সহেলি মিত্র, কলকাতাঃ যাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেল (Indian Railways)। এমনিতেই এই গ্রীষ্মের সময়ে বেশিরভাগ রুটের ট্রেনে (Train) কনফার্ম সিট পাওয়া এবং ভগবানের দেখা পাওয়া সমান হয়ে যায়। কারণ এই সময়ে গরম থেকে বাঁচতে সিংহভাগ মানুষ ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন। আপনিও কি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক ধাক্কায় ১২টি স্পেশাল ট্রেনে সিটের সুযোগ করে দিল রেল। চলুন বিশদে জেনে নেওয়া যাক।
বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে বেশকিছু গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আর এই ট্রেন পেয়ে খুশি যাত্রীরাও। আগামী দিনে আরও বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর। তবে এসবের মাঝেই পূর্ব রেলের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তি সকলকে অবাক ও খুশি করে দিয়েছে। আজ শনিবার থেকে বেশ কিছু বিশেষ ট্রেনে মিলবে নিশ্চিত সিট। যেমন ট্রেন বিনবর ০৯৭০২ হাওড়া-খাতিপুরা স্পেশাল ট্রেনে মিলবে কনফার্ম বার্থ। এছাড়াও আগামীকাল ২৬ এপ্রিল ট্রেন নম্বর ০৫৭৫৩ মালদা টাউন-নিউ জলপাইগুড়ি স্পেশাল, ০১৪৫২ হাওড়া-হাদাপসার স্পেশাল ট্রেনে যাত্রীরা আসন পেয়ে যাবেন।
Confirmed berths available for various special trains#EasternRailway #SpecialTrains pic.twitter.com/sHK9FNRzSi
— Eastern Railway (@EasternRailway) April 24, 2026
আরও পড়ুনঃ বিলি করতেন পেপার, আজ ৩ কোটির ব্যবসার মালিক! কলকাতার ২ যুবকের গল্প প্রেরণা দেবে
এক নজরে ট্রেনের তালিকা
পূর্ব রেলের তরফে আরও জানানো হয়েছে, ২৭ এপ্রিল ০৫০৩১ কলকাতা-গোরক্ষপুর স্পেশাল, ০৯৪৬৪ মালদা টাউন-গান্ধীধাম স্পেশাল, ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল ট্রেনে মিলবে সিট। এর পাশাপাশি আগামী ২৮ এপ্রিল ট্রেন নম্নর ০৪১৫৮ কলকাতা-কানপুর সেন্ট্রাল স্পেশাল,০৫১৫৫ কলকাতা-ছাপরা স্পেশাল, ০৮৪০২ কলকাতা ভুবনেশ্বর, আগামী ২৯ এপ্রিল ০৯৬০৪ হাওড়া-মাদার জংশন স্পেশাল, ০৪৫১৩ হাওড়া-চণ্ডীগড় স্পেশাল এবং ৩০ এপ্রিল ট্রেন নম্বর ০১৭০২ হাওড়া-জবলপুর স্পেশাল ট্রেনে মিলবে আসন।










