বামনগাছিতে পচাগলা মৃতদেহ, রাজ্যে ইউসিসি বিল…! আজকের সেরা ১০ খবর (১১ জুন)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ জুলাই, শনিবার। বামনগাছিতে পচাগলা মৃতদেহ, রাজ্যে ইউসিসি বিল, বারুইপুরে মুখ্যমন্ত্রী অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ঋতব্রতর দলে জেলা সভাপতি হলেন অনুব্রত মণ্ডল

এবার ঋতব্রত শিবিরে নাম লেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র অনুব্রত মণ্ডল। এমনকি বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে, শনিবার তাঁকে বীরভূমের জেলা সভাপতি করেছে নতুন তৃণমূল। এমনকি অন্যান্য জেলার জন্য সভাপতি তালিকা প্রকাশ করেছে ঋতব্রত শিবির। অনুব্রত মণ্ডলের পাশাপাশি জায়গা পেয়েছে একাধিক নাম। যেমন পূর্ব বর্ধমানের জেলা সভাপতি করা হয়েছে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। ডায়মন্ড হারবারের জেলা সভাপতি হয়েছেন শুভাশীষ দাস। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বামনগাছিতে খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ

এবার বারুইপুরের স্মৃতি ফিরল বারাসাতের বামনগাছিতে। খাল থেকে উদ্ধার করা হল পচাগলা মৃতদেহ। অনুমান করা হচ্ছে, প্রায় দুই মাস কিংবা তার বেশি সময় ধরেই খালে ওই দেহটি পড়ে ছিল। এমনকি গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তা থেকে অনুমান করা হচ্ছে যে তাঁকে খুন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই খালটি নোংরা এবং কচুরিপানায় ভর্তি ছিল। তবে স্থানীয় বাসিন্দারা তৎপরতায় আজ পরিষ্কার চলছিল। তখনই ওই মৃতদেহ দেখতে পাওয়া যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) আবাসের টাকা ফেরানোর নোটিশ সরকারের

পাকা বাড়ি থাকা সত্ত্বেও যে সমস্ত মানুষ আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়েছে তাদেরকে এবার টাকা ফেরত দিতে হবে। এই নিয়ে নোটিশ পাঠানো হয়েছে বীরভূমের ২২ জনকে। এমনকি স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৭ দিনের মধ্যেই টাকা ফেরত দিতে হবে। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভদ্রপুর ১ নম্বর পঞ্চায়েতের মোস্তফাডাঙ্গা গ্রামে আবাস দুর্নীতির অভিযোগ সামনে আসাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে এই খবর প্রকাশ্যে আসতে তুমুল হইচই পড়েছে। আশা করা যাচ্ছে, গোটা রাজ্যে এবার খুব তাড়াতাড়ি নোটিশ পাঠানো হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) জাতীয় সংগীত আর বন্দে মাতরম গাওয়ার নির্দেশিকা কেন্দ্রের

জাতীয় সংগীত জনগণমন এর মতোই এবার বিভিন্ন অনুষ্ঠানে গাইতে হবে বন্দেমাতরম। স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, কোন অনুষ্ঠানে জাতীয় সংগীত গাওয়া যাবে আর কোন অনুষ্ঠানের বন্দেমাতরম গাইতে হবে। নাগরিক সম্মাননা অনুষ্ঠান, কোনও রাষ্ট্রীয় অনুষ্ঠান বা সরকার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জনগণ গাইতে হবে। তবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধ্যতামূলক বন্দেমাতরম গাইতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) লন্ডনে মরক্কোর সমর্থকদের তাণ্ডবে গ্রেফতার একাধিক

ফ্রান্সের কাছে ২-০ ব্যবধানে হেরে ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো। তবে সেই ধাক্কা সহ্য করতে পারেনি সমর্থকরা। জাতীয় দলের দুর্দশায় এদিন লন্ডনের রাস্তায় নেমে পড়েছিলেন সমর্থকরা। রাস্তার উপরেই আতশবাজি জ্বালিয়ে পথ অবরোধ করা হয়। এমনকি পুলিশ বাধা দিলে তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন ভক্তরা। এমনকি এই ঘটনায় এক পুলিশ কর্মী আহত হয়েছেন। তার পরপরই লন্ডন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে একের পর এক সমর্থক। এমনকি গ্রেফতারের সংখ্যা আগামী দিন আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) কলকাতা বিমানবন্দর থেকে সরছে বাঁকড়া মসজিদ

