হাওড়া, শিয়ালদা ডিভিশনে ২২টি ট্রেন বাতিল করল পূর্ব রেল, রইল তালিকা

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার চরম হয়রানির শিকার হতে চলেছেন সাধারণ রেল যাত্রীরা। এবার একসঙ্গে শিয়ালদা (Sealdah) এবং হাওড়া ডিভিশনে (Howrah) রেলের উন্নয়নমূলক কাজের জন্য বহু ট্রেন বাতিল (Train Cancelled) থাকবে। সেইসঙ্গে বহু ট্রেনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হবে। আপনিও কি সম্প্রতি ট্রেনে করে কোথাও যাওয়ার প্ল্যান করছেন? তাহলে টিকিট কাটার আগে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

শিয়ালদা ও হাওড়া ডিভিশনে বহু ট্রেন বাতিল করল রেল

প্রথমেই আসা যাক শিয়ালদা ডিভিশন নিয়ে। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, সীমিত উচ্চতার সাবওয়ের কাজের জন্য শিয়লাদা ডিভিশনে কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা শাখায় পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং গেট নং ৯৮/টি/সি-তে এবং ভাবতা ও সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রশিং গেটে আপ ও ডাউন উভয় লাইনে আগামী রবিবার ১৭ মে ৬ ঘণ্টা ট্রাফিক ব্লক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। অন্যদকে সমুদ্রগড় ও নবদ্বীপধাম স্টেশনের মধ্যে ব্রিজ নং ৯২তে এবং জিরাট ও গুপ্তিপাড়া স্টেশনের মধ্যে কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ডাউন ও আপ লাইনে আজ ১৬ মে দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে। যে কারণে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে সেইসঙ্গে কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে।

এক নজরে রইল তালিকা

শিয়ালদা ডিভিশনের কথা বললে, রবিবার কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা ৯১৮৬১ আপ, ৩১৮৬৮, ৫৩১৭৫, ৫৩১৭৮, ৩১৭৭৩ ও ৩১৭৭৮ বাতিল থাকবে। এছাড়া ট্রেন নম্বর ৬৩১০৭ আপ শিয়ালদা-লালগোলা মেমু প্যাসেঞ্জার লালগোলার পরিবর্তে দেবগ্রাম স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৬৩১০৪ ডাউন লালগোলা-শিয়ালদা মেমু প্যাসেঞ্জার ট্রেন লালগোলার বদলে দেবগ্রাম স্টেশন থেকে ১৩:৫০-এ সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। অন্যদিকে ৫৩১৮০ ডাউন লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন ৬০ মিনিটের জন্য পুননির্ধারিত হবে অর্থাৎ লালগোলা স্টেশন থেকে ১৪:৪৫ -এর পরিবর্তে ১৫:৪৫ মিনিটে ছাড়বে।

আরও পড়ুনঃ কলকাতা থেকে ভুটান অবধি শুরু হল আরও একটি বাস পরিষেবা, জানুন সময়সূচি ও ভাড়া

অন্যদিকে, রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ হাওড়া কাটোয়া বিভাগে ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭, ৩৭৯১৯, ব্যান্ডেল-কাটোয়া শাখায় ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১, কাটোয়া হাওড়া বিভাগে ৩৭৯১৮, ৩৭৯২০,৩৭৯২২ ও ৩৭৯২৪ বাতিল থাকবে। এছাড়া ট্রেন নম্বর ১৩৪৬৫ হাওড়া-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস আজ হাওড়া থেকে দুপুর ২টোর বদলে রাত ৮টায় পুননির্ধারিত হবে। এছাড়া ১৩৪৬৬ মালদা টাউন-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস মালদা টাউন থেকে সকাল ৬:৫ মিনিটের পরিবর্তে বেলা ১২:০৫ মিনিটে পুননির্ধারিত হবে।