সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ জুলাই, বুধবার। মহুয়াকে ডিম থেরাপি, গ্যাসের দাম পতন, অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মহুয়া মৈত্রকে ডিম থেরাপি
এবার ডিম থেরাপি সহ্য করতে হল তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে। নিজেই আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু আজ ২১ জুলাই এর প্রস্তুতি সভায় কালীগঞ্জের পলাশীতে তাকে উদ্দেশ্য করে পচা ডিম ছুঁড়তে দেখা যায় স্থানীয়দের। এমনকি সবথেকে বড় ব্যাপার, তাঁকে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এছাড়া পচা ডিমের পাশাপাশি কাদা ছোড়ার অভিযোগ রয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ফেসবুক লাইভে এসে তৃণমূল সাংসদ সরাসরি বিজেপিকে কটাক্ষ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় কথা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজ অর্থাৎ ১ জুলাই থেকে এই মহিলাদের একাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। তবে কতজন মহিলা এই প্রকল্প থেকে বাদ গেলেন তা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থাকে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মোট এক কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছিল। কিন্তু তার মধ্যে ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। আজ টাকা পেয়েছেন ১ কোটি ৯ লক্ষ ৫২ হাজার ৩৭৮ জন মহিলা। মুখ্যমন্ত্রীর কথায়, অযোগ্য ব্যক্তিদের কোনওভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা দেওয়া হবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) প্রায় চার বছর পর চালু হল উৎসশ্রী পোর্টাল
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বদলির পোর্টাল উৎসশ্রী থেকে পুরোপুরি স্থগিতাদেশ তুলে নিয়েছেন নবান্ন। দীর্ঘ আড়াই বছর বন্ধ ছিল এই পোর্টাল। আসলে রাজ্যের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বদলির জন্য ২০২১ সালে এই পোর্টাল চালু করা হয়েছিল। এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে রাজ্যের যে কোনও প্রান্তে বদলির জন্য আবেদন করতে পারতেন শিক্ষক এবং শিক্ষা কর্মীরা। কিন্তু গত বছরের জুন মাস নাগাদ সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয় আপাতত এই ধরনের পারস্পরিক বদলি বহাল থাকবে। কিন্তু সরকার পালাবদল হতেই তা আবার খুলে গেল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) উত্তরবঙ্গে পর্যটনশিল্প নিয়ে বিরাট উদ্যোগ
এবার উত্তরবঙ্গের পর্যটনশিল্পে আসতে চলেছে নয়া পরিবর্তন। পর্যটকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে পরিচালিত বন্ধু অ্যাপ নিয়ে আসা হচ্ছে। বিশেষ করে ঘুরতে গিয়ে প্রতারণা থেকে বাঁচার জন্যই এই উদ্যোগ রাজ্য সরকারের। গতকাল অর্থাৎ মঙ্গলবার শিলিগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। আর সেখানেই এ নিয়ে আলোচনা করা হয়। তিনি জানিয়েছেন, এমন একটি প্লাটফর্ম তৈরি করা হচ্ছে যেখানে শুধুমাত্র সরকার অনুমোদিত এবং নির্ভরযোগ্য হোটেল, হোমস্টে এবং ট্যুর অপারেটর থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ২১ জুলাইয়ের আগে মধ্য কলকাতায় জারি ১৬৩ ধারা
২১ জুলাই শহীদ দিবস পালন করার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিল তৃণমূল। কিন্তু কলকাতা পুলিশ সেই অনুমতি প্রদান করেনি। এমনকি জমায়েত এড়ানোর জন্য আগামীকাল অর্থাৎ ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে ১৬৫ ধারা জারি করা হয়েছে বলে খবর। তবে এ নিয়ে ব্যাপক চাপে পড়েছে কালীঘাটের তৃণমূল। কলকাতা পুলিশের নির্দেশিকার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) বেসরকারি হাসপাতালে ১০% বেড সংরক্ষণ
