ভিক্টোরিয়ায় TMB দুর্গা, বনগাঁয় রণক্ষেত্র…! আজকের সেরা ১০ খবর (১০ জুলাই)

Published:

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১০ জুলাই, শুক্রবার। ভিক্টোরিয়ায় TMB দুর্গা, বনগাঁয় রণক্ষেত্র, অভিষেকের সেবাশ্রয় নিয়ে দুর্নীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) মালদা-মুর্শিদাবাদে ভাঙন রোধে ৩৬০০ কোটি টাকা বরাদ্দ

মুর্শিদাবাদ সফরে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে বর্ষার সময় মালদা এবং মুর্শিদাবাদ জেলার বিস্তীর্ণ এলাকা গঙ্গা ও ভাগীরথীর জলের কবলে পড়ে ভাঙন ধরে। যে কারণে হাজার হাজার মানুষের ঘরছাড়া হতে হয়, এমনকি চাষের জমি জলের নিচে চলে যায়। সেই কারণে এবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, এই দুই জেলার ভাঙন রোধ করতে মোট ৩৬০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী অনুমোদন দিলেই কাজ শুরু হবে, এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী বছরের মধ্যেই হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) লাভ জিহাদের ফাঁদে পড়ে নাবালিকার আত্মহত্যার অভিযোগে রণক্ষেত্র বনগাঁ

লাভ জিহাদের নামে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকা। জানা গিয়েছে, এক ভিনধর্মী যুবক অষ্টম শ্রেণীর এক নাবালিকাকে বাধ্য করে প্রেমের সম্পর্কে নিয়ে এসেছিল। কিন্তু সেই নাবালিকা সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে হুমকি দেওয়া হত। সেই কারণে আত্মঘাতী হয় ওই নাবালিকা। সেই প্রতিবাদেই হিন্দু সংগঠন পথে নামে। এমনকি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর করা হয়। সবথেকে বড় ব্যাপার, এই ঘটনায় ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছে। ইতিমধ্যেই ওই যুবক সহ হিংসায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এলাকা এখনও থমথমে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) ৩৯৫ কোটি খরচে চার লেনের নতুন রামকৃষ্ণ সেতু পাচ্ছে আরামবাগ

আরামবাগের রামকৃষ্ণ সেতু ভেঙে পড়ায় দীর্ঘদিন ধরে যান চলাচলে সমস্যা হচ্ছে। কিন্তু এবার এই সেতুটির কাছেই নতুন করে দ্বিতীয় রামকৃষ্ণ সেতু তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই এ বিষয়ে সবুজ সংকেত দিয়েছে নবান্ন। জানা গিয়েছে, আরামবাগের মুণ্ডেশ্বরী নদীর উপর থেকে যাওয়া পুরনো সেতুটির পাশেই এই সেতু তৈরি করা হবে। এমনকি এর জন্য মোট ৩৯৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পুরনো রামকৃষ্ণ সেতুর সমান্তরালে যে নতুন রামকৃষ্ণ সেতু তৈরি করা হবে সেটি মূলত চার লেনের হবে বলেই জানানো হয়েছে। এতে নিত্যযাত্রী এবং যান চলাচলে অনেকটাই সুবিধা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) তৃণমূলের ৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

আরও ধাক্কা খেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কালীঘাট তৃণমূলের আরও ৯টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হল। এবার এই পদক্ষেপ নিয়েছে বিধাননগর সাইবার থানা। তদন্তের স্বার্থেই একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এই মামলায় অভিযুক্ত আখরুজ্জামান সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেনের সূত্র ধরে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এতে যে কালীঘাট তৃণমূলে আরও বড় ধাক্কা লাগল তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) জোকা-এসপ্ল্যানেড রুটে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল TMB দুর্গা

জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুটে বড় সাফল্য পেল কর্তৃপক্ষ। এক বছরের মধ্যেই খিদিরপুর থেকে সুরঙ্গ খনন করতে করতে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের কাছে পৌঁছে গেল চেন্নাই থেকে নিয়ে আসা টানেল বোরিং মেশিন দুর্গা। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত প্রথম পর্যায়ে সুরঙ্গ কাটার কাজ শেষ করে ফেলল এই মেশিন। আসলে ৯০ মিটার লম্বা এবং প্রায় সাড়ে ৬০০ টন ওজনের দুটি টানেল বোরিং মেশিন নিয়ে আসা হয়েছিল চেন্নাই থেকে। প্রথমটি অর্থাৎ দুর্গা কাজ করছিল পার্ক স্ট্রিটের দিকে, আর অন্য আরেকটি কাজ করছিল জোকাগামী লাইনে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ১২%-র বেশি অ্যালকোহলযুক্ত ওষুধ কিনতে প্রেসক্রিপশন বাধ্যতামূলক

