সহেলি মিত্র, কলকাতা: সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। মাথার ওপর রোদ চড়া। দরদরিয়ে ঘাম হচ্ছে কমবেশি সকলের। তাহলে কি আর ঝড় বৃষ্টি হবে না? এই নিয়ে নতুন আপডেট জারি করল আলিপুর আবহাওয়া দফতর (South Bengal Weather Update)। দুপুরের পর থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, সঙ্গে মুহুর্মুহু বাজ পড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যাবে। আজ ছুটির দিনে আপনারও কি বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বিকেলে ফের ঝড় বৃষ্টির ভ্রূকুটি
দোসর হয়েছে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের উপর অবস্থানরত শক্তিশালী ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে। যার ফলে আজও দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে নতুন করে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের সম্ভাবনা প্রবল। হবে ঝড় বৃষ্টি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যে ঝাড়খন্ড সংলগ্ন পশ্চিমবঙ্গের কাছাকাছি অঞ্চলে বেশ কিছু জায়গায় মেঘের সঞ্চার হতে শুরু করেছে। সব মিলিয়ে বাংলায় দুর্যোগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরী হয়েছে।
আরও পড়ুনঃ এপ্রিলেই কেন্দ্রীয় কর্মীদের বাড়ছে মহার্ঘ ভাতা, পেনশন? অষ্টম পে কমিশন নিয়ে বড় আপডেট
এর পাশাপাশি দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত সঞ্চালনের প্রভাবে আগামী কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার বিকেলের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও একই পরিস্থিতির সম্ভাবনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। এবার আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে হাওয়ার পূর্বাভাস রয়েছে। যদিও ৩১ মার্চ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। জেলায় জেলায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।