বেসরকারি হাসপাতালে এবার রোগীদের জন্য ১০% বেড সংরক্ষণ থাকবে বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিকিৎসক দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকে আজ বিধান নগর হাসপাতালের নাম পরিবর্তন করে করা হয়েছে বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিস্ট হাসপাতাল। সেখানে একাধিক ঘোষণা করেছেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, জরুরী প্রয়োজনে সরকারি হাসপাতালে রোগীদের জন্য বেসরকারি হাসপাতালে ১০ শতাংশ বেড সংরক্ষিত থাকবে। অর্থাৎ সরকারি হাসপাতালে জরুরি পরিস্থিতিতে যদি বেড না পাওয়া যায় তাহলে বিনা খরচেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করা যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) পাকিস্তানে নির্মাণাধীন টিউশন সেন্টারের ছাদ ভেঙে মৃত্যু ১৪ শিশুর
পাকিস্তানে মর্মান্তিক দুর্ঘটনা। বেসরকারি একটু টিউশন সেন্টারে নির্মাণাধীন বাবনের ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ১৪ জন শিশুর। এমনকি আহত হয়েছে আরও ২০ জন শিশু এরকমই খবর। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ওই টিউশন সেন্টারটিতে বিশেষ করে ৭ থেকে ১৩ বছর বয়সী আনুমানিক ৩০ জন ছাত্রছাত্রী একসঙ্গে পড়াশোনা করেছিল। কিন্তু আচমকা ছাদের একাংশ ভেঙে পড়ায় তারা ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে। জানা গিয়েছে লাহোরের কাহনা নও এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) অভিষেকের সেবাশ্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ
এবার সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠল তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সূত্রের খবর বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার নাম করে নাকি সেখানে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা চলত। এমনকি দুর্নীতি থেকে শুরু করে নিম্নমানের ওষুধ ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য সাথী প্রকল্পের অর্থ অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত বিভিন্ন চিকিৎসার খাতে ১০ থেকে ১২ দিন রোগীদের ভর্তি রেখে মোটা অংকের বিল তৈরি করা হতো। আর সেই অর্থ স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে নেওয়া হতো। এভাবে মোট ১০০ কোটি টাকা লুট করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) অভিষেকের বাড়িতে পাথর হামলা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেকি ছোড়া হল পাথর। অভিযোগ উঠছে, মাথায় হেলমেট পড়ে বাইকে চেপে এসে রাস্তা থেকে বড় পাথর ছুড়ে মারে এক ব্যক্তি। এমনকি সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে নিয়ে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। তার দাবি, বিধানসভায় সদ্য পাস হওয়া পশ্চিমবঙ্গ গুন্ডা দমন বিল আদতে কি সকলের জন্য প্রযোজ্য? আসলে মঙ্গলবার রাতে অভিশাপ বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই সিসিটিভি ফুটেজ পোস্ট করেন। সেখানে দেখা যায় বাইক থেকে নেমে রাস্তার পাশে পড়া পড়ে থাকা একটি ইট তুলেই বাড়ির দিকে ছুঁড়ে মারেন ওই ব্যক্তি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) অনেকটাই কমল রান্নার গ্যাসের দাম
মাসের শুরুতেই বিরাট সুখবর। অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। হ্যাঁ ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩.৫০ টাকা কমেছে বলেই খবর। যার ফলে এর দাম আগের ৩১১৩.৫০ টাকা থেকে কমে এখন দাঁড়িয়েছে ২৯৩০ টাকা। এই বছর প্রথমবারের মতো বাণিজ্যিক সিলিন্ডারের দাম তলানিতে ঠেকেছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে দিল্লীতে নাম ছিল ১৬১১.৫০ টাকা। সেখান থেকে প্রায় দ্বিগুণ বেড়েছে দাম। মার্চ মাসে দু’বার দাম বেড়েছিল পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে। তারপর থেকেও টানা বাড়ছে দাম। কিন্তু জুলাই মাসে স্বস্তির খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