বিজেপি ক্ষমতায় আসতেই শোনা যাচ্ছিল, কলকাতায় এয়ারপোর্ট থেকে বিতর্কিত জামে মসজিদ অর্থাৎ বাঁকড়া মসজিদ সরিয়ে দেওয়া হবে। তবে এবার সেই তোড়জোড় শুরু হল। আজ এলাকার বিধায়ক সৌরভ শিকদার নিজেই জানিয়েছেন, নামাজ পড়তে আসা বেশিরভাগ মানুষ রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজি হয়েছেন। এমনকি বিমানবন্দরে নিরাপত্তার ক্ষেত্রে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আজ এই মসজিদে ঢোকার পাস বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি নামাজ পড়া সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৮ চুক্তি মোদীর

আরও উন্নত হতে চলেছে ভারত এবং নিউজিল্যান্ডের সম্পর্ক। এবার দুই দেশের মধ্যে একাধিক চুক্তি সম্পন্ন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফর সম্পন্ন করে নিউজিল্যান্ডে গিয়েছেন। আর সেখানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ১৮টি চুক্তি করেছেন। এমনকি সবথেকে বড় ব্যাপার, যেখানে এখন মাত্র ২.২৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যবসা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে তা ২০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কৃষি থেকে শুরু করে সামুদ্রিক নিরাপত্তা, ক্রীড়া সহ একাধিক খাতে চুক্তি করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) UCC বিল নিয়ে ৯ সদস্যের কমিটি গঠন শুভেন্দুর সরকারের

আগস্ট মাসেই ইউনিফর্ম সিভিল কোডের খসড়া বিল আনতে পারে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যে এর জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি ৯ সদস্যের কমিটি গঠন করল শুভেন্দু অধিকারী সরকার। তবে সেক্ষেত্রে আদিবাসী সম্প্রদায়কে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয়েছে। প্রসঙ্গত, এই বিলে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সমস্ত নাগরিকদের জন্য একই দেওয়ানি আইন কার্যকর করা হবে। কমিটিতে রয়েছেন তথাগত রায় থেকে শুরু করে দুষ্মন্ত নারীওয়ালা, শত্রুঘ্ন সিং, সংঘমিত্রা ঘোষ, ডঃ রত্না ভট্টাচার্য প্রমুখ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বারুইপুরে ইন্দ্রজিতের বাড়িতে আর্থিক সহায়তা ও চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মন্ডলের পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিহতের দাদাকে সরকারের সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি। এমনকি এদিন পরিবারের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে নিরাপত্তা ও তদন্তের অগ্রগতি নিয়ে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রথমে এদিন তিনি বারুইপুরে গিয়ে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন। তারপরেই নিহত ইন্দ্রজিৎ মন্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) শ্রাবণী মেলা উপলক্ষে ট্রেনের ঘোষণা পূর্ব রেলের

সামনেই শ্রাবণ মাস। আর শ্রাবণ মাস মানেই শ্রাবণী মেলা। তারকেশ্বরে ধুমধাম করে আয়োজন করা হবে এই মেলা। কেউ হেঁটে যাবেন, কেউ বা ট্রেনে বাসে করে। তবে তারকেশ্বর এবং শ্রাবণী মেলার জন্য এবার স্পেশাল ট্রেনের ঘোষণা করলে পূর্ব রেল। জানা গিয়েছে, আগামী ১৮ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চালু করা হবে। যেগুলো তারকেশ্বর ও শেওড়াফুলির মধ্যে চলবে। পাশাপাশি ব্যান্ডেল ও শেওড়াফুলির মধ্যে ২ জোড়া স্পেশাল লোকাল ট্রেন চলবে। ট্রেনগুলোর সময়সূচী সম্পর্কে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন