অভিষেকের সভায় টোটো চুরি, বিমান দুর্ঘটনা…! আজকের সেরা ১০ খবর (২০ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ এপ্রিল, সোমবার। অভিষেকের সভায় টোটো চুরি, বিমান দুর্ঘটনা, তেলের দাম ঊর্ধ্বগতি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাতিল ৮৪০ কোটির তিস্তার দ্বিতীয় সেতুর টেন্ডার

২০২৬ এর বিধানসভা নির্বাচনের মাত্র দুইদিন আগে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সেবকে তিস্তা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের ৮৪০ কোটি টাকার টেন্ডার বাতিল করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনকি দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য এই বিকল্প সেতুর দাবি জানানো হয়েছিল। বিজেপি সাংসদ রাজু বিস্তার দাবি, ৪ লেনের পরিবর্তে আধুনিক ৬ লেনের মডেল তৈরির পরিকল্পনার কারণেই দরপত্র বাতিল হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) যুদ্ধ মাথাচাড়া দেওয়ায় ফের ৮% বাড়ল তেলের দাম

ইরান এবং আমেরিকার মধ্যে ফের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও গগনছোঁয়া হল। ওমান সাগরে একটি ইরানি পণ্যবাহী জাহাজ মার্কিন নৌবাহিনী আটক করার কারণে সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়ে গিয়েছে। কয়েকদিন আগে যুদ্ধ বিরতির ঘোষণার কারণে তেলের দাম কিছুটা কমলেও হরমুজ প্রণালী নিয়ে নতুন করে টানাপোড়েনের জেরে আবারও তেলের দাম ঊর্ধ্বগতি। ভারতে পেট্রোল ডিজেলের দাম বাড়তে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) নেতাজিকে ‘জাতির সন্তান’ ঘোষণার দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান থাকলেও তাঁকে জাতির সন্তান ঘোষণার দাবি সম্মিলিত একটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে কড়া ভাষায় তিরস্কার করে জানিয়েছেন যে, স্রেফ প্রচারের আলোতে আসার জন্য বারবার এই ধরনের আবেদন করা হচ্ছে। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, একই বিষয় নিয়ে বারবার মামলা করে আদালতে মূল্যবান সময় নষ্ট করলে ভবিষ্যতে আইনজীবীদের নিষিদ্ধ করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) সোনা পাপ্পু কাণ্ডে জয় কামদারকে নিয়ে বিস্ফোরক তথ্য ED-র

নির্বাচনের আগে কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু কাণ্ডে প্রোমোটার জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, জয়ের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে আনুমানিক ১১০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এমনকি সোনা পাপ্পু সরাসরি জয়ের সংস্থায় দেড় কোটি টাকা দিয়েছেন। গ্রেফতারের পর অসুস্থ বোধ করার কারণে তিনি আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাও তদন্ত চলছে। এই মামলার সূত্র ধরেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) হেলিকপ্টার দেখতে গিয়ে চুরি গেল টোটো

হুগলির পান্ডুয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনের জনসভায় হেলিকপ্টার দেখার জন্য এসে নিজের উপার্জনের একমাত্র সম্বল টোটো হারিয়েছেন এক যুবক। আশিষ হাওলাদার নামে ওই চালক সভার পাশেই টোটো রেখে ভেতরে গিয়েছিলেন বলে খবর। তবে ফিরে এসে দেখেন যে টোটো উধাও। কিস্তিতে কেনা টোটোটি হারিয়ে অসহায় এই পরিবার এখন পুলিশের দ্বারস্থ হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এরকম চুরির ঘটনা জনসভার নিরাপত্তা ও নজরদারি নিয়ে প্রশ্ন তুলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ক্ষমায় কাজ না হওয়ায় নতুন পোশাক বিধি Lenskart-র

ধর্মীয় চিহ্ন যেমন তিলক বা সিঁদুর পড়ার উপর নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার কারণে এবার তীব্র বিতর্কের মুখে পড়ে পিছু হেটেছে লেন্সকার্ট। আনুষ্ঠানিকভাবেই নতুন পোশাক বিধি চালু করল সংস্থা। নতুন নিয়মে জানানো হয়েছে যে, পেশাদারিত্ব বজায় রাখার জন্য কর্মীরা হিজাব বা পাগড়ির মতো টিপ, তিলক বা সিঁদুরের স্বাচ্ছন্দ বোধ করতে পারবে। সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা সাংস্কৃতিক বৈচিত্রকে সম্মান জানাতে দায়বদ্ধ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ঝালমুড়ি প্রসঙ্গে মোদীকে কটাক্ষ মমতার

নির্বাচনের আগেই বীরভূমের মুরারইয়ে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে পরিকল্পিত নাটক এবং সাজানো বলেই কটাক্ষ করেছেন তিনি। এমনকি ইভিএম লুট ও গণনা কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং বিজেপি আশ্রিত নির্দল প্রার্থীদের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ছত্তিশগড়ে পাহাড়ে ভেঙে পড়ল বেসরকারি বিমান, বহু প্রাণহানীর আশঙ্কা

সোমবার ছত্তিশগড়ের জশপুর জেলায় এক বেসামরিক বিমান ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি প্রথমে গাছে ধাক্কা মেরেছিল এবং পরে পাহাড়ে আছড়ে পড়ে সেটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় পাইলট এবং কো-পাইলট উভয়ের মৃত্যু হয় এবং বাকি যাত্রীদের অবস্থা ও আশঙ্কাজনক বলে দাবি করা হচ্ছে। জেলা পুলিশ এবং উদ্ধারকারী দল দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চালাচ্ছে। বিমানটি মাত্র ৩০ ফুট উচ্চতায় ওড়ার সময় এই বিপর্যয় ঘটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) আজ বিকেল থেকে রাজ্যজুড়ে ‘ড্রাই ডে’, বন্ধ মদের দোকান

বিধানসভা নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য রাজ্যে মদ্যপান নিষেধাজ্ঞা এবং ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট উপলক্ষে আজ অর্থাৎ সোমবার বিকেল থেকেই নির্বাচনী এলাকাগুলিতে মদের দোকান এবং বার বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে দ্বিতীয় দফার ভোটের আগে অর্থাৎ ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি ৪ মে ভোট গণনার দিন রাজ্যে সম্পূর্ণ ড্রাই ডে হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ, কোনও মদের দোকান খোলা থাকবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ১০০ টাকার বেশি ভারতীয় পণ্যে বসবে ট্যাক্স, নেপালে তোলপাড়

ভারত-নেপাল সীমান্তে কর নীতি নিয়ে কাঠমান্ডুর মেয়র তথা নেপালের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ১০০ টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য কেনার উপর কর আরোপ এবং ভারতীয় যানবাহনের প্রবেশ কড়াকড়ি করার কারণে নেপালের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এর পাল্টা ভারত সীমান্তে পরিচয়পত্র বাধ্যতামূলক এবং তল্লাশিতে কড়াকড়ি শুরু হয়েছে। চোরাচালান রুখার জন্য নেপালের এই পদক্ষেপ, এমনটাই জানাচ্ছেন শীর্ষ নেতা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন