গরমে ট্যাংকের জল থাকবে বরফের মতো ঠান্ডা, বিনা খরচে করুন এই কাজ

Published:

Water Tank Colling Tips

সৌভিক মুখার্জী, কলকাতা: ভ্যাঁপসা গরম (Summer) আর প্রখর রোদে দক্ষিণবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলায় পারদ এখন ৪০ এর ঘর ছাড়িয়েছে। আর এই অবস্থায় বাড়ির ছাদের উপর থাকা জলের ট্যাংক সারাদিন সূর্যের তাপ শোষণ করে ভেতরের জলকে একেবারে আগুনের মতো গরম করে তুলছে। অনেক সময় ট্যাংকটি প্লাস্টিকের হওয়ার কারণে জল এতটাই উত্তপ্ত হয়ে যাচ্ছে যে তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তবে যদি এখন পকেটে খুব বেশি টাকা না থাকে, তাহলে আজ এমন কিছু উপায় বলবো যা করলে ট্যাঙ্কের জল থাকবে বরফের মতো ঠান্ডা (Water Tank Cooling Tips)।

ট্যাংকে করুন সাদা রং

অধিকাংশ বাড়িতেই কালো রঙের ট্যাংক ব্যবহার করা হয়। তবে সাইন্স বলছে, গাঢ় বা কালো রং সূর্যের তাপ সবথেকে বেশি শোষণ করে। তাই আপনার ট্যাংক যদি কালো রংয়ের হয়ে থাকে, তাহলে সাদা রংয়ের চুন বা প্লাস্টিকের পেইন্ট লাগিয়ে দিন। কালো রং সাধারণত সূর্যের রশ্মিকে প্রতিফলিত করে দেয়। যার ফলে ট্যাংকের ভেতরে তাপ প্রবেশ করতে পারে না এবং জল ঠান্ডা থাকে।

জড়িয়ে দিন চটের বস্তা

এটি হচ্ছে সবথেকে সাশ্রয়ী এবং কার্যকর পদ্ধতি। পুরনো চটের বস্তা দিয়ে ট্যাংকের চারপাশ যদি ভালোভাবে মুড়িয়ে দিতে পারেন, তাহলেই মুশকিল আসান। এরপর দিনে একবার পাইপ দিয়ে বস্তাগুলোকে ভিজিয়ে দিতে হবে। আর ভেজা চটের কারণে ট্যাংকের গায়ে সরাসরি রোদের তাপ লাগবে না এবং জল দীর্ঘক্ষণ ধরে ঠান্ডা থাকবে।

গ্রিন নেট বা ছাউনি ব্যবহার

ট্যাংকের উপর সরাসরি রোদ পড়তে না দিলে ট্যাংকের জল অতটা গরম হবে না। এর জন্য ট্যাংকের চারদিকে চারটি খুঁটি পুঁতে উপর থেকে সবুজ নেট বা খড়ের ছাউনি করে দিতে পারেন। এতে ট্যাংক সবসময় ছায়ার মধ্যেই থাকবে আর জলের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম হবে।

আরও পড়ুন: ১.৫ টন এসি চালালে প্রতিদিন কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? জেনে নিন হিসাব

থার্মোকল ইনসুলেশন

যদি আপনি স্থায়ী সমাধান চান, তাহলে ট্যাঙ্কের চারপাশ থার্মোকল দিয়ে মুড়িয়ে দিতে পারেন। থার্মোকল তাপের কুপরিবাহী। তাই বাইরের গরম ভেতরে ঢুকতে পারবে না। আর থার্মোকল লাগিয়ে তার উপর কাপড় বা প্লাস্টিক দিয়ে যদি বেঁধে দিতে পারেন, তাহলে সেটি দীর্ঘস্থায়ী হবে এবং জলকে অনেক অনেক ঠান্ডা রাখবে।