সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২১ মে, বৃহস্পতিবার। মাদ্রাসায় বন্দেমাতরম, গোহত্যা মামলা খারিজ, ভোটের দিন উধাও জাহাঙ্গীর খান, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) গোহত্যা সংক্রান্ত সব মামলা খারিজ হাইকোর্টে
ইদের আগে বহাল থাকল রাজ্য সরকারের নির্দেশ। হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মুসলমানদের ধর্মীয় রীতি অনুযায়ী ইদের দিন গোহত্যা বাধ্যতামূলক নয়। সেই কারণে তৃণমূলের করা সমস্ত মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় সেন স্পষ্ট জানিয়েছেন যে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বহাল থাকবে, এবং সেখানে আরও দুটি শর্ত যোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত, কোনও খোলা জায়গায় পশু জবাই করা যাবে না। আর দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের আগের রায় মেনে উল্লেখ করতে হবে, গোহত্যা করা ধর্মীয় রীতি অনুযায়ী বাধ্যতামূলক নয়। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৯) পরমব্রত, স্বস্তিকার বিরুদ্ধে আইনি অভিযোগ হইকোর্টের আইনজীবীর
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার অভিনেতা পরমব্রত চক্রবর্তী এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের আইনজীবী আইনি দ্বারস্থ হলেন। তাঁর অভিযোগ, পরমব্রত চট্টোপাধ্যায় সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। যেখানে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সমর্থন জানিয়েছিলেন। আর তারপরেই রাজনৈতিক উত্তেজনা আরও চরমে পৌঁছয়। এমনকি একাধিক ব্যক্তি খুন হয় আর নৃশংসভাবে হত্যা করা হয়। পাশাপাশি তিনি জানিয়েছেন যে, এটি জামিন অযোগ্য অপরাধ। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৮) আরজি কর মামলায় তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের
আরজি কর মামলায় বিরাট নির্দেশ ছিল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানি চলাকালীন বিচারপতি শম্পা সরকার এবং তীর্থঙ্কর বোসের ডিভিশন স্পষ্ট বলেছেন যে, সেদিন রাতে ডিনার করার পর ওই চিকিৎসক তরুণী ঠিক কী কী কাজ করছিলেন আর কোথায় কোথায় গিয়েছিলেন, সেই সমস্ত ঘটনাকেও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত। এমনকি বলেছেন, প্রয়োজন হলে পুনরায় সন্দেহভাজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর সেই অনুযায়ী আগামী ২৫ জুন মামলার তদন্ত কতটা অগ্রগতি হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৭) পাকিস্তানে দুষ্কৃতীদের হাতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড
২০১৯ সালে পুলওয়ামা জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড তথা পাকিস্তানের সন্ত্রাসী হামাজ বুরহানকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় আততায়ীরা। সূত্রের খবর, পাকিস্তানের মুজাফফরবাদের কাছে তাঁকে দেখতে পেয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করেছে দুষ্কৃতীরা। আর সেখানেই মৃত্যু হয়। তাঁর পুরো নাম আরজুমান্দ গুলজার দার ওরফে ডক্টর। দীর্ঘদিন ধরেই ভারত বিরোধী সন্ত্রাসী কর্মকান্ডে তিনি যুক্ত ছিলেন। দক্ষিণ কাশ্মীরের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে বলে অভিযোগ। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৬) অমিত শাহকে হুমকি দেওয়ায় অভিষেককে কড়া নির্দেশ হাইকোর্টের
ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উস্কানিমূলক কথা বলার অভিযোগে এবার অভিযোগ বন্দ্যোপাধ্যায়কে বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ বহাল থাকবে। সেই অনুযায়ী, আজ থেকেই তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আসলে তিনি ভোটের প্রচারে গিয়ে বলেছিলেন, “৪ তারিখে দেখব দিল্লির কোন বাবা বাঁচাতে আসে।” তা নিয়ে বিতর্ক। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৫) সরকারি কর্মচারীদের কাজে বাধা দিতে সার্কুলার জারি রাজ্যের
