সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ আগস্ট, বুধবার। বিজেপি কর্মী সাসপেন্ড, পার্থ চ্যাটার্জীর জামিন, মাদ্রাসায় বন্দে মাতরম, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) তোলাবাজি করায় ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বারবার সতর্ক করেছিলেন তোলাবাজি নয়। তবে সেই তোলাবাজির জন্যই এবার ২২ জন দলীয় কর্মীকে সাসপেন্ড করল ভারতীয় জনতা পার্টির সরকার। সম্প্রতি নিউটাউনে অনুষ্ঠিত মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি সংস্কৃতি প্রসঙ্গে দলীয় কর্মীদের সতর্ক করেছিলেন শমীক ভট্টাচার্য। এমনকি হুঁশিয়ারির পরপরই বিজেপির অন্তত ২৫০ জন কর্মীকে শোকজ করা হয়। আর তাদের মধ্যে ১০২ জনের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ১৩ আগস্ট পর্যন্ত বন্ধ বারাসাত ফ্লাইওভার
ফের ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের। গতকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী ১৩ আগস্ট পর্যন্ত বারাসাত ফ্লাইওভার বন্ধ থাকার জন্য নির্দেশিকা জারি করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জানা গিয়েছে, এই ফ্লাইওভারের সম্প্রতি বেশ কয়েকটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। এমনকি কম্পন অনুভূত হয়। সেই কারণে এর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এমনকি যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প রুট বলতে গেলে যাত্রীদের এখন থেকে ডাকবাংলো মোড় ঘুরেই ১২ নম্বর জাতীয় সড়কে উঠতে হবে। এতে যানজট আরও বাড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) প্রাথমিকের শিক্ষকদের সারপ্লাস বদলি নিয়ে নির্দেশ হাইকোর্টের
প্রাথমিক স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সারপ্লাস বদলি এখনই হচ্ছে না। বুধবার অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এই কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আসলে এই বদলি নিয়ে আদর্শ কার্য পদ্ধতি তৈরি করেছে বর্তমান রাজ্য সরকার। সেই মতো শিক্ষক আর শিক্ষা কর্মীদের বদলির আবেদন জানানো গেলেও এখনই বদলি করা যাবে না বলে জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি বিভাস পট্টনায়েক। আসলে ছাত্র-শিক্ষকের অনুপাত ঠিক রাখতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রত্যেক ৩০ জন ছাত্রছাত্রীর জন্য একজন করে শিক্ষক-শিক্ষিকা দরকার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) রাজ্যের সব মসজিদ থেকে খোলা হচ্ছে মাইক
রাজ্যের শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে এবার ডাবল ইঞ্জিন সরকার মসজিদ থেকে খুলে দিচ্ছে মাইক। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে নির্দেশিকা বহু আগেই জারি হলেও তৃণমূল সরকারের আমলে তা কার্যকর করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই নির্দেশিকা কার্যকর করলেন। তবে এ নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। এমনকি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বিষয়ে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। তবে দাবি করা হচ্ছে, সরকারের নির্দেশিকা মেনে মসজিদ থেকে পুলিশ নিজেই এই মাইক খুলে দিচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) গ্রুপ ডি দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
পশ্চিমবঙ্গের গ্রুপ ডি দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকে জামিন পেলেন। সেই তালিকায় পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এসপি সিনহা সহ প্রত্যেক অভিযুক্তর জামিন মঞ্জুর করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র বিশেষ আদালত। এমনকি এদিন আদালতে ২৪ জন অভিযুক্তের জামিনের বিরোধিতা করেন সিবিআই-র এক আইনজীবী। কিন্তু তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছেন। আসলে গ্রুপ ডিতে কার সুপারিশে নিয়োগ হয়েছিল তা নিয়েই প্রশ্ন ওঠে। তারপর থেকেই দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পার্থর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) জঙ্গি হামলার আশঙ্কায় স্থগিত অমরনাথ যাত্রা
এবার হাই অ্যালার্ট জারি করা হল জম্মু কাশ্মীরে। জঙ্গি হামলার আশঙ্কায় আপাতত বাতিল করে দেওয়া হল অমরনাথ যাত্রা। আজ অর্থাৎ বুধবার ৫ আগস্ট থেকেই জম্মুর ভাগবতিনগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রা স্থগিত করা হয়েছে বলেই সূত্রের খবর। আসলে তীর্থযাত্রীদের উপর কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই উদ্যোগ। এই নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) হাইকোর্টের দ্বারস্থ টুলু মণ্ডল
এবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মন্ডল। গত এক সপ্তাহ ধরে পুলিশ এবং স্পেশাল টাস্ক ফোর্সের নজর এড়িয়ে ছিলেন তিনি। এমনিতেই তাঁর কাছ থেকে প্রায় ৯৩ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স সহ বিভিন্ন সম্পত্তি উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে এত অর্থের যোগান তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি তদন্তকারীরা প্রতিবেশী এবং আত্মীয়দের জিজ্ঞাসা করে এই বিপুল কালো টাকার উৎস কী। তবে কেউ এ বিষয়ে উত্তর দিতে পারেনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) বিদেশযাত্রার অনুমতি পেলেন না অভিষেক ব্যানার্জি
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘাড়ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না তৃণমূলের সাংসদ। চোখের চিকিৎসা করানোর জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি জানিয়ে দিয়েছেন, একান্তই চিকিৎসার প্রয়োজন পড়লে আগে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগে তাঁকে দেখাতে হবে। যদিও বৃহস্পতিবার তাঁকে এসএসকেএম হাসপাতালে দেখানোর নির্দেশ দেওয়া হলেও তাঁর আইনজীবী জানান যে, তাঁর মক্কেল এসএসকেএম হাসপাতালে যাবেন না। সেই কারণে হাইকোর্ট মামলা খারিজ করে দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ইয়েমেন উপকূলে ভারতীয় জাহাজের উপর হামলা
আবারও ভারতীয় জাহাজের উপর আক্রমণ। ইয়ামেন উপকূলের কাছে লোহিত সাগরে ভারতের বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর অভিযোগ উঠল হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই জাহাজটিতে অন্তত ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন। এমনকি জাহাজ ডুবে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি তাদেরকে ইয়েমেন কোস্টগার্ড উদ্ধার করে। বিগত দিনগুলিতে হরমুজ প্রণালীতে একাধিকবার ভারতীয় জাহাজের উপর আক্রমণ করা হয়েছে। তবে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) মাদ্রাসায় বন্দে মাতরম নিয়ে নির্দেশ হাইকোর্টের
রাজ্যে সরকারের পরিবর্তন হতেই স্কুল এবং মাদ্রাসাতে বন্দেমাতরম গাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। তবে মাদ্রাসা বিদ্যালয়গুলিও এবার বাদ যাচ্ছে না বলেই খবর। ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার কারণে আপত্তি তুলেছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা। তা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কিন্তু দুই পক্ষের জবাব শোনার পর আপাতত স্থগিতাদেশ দিল না আদালত, বরং কেন্দ্রীয় সরকারের মতামত জানার জন্য হলফনামা চেয়ে পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য করেছে ডিভিশন বেঞ্চ। এখন দেখার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










