এক রিচার্জেই ৩৬৫ দিন আনলিমিটেড, এয়ারটেল নিয়ে এল সস্তার বার্ষিক প্ল্যান

Published:

Bharti Airtel Affordable Annual Recharge

অনন্যা সরকার, কলকাতা: বর্তমান সময়ে একজন ব্যক্তির একাধিক মোবাইল নম্বর থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু রিচার্জ প্ল্যানের খরচ দিন দিন বেড়ে যাওয়ায় প্রত্যেকটি নম্বর চালু রাখতে অনেক টাকাই পকেট থেকে খসাতে হয়। সবকটি নম্বর সমানভাবে ব্যবহার না করলেও নম্বর চালু রাখার জন্য সেগুলিকে রিচার্জ করতেই হয়। এই কথা ভেবে এয়ারটেল (Bharti Airtel) এবার নিয়ে এলো নতুন প্ল্যান, যারা শুধুমাত্র কলিং ও নম্বর চালু রাখার জন্য সস্তা প্ল্যান খুঁজছেন তাদের চিন্তা এবার দূর হবে। ১,৮৪৯ টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যানটি (Airtel Recharge Plan) ৩৬৫ দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড কল অফার করছে। আর যারা সাথে ডেটা চাইছেন তাদের জন্য ২,২৪৯ টাকার আরেকটি প্ল্যান রয়েছে। 

এয়ারটেলের সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান 

যদি বারবার রিচার্জ করা বা বেশি টাকার প্ল্যান নিয়ে সমস্যায় থাকেন, তাহলে এয়ারটেলের নতুন প্ল্যানটি আপনার জন্য উপযোগী হতে পারে। এখন সারা বছরের জন্য নম্বর অ্যাক্টিভ রাখতে আর বেশি টাকা খরচা করতে হবে না। নতুন সাশ্রয়ী মূল্যের বছরব্যাপী প্ল্যানটির দাম মাত্র ১,৮৪৯ টাকা। কম টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সাথে ইউজাররা যেকোনো নেটওয়ার্কের সারা বছর আনলিমিটেড কল করতে পারবেন। অর্থাৎ, নম্বর ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া চিন্তা থাকবে না। 

আরও পড়ুনঃ সাইজে ১ কেজি, দাম ২০০-র উপরে! ৫ বছরের পরিশ্রমে ‘নাগেন্দ্র ভোগ’ আম তৈরি কৃষকের

এই নির্দিষ্ট প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য নিয়ে আসা হয়েছে যারা শুধুমাত্র ভয়েস কলিং করেন। কারণ এতে ইন্টারনেট ডেটার পরিষেবা নেই। তবে যদি কারোর ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় তাহলে তারা ২,২৪৯ টাকার প্ল্যানটি বেছে নিতে পারেন। এরও বৈধতা ৩৬৫ দিনের। তার সাথে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ৩০ জিবি ডেটা। এটি তাদের জন্য উপযোগী হবে যাদের বছরভর ইন্টারনেট ডেটার প্রয়োজন অল্প-বিস্তর হয়ে থাকে।