স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এবার থেকে ১২ শতাংশের বেশি ইথাইল অ্যালকোহলযুক্ত ওষুধ আর সাধারণভাবে কেনা যাবে না। সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমস্ত ওষুধগুলি কিনতে গেলে অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন দেখাতে হবে। এমনকি এই ওষুধগুলোকে এখন সিডিউল এইচ১ এর আওতায় আনা হয়েছে। যার ফলে শুধুমাত্র চিকিৎসকের বৈধ প্রেসক্রিপশন থাকলেই ফার্মেসি থেকে সেগুলি সংগ্রহ করা যাবে। পাশাপাশি একই সঙ্গে ওষুধ বিক্রির সমস্ত তথ্য নির্দিষ্ট রেজিস্টারে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ১৬ বছর পর ডবল মহিলা ওসি পেল কলকাতা

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা ডাবল মহিলা ওসি পেল। ক্ষমতায় আসার আগেই শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মহিলাদের উপর অত্যাচার করলেই জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে। সেই সূত্র ধরেই এবার মহিলা ওসিকে নিয়োগ করা হল। আসলে বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর বদল আনা হয়। লালবাজারের নতুন ওসি পদে নিয়ে আসা হয়েছে রূপা সিংকে। তিনি আগে টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। এছাড়া সিঁথি থানার ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়।  তিনি ছিলেন উল্টোডাঙা মহিলা থানার ওসি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বারুইপুর কাণ্ডে গ্রেফতার আরও ৫

বারুইপুর গণধর্ষণ এবং খুনের ঘটনার পর তৈরি হওয়া অশান্তি এবং গণপিটুনির অভিযোগে এবার আরও পাঁচজনকে গ্রেফতার করা হল। ফলে মোট গ্রেফতারির সংখ্য গিয়ে দাঁড়িয়েছে ৩৫। পুলিশ সূত্রে খবর, নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদেরকে একে একে ধরা হচ্ছে। এর আগে মোট দুই দফায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর আজ আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। যদিও ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বড় ঘোষণা সরকারের

আগামী আগস্ট মাস থেকেই আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছিল রাজ্যের বাজেটে। এবার নারী ও শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করা হল। জানা গিয়েছে, আশা কর্মীদের সাম্মানিক আগের ৬২৫০ টাকা বেতনের সঙ্গে এবার আরও ৫০০০ টাকা যুক্ত হয়েছে। ফলে তাদের বেতন দাঁড়িয়েছে ১১ হাজার ২৫০ টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন একধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৯৫০০ টাকা এবং কেন্দ্রীয় প্রকল্পের আওতায় প্রাপ্য ৪৫০০ টাকা যোগ করে তাদের বেতন দাঁড়িয়েছে ১৪ হাজার টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) অভিষেকের সেবাশ্রয় নিয়ে ফের গুরুতর অভিযোগ

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ১১ জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। জানা গিয়েছে, সেবাশ্রয় শিবিরে ভুল চিকিৎসার কারণে পা বাদ দিয়েছে ওই মহিলার। মোবাইল ফোন দেখেই নাকি রোগীর চিকিৎসা করত জুনিয়র ডাক্তাররা। আর স্বাস্থ্যসাথী থেকেই কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। হ্যাঁ, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগ, হাঁটুর ব্যথা নিয়ে সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন ওই মহিলা। কিন্তু প্রাথমিক চেকাপের পর তাঁকে বেশ কিছু ওষুধ দেওয়া হয়। ওষুধ খেয়ে হাঁটুর ব্যথা আরও বাড়ে, এবং সেখান থেকে রেফার করা হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানকার চিকিৎসক জানিয়েছিলেন, ভুল চিকিৎসার জন্যই তাঁর পায়ের অবস্থা খারাপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন