সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ আগস্ট, মঙ্গলবার। তরুণীকে ধর্ষণ পুলিশের, কর্মীদের বেতন বৃদ্ধি, বাড়ি ভেঙে মৃত্যু, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পরীক্ষা বাতিলে চাপে ঝাড়খণ্ডের সোরেন সরকার
এবার আরও বিপাকে পড়ল ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকার। সিজিএল এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিল সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে রাজ্যটির মন্ত্রিসভা। তবে সেখানে ছাত্ররা খুশি হলেও এই পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়া প্রায় ২০০০ কর্মচারীদের মধ্যে বইছে ক্ষোভের আগুন। সবিচালয়ের বাইরে জড়ো হয়ে এদিন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। তাদের বক্তব্য, আদালতের নির্দেশ মেনে নিয়োগ করা হয়েছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত আর সুপ্রিম কোর্টে মামলাটি অনুমোদনের পর তারা নিয়োগ পেয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) মসজিদের মাইক খোলার মামলা খারিজ হাইকোর্টের
মসজিদ থেকে মাইক খুলে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের করা হয়েছিল। এমনকি নওশাদ সিদ্দিকী এ বিষয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। তবে এবার সেই মামলা খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি অতরুপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, মন্দির এবং মসজিদ উভয় ধর্মীয় স্থানে মাইক খোলা হচ্ছে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনও ধর্মের উপর টার্গেট করা হচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ঋতব্রতই তৃণমূলের বিরোধী দলনেতা
তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। বড় রায় কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি সম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী ২ মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকে তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা বেছে নিতে হবে। আর সেই সিদ্ধান্তে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই পদে থাকছেন। আসলে রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে আলাদা করে দল তৈরি করেছিলেন ঋতব্রত। তবে তাঁর শিবিরে প্রায় ৬০ এর বেশি বিধায়ক যোগ দেওয়ায় তিনি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) শিয়ালদা, হাওড়া ডিভিশনে ট্রেনের রুট বদলাল রেল
এবার হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক ট্রেনের পথ পরিবর্তন করল ভারতীয় রেল। পশ্চিম-মধ্য রেলওয়ের ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু ট্রেন ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিম মধ্যে রেলের আগাসোদ ও বীনা স্টেশনের মধ্যে উত্তর-মধ্যে রেলওয়ে থেকে আগত তৃতীয় লাইন সংযুক্তি সম্পর্কিত বীনা ইয়ার্ডের পুনর্গঠনের স্বার্থে নন ইন্টারলকিং-র জন্য ১৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এবং ১ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত এবং ১৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) সল্টলেকের তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সাব ইন্সপেক্টর
এবার কলকাতায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশ সাব ইন্সপেক্টর। জানা গিয়েছে, সল্টলেকের এক গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ করেছেন বীরভূমের নলহাটি থানার এক সাব-ইন্সপেক্টর। তাঁর নাম আজমল হক। এমনকি ওই তরুণীকে ধর্ষণের পাশাপাশি জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আজ তাঁকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। এমনকি তাঁকে বিধাননগর আদালতের তোলা হয়েছে। গত জুন মাসে ওই তরুণী লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সল্টলেকে সিএল ব্লকের একটি গেস্ট হাউসেই তাঁকে ধর্ষণ করেছিল ওই সাব ইন্সপেক্টর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভয়াবহ অগ্নিকাণ্ডের পর তারাপীঠে বন্ধ হল ১৫ হোটেল
গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ডে তারাপীঠের এক হোটেলে মৃত্যু হয়েছে অন্তত আটজনের। এবার সেই আতঙ্কেই বড় সিদ্ধান্ত নিলে প্রশাসন। একধাক্কায় পরপর ১৫টি হোটেল বন্ধ করে দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। আজ থেকে এই ১৫টি হোটেল তালা বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে হোটেলে পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছিল। সেই তালিকায় রয়েছে আদর্শ হোটেল, নকুলচন্দ্র লজ, শৈলেন ভবন, গীতশ্রী গেস্ট হাউস, বীরভূম লজ, হরেকৃষ্ণ ভবন, গিরিধারী ভবন, হোটেল দেব, তাপ্তি লজ, ভোলানাথ ভবন, আনন্দ ভবন, স্বস্তিক নিবাস, সন্দীপ লজ, কেশরী লজ ও দত্ত ভবন। এই হোটেলগুলোতে পর্যাপ্ত পরিমাণের অগ্নি নির্বাপন ব্যবস্থা বা দমকলের সার্টিফিকেট নেই বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বন দফতরের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা
সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফরেস্ট রেঞ্জার এবং গার্ডদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন। জানা যাচ্ছে, ফরেস্ট রেঞ্জার, বিট অফিসার এবং ফরেস্ট গার্ডদের ৫০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। সহায়কদের বাড়ানো হয়েছে ২০০ টাকা করে বেতন। তবে এই বর্ধিত বেতন কার্যকর হচ্ছে পুজোর মাস অর্থাৎ অক্টোবর থেকে। এতে তারা অনেকটাই উপকৃত হবেন বলেই জানা গিয়েছে। আসলে আজ মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্প একটি গাছ মায়ের নামে কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেখানে নিজের হাতে গাছ বসিয়ে এই ঘোষণা করেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) রূপশ্রী প্রকল্পে ব্যবহার হবে জিও ট্যাগিং
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু করা রূপশ্রী প্রকল্প নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। তদন্তের স্বচ্ছতা বজায় রাখার জন্য দফতরের কর্মীরা এখন কোথায় কোথায় যাচ্ছেন, তার সমস্ত লোকেশন পৌঁছে যাবে দফতরের কাছে। সেই কারণেই এবার এই প্রকল্পে বসতে চলেছে জিও ট্যাগ। এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বিধাননগর পৌরসভা। রূপশ্রী প্রকল্পের তদন্তে কোনও রকম ত্রুটি রাখতে চাইছে না প্রশাসন। শর্ত অনুযায়ী, আবেদনকারীর সমস্ত কিছু যাচাই করা হবে। এমনকি আবেদনকারীর বাড়ির অক্ষাংশ, দ্রাঘিমাংশ সব যাচাই করার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) চন্দ্রকোনা টাউন থেকে কল্যাণী AIIMS যাওয়ার বাস চালু
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থেকে সরাসরি কল্যাণী এইমস যাওয়ার পরিষেবা বাস পরিষেবা চালু হল। এবার এতে যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন বলে খবর। চাঙ্গদার ট্রাভেলসের কল্যানী এক্সপ্রেস বাসটি চন্দ্রকোনা টাউন থেকে ঘাটাল হয়ে কল্যাণী পৌঁছবে। বাসটি চন্দ্রকোনা টাউন থেকে ছাড়বে রাত ৩:৪৫ মিনিটে। রুট বলতে গেলে এটি রাধানগর, দাসপুর, কেশাপাট, দেউলিয়া, বাগনান, ধুলাগড়, কোনা এক্সপ্রেসওয়ে, ডানলপ, এয়ারপোর্ট ৩ নম্বর, বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত, আওয়ালসিদ্ধি, জাগুলী, কল্যাণী মোড় হয়ে কল্যাণী এইমসে পৌঁছবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) উত্তর কলকাতায় বাড়ি ভেঙে মৃত ১
টানা বৃষ্টিতে মর্মান্তিক বিপর্যয় উত্তর কলকাতায়। আজ জোড়াবাগান এলাকার ৩১ নম্বর বজ্রদুলাল স্ট্রিটে ২০০ বছরের পুরনো তিন তলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। এমনকি ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। সকাল পাঁচটা নাগাদ যখন সকলে ঘুমে আচ্ছন্ন, তখন ওই ৩ তলা ভবনটির একটি অংশ আচমকা ভেঙে পড়ে। এমনকি ঘটনার খবর পেয়ে দ্রুত জোড়াবাগান থানার পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয়। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










