ভোটের আগেই রদবদল, এবার ডিজিপি পদে পদোন্নতি হল আইপিএস জাভেদ শামিমের

Published:

Jawed Shamim
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচনের আগেই রাজ্য পুলিশের (West Bengal Police) অন্দরে বিরাট রদবদল। এবার পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের (Jawed Shamim)। পশ্চিমবঙ্গ সরকারের গৃহ ও পাহাড় বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার তাঁকে পদোন্নতি দিয়ে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি পদে নিয়োগ করা হলো। আর তিনি আগামী ১ মার্চ, ২০২৬ থেকে পদোন্নতি হয়ে আগের বিভাগ এসটিএফ এবং আইবি বিভাগের দায়িত্ব সামলাবেন বলে খবর।

রিপোর্ট অনুযায়ী, বর্তমানে জাভেদ শামিম স্পেশাল টাস্ক ফোর্স, এডিজি এবং আইজিপি পদে কর্মরত ছিলেন। এমনকি গোয়েন্দা বিভাগ এবং আইবির দায়িত্বও ছিল তাঁর কাঁধে। নতুন নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতির পর এবার তিনি ডিরেক্টর জেনারেল অফ ইন্সপেক্টর জেনারেল পুলিশ, এসটিএফ, পশ্চিমবঙ্গের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি আইবি, ডিজি এবং আইজিপি পদের অতিরিক্ত দায়িত্বও তাঁর কাছে থাকছে বলে খবর। রাজ্যপালের অনুমোদনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

কে এই জাভেদ শামিম?

জেনে রাখা ভালো, ১৯৯৫ ব্যাচের আইপিএস কর্মকর্তা জাভেদ শামিম দীর্ঘ সময় ধরেই রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। বিশেষ করে গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সের অপারেশনে তাঁর জুড়িমেলা ভার। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইনশৃঙ্খলা রক্ষা, বিশেষ অভিযান পরিচালনা আর গোয়েন্দা তৎপরতায় তাঁর ভূমিকা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। আর তাঁর এই পদোন্নতিতে রাজ্যের রাজনীতিতে যে জল্পনা বেড়েছে তা উল্লেখ্য। বিশেষ করে তাঁর অপারেশনগুলির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তাঁর উপর এই দায়িত্ব দেওয়া হয়েছে। এতে রাজ্য পুলিশের কর্মক্ষমতা আরও বাড়বে বলেই মত ওয়াকিবহাল মহলের।

আরও পড়ুন: মানবিকতার রায় নিয়ে প্রশ্ন! ৩২০০০ চাকরি বহালের বিরুদ্ধে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

এদিকে গৃহ দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই নিয়োগ জনস্বার্থে করা হয়েছে। আর পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্তই কার্যকর থাকবে। আগামী ১ মার্চ ২০২৬ থেকেই তিনি পদোন্নতি পাবেন, এবং ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি হওয়া এই নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের সমস্ত পুলিশ দফতরে পাঠানো হয়েছে।

May be an image of text