চিংড়িঘাটা মেট্রো শুরু, জিরো টলারেন্স নীতি…! আজকের সেরা ১০ খবর (১৩ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ মে, বুধবার। চিংড়িঘাটা মেট্রো শুরু, জিরো টলারেন্স নীতি, ২০০০ টাকা হল বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাজ্যের অবৈধ টোল প্লাজা বন্ধের নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বিরাট পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। মঙ্গলবার রাতে মুখ্য সচিব মনোজ আগারওয়াল সমস্ত জেলা শাসককে রাজ্যের সমস্ত অবৈধ টোল প্লাজা, ব্যারিকেড বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এমনকি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেআইনিভাবে টাকা তোলা রুখার জন্য ওই ব্যবস্থা। আগামী ১৫ মে এর মধ্যেই রাজ্যের বৈধ, অবৈধ টোল পয়েন্টের তালিকা এবং এর নেপথ্য থাকা ব্যক্তিদের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) সুদ-সহ বেতন ফেরানোর নির্দেশ ‘দাগি’দের

রাজ্যে পালাবদলের পর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট পদক্ষেপ নিয়েছে শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের প্যানেলে থাকা মোট ৫৩১৮ জন দাগি শিক্ষক ও শিক্ষা কর্মীকে তাদের প্রাপ্ত বেতন ১২ শতাংশ সুদ সহ ফিরিয়ে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি বিকাশ ভবন থেকে জেলাশাসকদের এই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছিল। তবে দীর্ঘদিন ঝুলে থাকা এই আইনি প্রক্রিয়া নতুন সরকারের তৎপরতায় এগোল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ

নিউ গড়িয়া–এয়ারপোর্ট মেট্রো করিডরের চিংড়িঘাটা অংশের দীর্ঘ প্রতীক্ষিত কাজ আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বলে খবর। আরভিএনএল এবং কলকাতা পুলিশের বৈঠক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথম ধাপের কাজ ১৫ থেকে ১৭ মে আর দ্বিতীয় ধাপের কাজ ২২ থেকে ২৪ মে পর্যন্ত চলবে। বিশেষ করে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কাজ হবে। এই সময় ইএম বাইপাসের বেলেঘাটা এবং উল্টোডাঙাগামী যানবাহন বিকল্প রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) রেশনে কার্ডে আটা নয়, মিলবে উচ্চমানের গম

রাজ্যে পালাবদলের পরেই রেশন ব্যবস্থায় বিরাট পরিবর্তনের ঘোষণা করে দিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। এখন থেকে রেশনে আটার পরিবর্তে উন্নত মানের গম দেওয়া হবে। গত সরকারের আমলে খাদ্য দপ্তরে পাহাড় প্রমাণ দুর্নীতির ফাইল পুনরায় খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি স্পষ্ট বলে দিয়েছেন, কোনও দুর্নীতি হলেই তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। আর জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য নিশ্চিত করার জন্য তিনি জিরো টলারেন্স নীতি নিয়েছেন। অযোগ্যদের বাদ দিয়ে প্রকৃত নাগরিকরা যাতে প্রকৃত সুবিধা পান সেই ব্যবস্থা করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) নিউ জলপাইগুড়ি ও অমৃতসরের মধ্যে নতুন অমৃত ভারত এক্সপ্রেস

উত্তরবঙ্গ বাসীদের জন্য বিরাট সুখবর। নিউ জলপাইগুড়ি ও অমৃতসরের মধ্যে নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের অনুমোদন দিয়েছে রেল। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন যে, এই ট্রেনটি সপ্তাহে একদিন চলাচল করবে। প্রতি শনিবার সকাল ৮টায় এনজিপি থেকে ছেড়ে সোমবার রাত ২:২০ মিনিটে অমৃতসরে পৌঁছবে। এদিকে ট্রেনটি আরারিয়া-গালগালিয়া সেকশন দিয়ে যাতায়াত করার কারণে উত্তরবঙ্গ, বিহার এবং পাঞ্জাবী শ্রমিক, তীর্থযাত্রী ও পর্যটকরা বিশেষভাবে উপকৃত হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বেড়ে হল ২০০০ টাকা

নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে বিরাট পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে এবার ২০০০ টাকা করে দেওয়া হয়েছে। মুদ্রাস্ফীতির বাজারে সাধারণ মানুষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত। পাশাপাশি ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হচ্ছে, যেখানে মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন। এছাড়া বেকার যুবক-যুবতিদের ৩০০০ টাকা করে দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) আজ থেকেই ‘জিরো টলারেন্স নীতি’ কার্যকর মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগের সরকার বিগত চার বছর ধরে দুর্নীতিগ্রস্ত আমলা এবং উচ্চপদস্থ আধিকারিকদের বাঁচানোর জন্য সিবিআই এর চারটি মামলার চার্জসিট পেশ করার অনুমতি দেয়নি। আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই সমস্ত ঝুলে থাকা মামলার প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছেন। এর ফলে শিক্ষক এবং পুরসভা নিয়োগ দুর্নীতি সহ বেশ কিছু মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই দ্রুত পদক্ষেপ নিতে পারবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বাংলার স্কুলে বাধ্যতামূলক হল ‘বন্দে মাতরম’

রাজ্যে ক্ষমতা দখলের পর শিক্ষাক্ষেত্রে বিজেপি সরকারের তরফে এখন থেকে রাজ্যের প্রতিটি স্কুলে প্রার্থনার সময় জাতীয় সংগীতের পাশাপাশি বন্দেমাতরম গান বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা দপ্তর থেকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে প্রধান শিক্ষকদের এই নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, আজ অর্থাৎ বুধবার থেকে এটি কার্যকর হবে এবং সমস্ত স্কুলগুলিকে পাঠাতে হবে। এর আগে বাংলার মাটি বাংলার জল গানটি গাওয়া হত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) রাজ্যে ৩১ মে অবধি বাড়ল গরমের ছুটির মেয়াদ

তীব্র দাবদহের কথা মাথায় রেখে রাজ্য সরকার এবং সরকার পোষিত স্কুলগুলোতে গরমের ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে নতুন বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, ১৯ জুন স্কুল খোলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতি অনুযায়ী ছুটি ৩১ মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। ১ জুন থেকে আবারও স্কুল খোলা হবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আর পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) সামশেরগঞ্জে হরগোবিন্দ-চন্দন দাসের খুনিদের ১২ জনকে ১০ বছরের জেল

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা এবং খুনের মামলায় বিরাট রায় দিয়েছে আদালত। হরগোবিন্দ দাস এবং চন্দন দাস হত্যাকাণ্ডে জড়িত ১২ জন দোষীকে ১০ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। এমনটি প্রত্যেকের কাছ থেকে ৬০,০০০ টাকা জরিমানা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে ওয়াকফ আইনের প্রতিবাদ করতে গিয়ে এই দুজনকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। এছাড়া একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা চলেছিল। পুলিশ ব্যক্তিগত শত্রুতার কথা বললেও তদন্তের পর অপরাধীদের সাজা নিশ্চিত করেছে আদালত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন