নেতাজির মূর্তি ভাঙচুর, অন্নপূর্ণা যোজনার ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (১৩ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ আগস্ট, বৃহস্পতিবার। নেতাজির মূর্তি ভাঙচুর, অন্নপূর্ণা যোজনার ঘোষণা, নির্মল ঘোষ গ্রেফতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়া ও সাঁতরাগাছির বদলে শালিমার থেকে ৫ এক্সপ্রেস ছাড়ার ঘোষণা

এবার হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনের উপর থেকে চাপ কমানোর জন্য বড় সিদ্ধান্ত রেলের। দক্ষিণ-পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেনের টার্মিনাল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার পাঁচটি এক্সপ্রেস হাওড়া এবং সাঁতরাগাছির বদলে সরাসরি শালিমার স্টেশন থেকে ছাড়বে। ট্রেন নম্বর ২২৮৫১/২২৮৫২ সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৮০০৯/১৮০১০ সাঁতরাগাছি-আজমির এক্সপ্রেস এবার থেকে শালিমার স্টেশন থেকে ছাড়বে। অন্যদিকে হাওড়া থেকে ছাড়া তিনটি ট্রেন শালিমার থেকে ছাড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) হাইকোর্টে ধাক্কা খেলেন টুলু মণ্ডল

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মন্ডলকে বিরাট ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। নিজের পরিচয় আত্মগোপন করে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন। তবে তাঁর সেই মামলা থেকে সরে দাঁড়িয়ে বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, একই ব্যক্তি হাইকোর্টের অন্য বেঞ্চে মামলা করেছেন। তাই একই বেঞ্চে মামলাকারীর শুনানি হওয়া উচিত। আসলে মিনার মন্ডলের বাড়ি থেকে সোনা উদ্ধার হওয়া নিয়ে টুলু মন্ডলের নাম জরায়। এরপর তিনি রক্ষাকবচ চেয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলা জানিয়েছিলেন। এমনকি পরে গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে ফের কৌশিক চন্দের বেঞ্চে মামলা করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি

ফের কলকাতার বুকে ন্যাক্কারজনক ঘটনা। নিউ আলিপুরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে নেতাজির মূর্তি কারা ভাঙল সেই বিষয়ে কোনও তথ্য সামনে আসেনি। এমনিতেই অনন্ত মহারাজ প্রকাশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছেন। সেই অভিযোগে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘণ্টা কাটতে কাটতেই কলকাতার বুকে ভাঙা হল নেতাজীর মূর্তি। এদিন নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজীর একটি মূর্তির হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মমতার দেওয়া অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ ফেরাল রাজ্য সরকার

নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার জেরে এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। জানা গিয়েছে, আগের সরকার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ পুরস্কার ফিরিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আসলে বেশ কিছুদিন ধরেই তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রকাশ্যে অপমান করেছেন। তাঁর দাবি, নেতাজির নাকি আজাদ হিন্দ ফৌজ তৈরি করার ক্ষমতা ছিল না। পাশাপাশি আরও কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। তবে মুখ্যমন্ত্রী গতকাল হুঁশিয়ারি দেওয়ার পরেই আজ এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) স্কুল-কলেজের সিলেবাসে শ্যামাপ্রসাদের জীবনী

এবার আগামী প্রজন্মকে রাজ্য গঠন ও স্বাধীন ভারতের উন্নয়নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা বোঝাতে বিরাট পদক্ষেপ নিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। আগামী শিক্ষাবর্ষ থেকেই পর্যায়ক্রমে প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান যুক্ত করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একদা যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের উদ্যোগে মাননীয় তথাগত রায়ের প্রচেষ্টায় ইতিমধ্যেই একটি বই প্রস্তুত হয়েছে। আমরা সেই বইটি প্রকাশ করব। এছাড়া একটি নয়া পোর্টাল চালু করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বাংলাদেশে ভয়াবহ বিদ্যুৎ সংকট, ৮ টার পর বন্ধ বাজার

ভয়াবহ অবস্থা বাংলাদেশের। রাত আটটার পর গোটা বাংলাদেশ জুড়ে দোকানপাট, বাজার কিংবা শপিংমল খোলা রাখার যাবে না, এমনই নির্দেশ দিয়েছে তারেক রহমান সরকার। আসলে দিনের পর দিন বিদ্যুৎ আর জ্বালানির সংকট মাথাচাড়া দিয়ে দাঁড়াচ্ছে ওপার বাংলায়। গৃহস্থালীতে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে দেশ। সেই কারণে এই সিদ্ধান্ত। এমনকি শুধুমাত্র সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকবে। আর সন্ধ্যা সাতটার পর বাড়িতে অতিরিক্ত আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানে কোনও বিলবোর্ড জ্বালানো যাবে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আরজি কর কাণ্ডে গ্রেফতার হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ওড়িশা থেকে তাঁকে আটক করা হয়েছে বলেই খবর। আসলে আরজি কর কাণ্ডে অভয়ার মৃতদেহ দ্রুত সৎকার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। অভিযোগ, তিনি প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই নির্মল ঘোষ সহ সঞ্জীব মুখার্জি এবং অন্যান্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিলেন। তার ৫ দিন কাটতে না কাটতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) অভিষেকের বিরুদ্ধে বিরাট অভিযোগ

এবার আরও গ্যাঁড়াকলে পড়লেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিঘার পর বিঘা সরকারি জমির মাটি কেটে তা বিক্রি করার অভিযোগে এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ। এমনকি অভিষেক সহ আরও ৩০ জনের নাম রয়েছে। ২০১৬ সাল থেকে নদীয়ার কালিগঞ্জ সহ হুগলি, মুর্শিদাবাদের মতো বেশ কিছু এলাকায় প্রায় ৩৩ বিঘা সরকারি জমি দখল করে তার মাটি কেটে বিক্রি করার অভিযোগ তুলছেন কালীগঞ্জের বাপন দাস। গত ১৫ জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট ৩০ জনের বিরুদ্ধে কৃষ্ণনগর দায়রা আদালতেই মামলা দায়ের করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) NRS হাসপাতালে কর্মরত নার্সের রহস্যমৃত্যু

এবার নীলরতন সরকার সরকার মেডিকেল কলেজ হাসপাতালে রহস্যজনকভাবে মৃত্যু হল কর্মরত নার্সের। বুধবার রাতে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের শৌচালয় থেকে উদ্ধার করা হয়েছে ৩০ বছরের ওই নার্সের মৃতদেহ। কিন্তু তাঁর মৃত্যুর কারণ কী তা এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। জানা যাচ্ছে, ওই নার্সের নাম রুপালি বর্মন। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। বাড়ি দমদম। রাত আটটায় তাঁর ডিউটি শুরু হয়েছিল। কাজের মাঝে শৌচালয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ কেটে গেল ফিরে আসেননি। তারপর খোঁজাখুঁজি শুরু করার পর শৌচালয় থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ আগস্ট থেকে টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে তার পাশাপাশি কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। ২৫ থেকে ২৭ বছরের মধ্যে বয়স হলে তবেই মিলবে অন্নপূর্ণার টাকা। পাশাপাশি যদি কোনও মহিলা সরাসরি ১০ হাজার টাকার বেশি ইনকাম করেন তাহলে সে এই প্রকল্পের সুবিধা পাবে না। এমনকি যদি কেউ আয়কর প্রদান করে তাহলেও মিলবে না। আর শহর অঞ্চলে তিনটির বেশি ঘর থাকলে অন্নপূর্ণা ভাণ্ডার মিলবে না বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

google button