বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প খরচে গন্তব্যে পৌঁছানোর সেরা মাধ্যম ট্রেন। প্রতিদিন ভারতীয় রেলের অধীনস্থ অসংখ্য ট্রেন যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলেছে (India’s Longest Train Journeys)। তবে যদি প্রশ্ন করা হয়, ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন যাত্রা কোনটি? উত্তর দিতে পারবেন না অনেকেই। বলে রাখি ভারতীয় রেলের অধীনে এমন একটি ট্রেন রয়েছে যেটি 4 দিনে 4 হাজার 200 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেয়। এই ট্রেনটিই ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন যাত্রার সাক্ষী রাখে যাত্রীদের। আজকের প্রতিবেদনে রইল দেশের সবচেয়ে দীর্ঘ 7 ট্রেন যাত্রার তথ্য।
ভারতের দীর্ঘতম ৭ ট্রেন যাত্রা
দেরাদুন-কোচভেলি সুপারফাস্ট এক্সপ্রেস
দেরাদুন-কোচভেলি সুপারফাস্ট এক্সপ্রেস ভারতীয় রেলের একটি অন্যতম জনপ্রিয় সাপ্তাহিক ট্রেন। যা উত্তরাখণ্ডের দেরাদুন থেকে কেরালার কোচভেলি পর্যন্ত যাতায়াত করে। এই দীর্ঘ যাত্রাপথে ট্রেনটি 9টি রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় 3437 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আর এই দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করতে ট্রেনটির সময় লাগে 57 ঘন্টা 20 মিনিট। মূলত সে কারণেই এটি ভারতের সপ্তম দীর্ঘ যাত্রাপথ।
রাপ্তিসাগর এক্সপ্রেস
ত্রিভান্দ্রম সেন্ট্রাল থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর পর্যন্ত সপ্তাহে তিন দিন যাতায়াত করে রাপ্তিসাগর এক্সপ্রেস। এই ট্রেনটি তার যাত্রাপথে 3,248 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাই এটি ভারতের দ্বিতীয় দীর্ঘ ট্রেন যাত্রা। বলে রাখি এই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 57 ঘন্টা 5 মিনিট।
তিরুবন্তপুরম-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস
জনপ্রিয় ট্রেন তিরুবন্তপুরম-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস মূলত তিরুবন্তপুরম সেন্ট্রাল থেকে গুয়াহাটির মধ্যে যাতায়াত করে। এই ট্রেনটি একটি সাপ্তাহিক ট্রেন। মাত্র 65 ঘন্টায় এই ট্রেন 3,553 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বলেই এই ট্রেন যাত্রা ভারতের তৃতীয় দীর্ঘ ট্রেন যাত্রা।
শিলচর সুপারফাস্ট এক্সপ্রেস
তিরুবন্তপুরম এবং শিলচরের মধ্যে যাতায়াতকারী শিলচর সুপারফাস্ট এক্সপ্রেসও একটি সাপ্তাহিক ট্রেন। যা নিজের যাত্রাপথে 3,915 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে 75 ঘন্টা 45 মিনিটে। তাই এটি ভারতের চতুর্থ দীর্ঘতম ট্রেন যাত্রা।
কাশ্মীর হিমসাগর এক্সপ্রেস
কাশ্মীর হিমসাগর এক্সপ্রেস ভারতীয় রেলের অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন। এই সাপ্তাহিক ট্রেন মূলত কন্যাকুমারী এবং মাতা বৈষ্ণদেবী কাটরা এর মধ্যে চলাচল করে। 12টি রাজ্যের উপর থেকে যাতায়াত করার সময় এই ট্রেন 72 ঘন্টা সময় নিয়ে 3,787 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাই এটি দেশের পঞ্চম দীর্ঘ ট্রেন যাত্রা।
হিমসাগর এক্সপ্রেস
প্রায়শই ট্রেন যাত্রীদের মুখে মুখে ঘোরে হিমসাগর এক্সপ্রেসের নাম। এই ট্রেনটি মূলত কন্যাকুমারী থেকে মাতা বৈষ্ণদেবী কাটরা পর্যন্ত চলে। বলাই বাহুল্য, সাপ্তাহিক এই ট্রেন 73 ঘন্টা 5 মিনিট সময় নিয়ে 12 রাজ্যের মধ্যে দিয়ে যায়। বলে রাখি এই ট্রেন মোট 73টি স্টেশনে স্টপেজ দেয়।
অবশ্যই পড়ুন: এ যেন মিনি ‘চিনের প্রাচীর’, সুন্দর সময় কাটাতে ঘুরে আসুন সিকিমের তারেভির
বিবেক এক্সপ্রেস
দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাতায়াত করে বিবেক এক্সপ্রেস। অনেকেই বলেন, এই ট্রেনটি চার দিনে 4 হাজার 200 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে গোটা ভারতের চিত্র তুলে ধরে। 2011 সালে চালু হওয়া এই ট্রেন বাংলা সহ 9 রাজ্যের মধ্যে দিয়ে যাতায়াত করে থাকে। অনেকেই হয়তো জানেন, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উদযাপন করতে গিয়ে এই ট্রেনটি চালু করা হয়েছিল। দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে অসমের ডিব্রুগড় ট্রেন যাত্রা ভারতের দীর্ঘতম ট্রেনযাত্রা হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।