সরকারি কর্মচারীদের জন্য বড়সড় নির্দেশিকা জারি করলে পশ্চিমবঙ্গ সরকার। এবার আইএএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস, পুলিশ সার্ভিস বা অন্যান্য সরকারি কর্মচারী এমনকি শিক্ষকদের ক্ষেত্রেও কঠোর নিয়ম প্রযোজ্য করা হচ্ছে। বলা হয়েছে যে, সরকারি অনুমতি ছাড়া কোনও ভাবেই কর্মচারীরা ব্যক্তিগতভাবে মিডিয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। এমনকি অনুমতি ছাড়া কোনও সংবাদপত্র সম্পাদনা করা যাবে না বা প্রেস কিংবা সংবাদমাধ্যমের কাছে সরকারি বা পরোক্ষভাবে কোনও নথিও আদান প্রদান করা যাবে না। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৪) উড়ে গেল ককরোচ জনতা পার্টির অ্যাকাউন্ট
সমাজমাধ্যমে রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির উপর এবার গভীর সংকট। সূত্রের খবর, বুধবার থেকে এই রাজনৈতিক দল এক্স অ্যাকাউন্ট উড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি সেই খবর নিশ্চিত করেছেন দোলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। জানিয়েছেন যে, তাঁর রাজনৈতিক সংগঠনের অ্যাকাউন্টে হ্যাক করার চেষ্টা হয়েছে। আসলে দিল্লি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেটদের পদমর্যাদা নিয়ে মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্তর একটি মন্তব্যের প্রেক্ষিতেই দেশের জেন জেড-রা ক্ষোভের আগুনে এই দলে অংশগ্রহণ করেন। এমনকি আজ প্রায় ১৫ মিলিয়ন ফলোয়ার ছাড়িয়ে গেছে ইন্সট্রাগ্রামে। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
৩) হাওড়া পুরসভায় ফের ভোটের ঘোষণা
রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ১৩ বছর পর পুরসভার ভোট হতে চলেছে হাওড়ায়। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক করে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর জানানো হয়েছে যে, এক দশকের বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি নির্বাচন না হওয়ার কারণে জনগণের নিত্যদিনের পরিষেবা ব্যাহত হচ্ছিল। সেই কারণে এবার বিজেপি সরকার ফের পুরসভার ভোটের আয়োজন করছে। এমনকি সমস্ত দুর্নীতির তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
২) ভোটের দিন উধাও জাহাঙ্গির খান
ভোটের দিন কারচুপির অভিযোগে ফের পুননির্বাচনের ঘোষণা করা হয়েছিল ফলতায়। সেই দিন আজ অর্থাৎ ২১ মে। তবে গত দু’দিন আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান নিজের নাম প্রত্যাহার করে নেন। আর আজ ভোট চলাকালীন অর্থাৎ সকাল সাতটা থেকেই বেপাত্তা জাহাঙ্গীর। এমনকি তাঁর বাড়িতে তালা ঝুলছে বলে খবর। আসলে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ইভিএমে আতর, কালি, টেপ ইত্যাদি লাগানোর মতো অভিযোগ ঘটেছিল। সেই কারণেই পুননির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে বিজেপি ক্ষমতায় আসতেই এখানে তৃণমূলের ভরাডুবি। বিস্তারিত পড়তে- ক্লিক করুন
১) মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার
এবার রাজ্যের সমস্ত স্কুলের পর মাদ্রাসাতেও বাধ্যতামূলক করা হল বন্দেমাতরম গান। ইতিমধ্যে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। আর সেখানে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ সমস্ত মাদ্রাসাতে বন্দেমাতরম গান বাধ্যতামূলক করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, পূর্ববর্তী সকল আদেশ এবং প্রথা বাতিল করে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় এই গান বাধ্যতামূলক করা হয়েছে। আসলে এই সিদ্ধান্তটি দেশপ্রেম আর ঐক্য চেতনাকে শক্তিশালী করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। বিস্তারিত পড়তে- ক্লিক করুন










