সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৬ মে, বুধবার। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বিজেপি কর্মীর স্ত্রীকে মারধর, দাঙ্গা থামাতে গিয়ে গুলিবিদ্ধ থানার ওসি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পদত্যাগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে বিপুল জয়ের পর রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি আপাতত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন বলে খবর। নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে বিজেপি মোট ১০২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এদিকে জেপি নাড্ডা এবং নায়েব সিং সাইনির পর্যবেক্ষণে খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠিত হবে রাজ্যটিতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) বারাসতের ‘সিরাজ উদ্যান’ বদলে করা হল ‘শিবাজি উদ্যান’
ভোট মিটতেই বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমীর বাস টার্মিনালের পাশে সিরাজ উদ্যানের নাম পরিবর্তন করে করা হল শিবাজী উদ্যান। ২০২২ সালে তৈরি হওয়া এই পার্কটির ঐতিহাসিক গুরুত্ব থাকলেও রাতারাতি নেমপ্লেট সরিয়ে নতুন নাম দেওয়া হয়েছে। পাশাপাশি নোয়াপাড়া এলাকায় মসজিদ বাড়ি রোডের নাম বদলে এবার নেতাজি পল্লী রোড করার অভিযোগ উঠেছে। বিজেপির নেতৃত্বে এটিকে ব্যক্তিগত কাজ বলা হলেও পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বোর্ড মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রীর দুই উপদেষ্টা আলাপন, হরিকৃষ্ণ
বঙ্গে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রশাসনে বিরাট রদবদল। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশিষ্ট উপদেষ্টা হিসেবে কর্মরত দুই প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং হরিকৃষ্ণ দ্বিবেদী নিজের পদ থেকে ইস্তফা দিলেন। পাশাপাশি প্রিন্সিপাল সচিব মনোজ পন্থও পদত্যাগ করেছেন। যদিও তৃণমূল নেত্রী নির্বাচনের কারচুপির অভিযোগ করে এখনও পর্যন্ত ইস্তফা দেননি। কিন্তু তাপ্রধান উপদেষ্টাদের সরে দাঁড়ানোতে রাজ্যে পালাবদল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) বাংলার DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা
বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ডিএ মামলায় ইতিবাচক কিছু আশায় ছিলেন সরকারি কর্মচারীরা। কিন্তু বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতির সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ বাতিল হয়ে যাওয়ার কারণে ধাক্কা খেয়েছে মামলাকারীরা। অফিসিয়াল নোটিশ অনুযায়ী, বিচারপতি পিকে মিশ্র অনুপস্থিত থাকার কারণে এই কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছে। এদিকে নেট নাগরিকদের দাবি, রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার কারণে এখন মামলা চালানোর চেয়ে নতুন সরকারের কাছে আবেদন জানানো সবথেকে বুদ্ধিমানের কাজ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ৯ মে ব্রিগেডে শপথগ্রহণ বিজেপির নয়া মুখ্যমন্ত্রীর
আগামী ২৫ বৈশাখ অর্থাৎ ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতে এই ইভেন্টে আয়োজন করা হবে। নির্বাচনে ২২৭টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে বিজেপি। কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে শুভেন্দু অধিকারী নাকি অন্য কেউ, তা নিয়ে এখনও পর্যন্ত ধোঁয়াশা থেকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার এদিকে পদত্যাগ করতে অস্বীকার করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) জেপিতে তৃণমূলের লোক না নেওয়ার হুঁশিয়ারি শমীকের
বাংলায় জয়ের পর ভোট পরবর্তী হিংসা এবং দলেদলে যোগদান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি জানিয়ে দিয়েছেন, বিজেপির নাম ভাঙিয়ে কোনও হিংসা বরদস্ত করা যাবে না, এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, তৃণমূলের লোক বিজেপিতে নেব না। দরকারে সভাপতিত্ব ছেড়ে দেব। তিনি আরও দাবি করেছেন, পরাজয়ের পর তৃণমূল কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষ চালাচ্ছে। শান্তি বজায় রাখার জন্য পুলিশকে কড়া পদক্ষেপ নিতে বলেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) সাগরে শ্লীলতাহানি-সহ মারধর বিজেপি কর্মীর স্ত্রীকে
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ডায়মন্ড হারবারের সাগর। মঙ্গলবার রাতে এক বিজেপি কর্মীর স্ত্রীর উপর নৃশংস হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে সাগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পরিবারের দাবী, মাঝ রাতে ঘরে ঢুকে চুলের মুঠি ধরে শ্লীলতাহানি করা হয়েছে। বিজেপি এই ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাস বলেই দেখছে। কিন্তু তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ৮৩ লক্ষ মানুষের উপকারে ২৩,৪৩৭ কোটি বরাদ্দ করল রেল
রেল পরিষেবার উন্নয়ন করার জন্য ছ’টি রাজ্যের ১৯টি জেলার জন্য ২৩,৪৩৭ কোটি টাকার তিনটি মেগা প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র। মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ দক্ষিণ ভারতের কর্ণাটক, অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানায় ৯০১ কিলোমিটার নতুন রেললাইন নির্মিত হবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতিশক্তি প্রকল্পের আওতায় নেওয়া এই উদ্যোগে প্রায় ৮৩ লক্ষ মানুষ উপকৃত হবেন বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও মালবাহী ট্রেনের গতি বৃদ্ধি করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) নতুন সরকার গঠনের জন্য রাজ্যপালকে নোটিশ কমিশনের
বাংলার মসনদে পালা বদলের পর সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মাঝে এবার বিরাট পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যপাল আর এন রবির কাছে নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি পাঠিয়েছে কমিশন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, এই বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন সরকার গঠনের আইনি পথ আরও প্রশস্ত হয়েছে। হারানোর পর কোনও মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে অস্বীকার করলে রাজ্যপাল তাঁকে বরখাস্ত করে দিতে পারেন বা আস্থা ভোটের নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ন্যাজাটে দাঙ্গা থামাতে গিয়ে গুলিবিদ্ধ থানার ওসি সহ ৫
বসিরহাটের ন্যাজাটে রাজনৈতিক সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন থানার ওসি ভরত প্রসূন পুরকায়েতসহ মোট পাঁচজন। সরবেড়িয়া এলাকায় তৃণমূল এবং বিজেপির দফায় দফায় সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে দাঙ্গাকারীদের গুলির মুখে পড়েছে তাঁরা। এতে ওসির হাতে গুলি লাগে। এছাড়া দুই সিআরপিএফ জওয়ান এবং একজন মহিলা কনস্টেবলে আহত হয়েছেন। আক্রান্তদের কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকা থমথমে থাকলেও মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










