সহেলি মিত্র, কলকাতাঃ সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে বাংলা আবহাওয়া (Weather Today)। একের পর এক দুর্যোগ আছড়ে পড়ছে বাংলায়। আপাতত টানা কয়েকদিন আরও দুর্যোগ সহ্য করতে হবে কলকাতা সহ সমগ্র বঙ্গবাসীকে বলে খবর। আজ মঙ্গলবারও যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির তীব্র সম্ভাবনা। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এই দুর্যোগের আসল কারণ হল একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা। তাহলে চলুন আর দেরি না করে আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন প্রবল ঝড় বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে কমলা সর্তকতা সঙ্গে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থিত ঘূর্ণাবর্তটি সক্রিয় হয়ে রয়েছে। এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত ওড়িশা এবং সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছেন। সেইসঙ্গে দক্ষিণ ছত্তিশগড় থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা অভ্যন্তরীণ ওড়িশা ও সংলগ্ন একায় ঘূর্ণাবর্ত, গাঙ্গেয় পশ্চিমবং এবং মেঘালয়ের অপর দিয়ে প্রসারিত।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেন্টিমিটার) জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং সহ বাদবাকি জেলাগুলিতে ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝড়ের ভ্রূকুটি রয়েছে ।
আরও পড়ুনঃ আচমকাই নোটিশ নবান্নর, কর্মীদের বড় আদেশ
আগামীকালের আবহাওয়া
জানেন কি আগামীকাল অর্থাৎ বুধবার সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া অফিসের মতে, এদিন দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত এবং ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস হয়েছে। উত্তরবঙ্গের কথা বললে এদিনও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা এর পাশাপাশি উত্তরবঙ্গে বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।










