সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ মে, বৃহস্পতিবার। আদালতে মমতার ওকালতি, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, রাস্তার ধারে প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ, বার্ধক্য ভাতা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) শিয়ালদা লাইনে নতুন প্রকল্পের টেন্ডার ডাকল পূর্ব রেল
রেল যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লাইনে এবার রেল ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। শিয়ালদা ডিভিশনের রানাঘাট কৃষ্ণনগর তৃতীয় লাইন ও রানাঘাট–বনগাঁ দ্বিতীয় লাইনের টেন্ডার বের হয়েছে বলে খবর। আগামী ১৮ মে এই কাজ হবে এবং টেন্ডার বন্ধের তারিখ ১ জুন। পাশাপাশি রানাঘাট–বনগাঁ শাখা থেকে হবে কাজ। জানা গিয়েছে, রানাঘাট–কৃষ্ণনগর তৃতীয় লাইন এর জন্য মোট ৪৭৪.০৯ কোটি টাকা খরচ করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা
সাতসকালে আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার মামলা শুনানি হওয়ার কথা। আর তারই সওয়াল করেছেন তিনি। সঙ্গে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী হিসেবে ছিলেন শীর্ষণ্য। এমনকি কল্যাণ ব্যানার্জিও ছিলেন। অভিযোগ, ভোট পরবর্তী সময়ে বিজেপি একের পর এক হামলা চালাচ্ছে। এমনকি নারী থেকে শুরু করে বাচ্চাদের রেহাই দিচ্ছে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। যেখানে পূর্ব মেদিনীপুর পাশের দিক থেকে রেকর্ড করেছে। সেখানে শতাংশের বিচারে পাশের হার ৯৪.১৯%। এদিকে এ বছর সামগ্রিক পাশের হার ৯১.২৩ শতাংশ। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করেছে জিষ্ণু কুন্ডু, ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাল। তারা পেয়েছে ৪৯৫ নম্বর করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) পঞ্চায়েতের কর্মী সঙ্কট মেটাতে ৬৫০০ কর্মী নিয়োগ
রাজ্যে ক্ষমতায় আসার পরেই বড়সড় ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। জানা গিয়েছে, এবার খুব দ্রুত সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগ করা হবে। আজ প্রাতভ্রমণে বেরিয়ে এ কথা জানিয়েছেন তিনি। রাজ্যের কর্মী সংকটের বিষয়টি তিনি তুলে ধরেছিলেন। এমনকি তাঁর দাবি, পর্যাপ্ত কর্মীর অভাবে কাজগুলি থমকে যাচ্ছে। সেই কারণেই দ্রুত নিয়োগ করা হবে। আগের সরকারের আমলে প্যানেল ছিল। তবে বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) রাস্তার ধারে প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করল রাজ্যে সরকার
ক্ষমতায় পালাবদলের পর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার জানিয়েছেন, পশু বলির ক্ষেত্রে নিয়ম মানতে হবে। যদি কোনও শংসাপত্র না থাকে, তাহলে পশু বলি দেওয়া যাবে না। অনুমোদিত শংসাপত্র দরকার হবে। আর প্রকাশ্যে কোনও পশু বলি করা যাবে না। সে গরু হোক, ছাগল হোক কিংবা মহিষ বা যে কোনও পশু। তবে এই সিদ্ধান্তকে ঘিরে হিন্দু ও মুসলিমদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এই বক্তব্যকে সমর্থন করছে। আবার কেউ বিরোধিতা করছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) আদালত চত্বরে মমতাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান
আজ আইনজীবীর পোশাকে হাইকোর্টে হাজির হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে তিনি বেরোনো মাত্রই তাঁকে ‘চোর চোর’ বলে স্লোগান দিতে থাকে আমজনতা। হ্যাঁ, আচমকা ‘চোর পিসি, চোর ভাইপো’ স্লোগান উঠতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি শান্ত করার জন্য আইনজীবীদের অনুরোধ জানালেও সেরকম কোনও লাভ হয়নি বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) রথীন্দ্র বসুকেই স্পিকার প্রার্থী করল বিজেপি
রাজ্য বিধানসভার নতুন স্পিকার পদে বসতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। এ নিয়ে জল্পনা চলছিল। আর সেই জল্পনায় শিলমোহর দিয়েছে শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন যে, দক্ষিণ কোচবিহারের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসুকে ১৮ তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হচ্ছে। তিনি বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন। তবে আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরবেলা মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতেই মনোনয়নপত্র জমা দেবেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস
একাধিকবার তলব করা সত্ত্বেও ইডির দপ্তরে হাজিরা দেননি কলকাতা পুলিশের কর্তা শান্তনু সিনহা বিশ্বাস। অবশেষে সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দিয়েছেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে ফেলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত এপ্রিল মাসে ভোটের আগে কলকাতা পুলিশের কর্তাকে তলব করেছিল সংস্থা। তবে তিনি হাজিরা দেননি। সেই কারণে বাধ্য হয়ে চিঠি পাঠিয়েছিল ইডি। সেই চিঠি পাঠানোর পর বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সও তিনি হাজিরা দেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ভারতীয় জাহাজের উপর ড্রোন হামলা
খারাপ খবর। ভারতের জাহাজে করা হল হামলা। ওমান উপকূলের কাছে ভারতের একটি পতাকাবাহী বাণিজ্য তৈরিতে ড্রোন হামলা চালিয়েছে। তবে কারা এই হামলা চালাল সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য মেলেনি। ওই জাহাজটি শারজার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর সেখানে ১৪ জন নাবিক আর ১৩ জন জাহাজ কর্মী মিলিয়ে মোট ২৭ জন ছিল। বুধবার ওমান উপকূলের কাছাকাছি পৌঁছতেই তার ওপর হামলা চালানো হয়। তবে এতে কোনও কর্মীর ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) দেশের প্রথম সেমি হাইস্পিড ডবল লাইন রেল প্রকল্পে অনুমোদন
ভারতীয় রেল নিয়ে বিরাট পদক্ষেপ কেন্দ্রের। জানা গিয়েছে, এবার আহমেদাবাদ থেকে ধোলারা পর্যন্ত সেমি হাই-স্পিড ডবল রেল লাইনের প্রকল্পের অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যার জন্য মোট খরচ হচ্ছে ২০,৬৬৭ কোটি টাকা। আর এতে যাত্রীরা খুব সহজেই ভ্রমণ করতে পারবে। ১৩৪ কিলোমিটার দীর্ঘ ডবল লাইন রেল করিডোরটি আহমেদাবাদ, ধোলেরা স্পেশাল ইনভেস্টমেন্ট রিজিয়ন, নির্মীয়মান ধোলেরা বিমানবন্দর থেকে শুরু করে লোথাল ন্যাশনাল মেরিটাইম হেরিটেজ কমপ্লেক্সকে যুক্ত করবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










