্ট জাহাজ MT Sun 09 থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ওই বিদেশি নাগরিককে। সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে নিরাপদে নিয়ে আসায় ভারতীয় নৌ সেনা প্রশংসা কুড়চ্ছে। এরপর এই বিদেশি নাগরিককে প্রাথমিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার পর ক্যাম্পবেল বেতে নিয়ে যান তাঁরা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) নামাজের জন্য হাবড়ার স্কুলে আলাদা ঘর
হাবড়ার স্কুল চলাকালীন মুসলিম পড়ুয়াদের নামাজ পড়ার জন্য আলাদা কক্ষ এবং নির্দিষ্ট সময় বরাদ্দ করা হয়েছে, সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে উত্তেজনা। ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সেখানকার হিন্দু সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, হাবড়ার নবপল্লী বিদ্যাবীথি হাইস্কুলে ক্লাস চলাকালীন মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য একটি কক্ষ বরাদ্দ করা হয়। এমনকি তাদেরকে বাড়তি সময় দেওয়া হয়। আধ ঘণ্টা আগেই মুসলিম শিক্ষার্থীদের বাইরে যেতে দেওয়া হয় বলেই অভিযোগ ওঠে। পাশাপাশি স্কুল চলাকালীন মাইকে আজানের আওয়াজ শোনা যায় বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক
অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করে মনোনয়নপত্র পেশ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। গতকালই বিজেপির তরফ থেকে রাজ্যসভার উপনির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে তুলে ধরা হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন আজ অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে, আগামী দিন মানুষের জন্য কিছু করাই হবে মূল লক্ষ্য। প্রসঙ্গত, ২৬-এর নির্বাচনে হারের পরই তৃণমূল ছাড়েন তিনি। এমনকি তাঁর সঙ্গে অন্য তিনজন তৃণমূলত্যাগী সাংসদ বিজেপিতে যোগদান করলেও তাঁকে নিয়ে চলছিল জল্পনা। অবশেষে তাতেই পড়ল সিলমোহর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










