অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অভিষেককে ‘ঘাড়ধাক্কা’…! আজকের সেরা ১০ খবর (১৯ আগস্ট)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ আগস্ট, বুধবার। অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অভিষেককে ‘ঘাড়ধাক্কা’, মিড ডে মিল খেয়ে অসুস্থ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) আরজি করে ফের তদন্ত সিবিআই-এর

আরজি কর মামলায় এবার নয়া মোড়। হাইকোর্টের কাছে চরম ভর্ৎসনা খেয়ে ফের হাসপাতালে জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এমনিতেই এফআইআর দায়ের হওয়ায় গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং সঞ্জীব মুখোপাধ্যায়। তবে এদিন তদন্তকারী অফিসারদের টিমে তিনজন সিনিয়র আধিকারিক ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য মোট নয়জনকে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি আধিকারিকরা অধ্যক্ষের ঘরে প্রবেশ করে কথাবার্তা শুরু করেছেন বলেও খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) তৃণমূল আমলে ১২,০০০ কনস্টেবল নিয়োগে দুর্নীতিতে বড় রায় হাইকোর্টের

তৃণমূলের আমলে দুর্নীতি নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। তবে এবার ১২ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগের ফল প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ। পুলিশ নিয়োগ বোর্ডকে পাবলিক নোটিশ দেওয়ার আদেশ দিয়েছে হাইকোর্ট। আসলে তৎকালীন তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় মেধা তালিকা সামনে আসতেই চাকরিপ্রার্থীরা ক্ষোভ উগড়ে দিয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। কারণ, নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে একাধিক আবেদনকারী বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন। সেই মামলার শুনানিতে বিচারপতির এই রায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কলকাতা-বাঁকুড়ার এসি বাস পরিষেবা

কলকাতা থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাওয়া আরও সহজ। এবার এই রোডে চালু হচ্ছে এসি বাস পরিষেবা। এতে অনেক যাত্রীর সুবিধা হবে বলেই খবর। বাসটি কলকাতার করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে ছাড়বে, যেটি দক্ষিণেশ্বর, ঘাটাল, চন্দ্রকোনা রোড হয়ে সরাসরি সারেঙ্গা যাবে। এমনকি এটি পুরোপুরি প্রিমিয়াম সিটার বাস। কলকাতা থেকে ছাড়বে সকাল ৬:৩০ মিনিটে, এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ৭:১৫ মিনিটে এবং ডানলপ থেকে ছাড়বে সকাল ৭:৩০ মিনিটে। পাশাপাশি সারেঙ্গা থেকে বাসটি ছাড়বে দুপুর ১:৩৫ মিনিট নাগাদ এবং করুণাময়ী পৌঁছাবে সন্ধ্যা ৭:২৫ মিনিট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) রাজ্যে ফের ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ

এবার রাজ্যে নতুন করে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। ইতিমধ্যেই ভোটের পরেও ৫০ কোম্পানি বাহিনী বাংলায় নজরদারি চালাচ্ছে, যাতে কোনওরকম ভোট পরবর্তী হিংসা না হয়। তবে যেহেতু সামনে দূর্গাপুজো, সেই কারণে উৎসবের মরশুম এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মজবুত রাখার জন্যই এই সিদ্ধান্ত। ফলে মোট কেন্দ্র বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে এবার ১০০ কোম্পানি। এতে বাংলার নিরাপত্তা বলয় আরও প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) খুলল অন্নপূর্ণা যোজনার পোর্টাল

অবশেষে অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলল। নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল, ১৭ আগস্ট থেকে ২০ আগস্টের মধ্যে টাকা দেওয়া হবে। আর ১৯ তারিখের পর ফের পোর্টাল খোলা হবে। সেই মতো আজ বিকেলে পোর্টাল খোলা হয়েছে। যেখানে আবেদনকারীরা তাদের স্ট্যাটাস চেক করতে পারছে। এমনকি কেন আবেদন বাতিল করা হয়েছে সেই কারণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি সবথেকে বড় ব্যাপার, এই পোর্টালের মাধ্যমেই অভিযোগ জানানোর জন্য একটি অপশন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার যদি মনে হয় কেউ যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন না, তাহলে অভিযোগ জানাতে পারেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। উস্কানিমূলক মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণনগর আদালত। আসলে এই পরোয়ানা কার্যকরের বিষয়ে ২৮ আগস্ট একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ রয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে যে, তিনি মহিলাদেরকে অপমান করেছেন এবং বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। সেই কারণে আদালত তাঁকে সমন জারি করেছিল। এমনকি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি হাজির হননি বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) জনগণনা নিয়ে শিক্ষকদের পক্ষে বড় রায় হাইকোর্টের

জনগণনা নিয়ে এবার শিক্ষকদের জন্য বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই ১৬ আগস্ট থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন আধিকারিকরা। তবে জনগণনার কাজে বেশিরভাগ স্কুলের শিক্ষকদেরকে নিয়োগ করা হয়েছিল। এতে স্কুলের পঠনপাঠনে ঘাটতি থেকে শুরু করে তাদের উপর বাড়তি চাপ পড়ছিল। আসলে শিক্ষকদের কর্মদিবসের পাশাপাশি সপ্তহন্তের ছুটির দিনগুলোতে জনগণনার কাজে নিযুক্ত করা হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু কেন্দ্র জানিয়েছিল, কর্ম দিবসের মধ্যেই জনগণনার কাজ সম্পন্ন করতে হবে। তবে কেন্দ্র এবং রাজ্যের দ্বিমতের কারণেই কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রেখেছে হাইকোর্ট। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বন্যা

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিপাতের ফলে পূর্ব মেদিনীপুরে বিপর্যস্ত অবস্থা। বিগত কয়েকদিনের ভারী বর্ষণের ফলে বুধবার জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। এমনকি ক্ষেতে জল জমে জমায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি বৈঠকে তিনি বলেছেন, ভারী বৃষ্টির কারণে পূর্ব মেদিনীপুরের বিশাল এলাকা জলমগ্ন হয়েছে। প্রবল বৃষ্টির কারণে বহু মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনও ৩২ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছন সম্ভব হয়নি। পাশাপাশি ১৫ হাজার মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) মিড ডে মিলে খেয়ে অসুস্থ ৪০ স্কুল পড়ুয়া

পড়ুয়াদের পাতে নুনের বদলে দেওয়া হয়েছে সাবানের গুড়ো। মিড ডে মিল নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ। ঘটনাটি ঘটেছে বিহারের একটি সরকারি স্কুলে। হ্যাঁ, বিহারের নালন্দা জেলার পারসি স্কুলে দুপুরে পড়ুয়াদের মিড ডে মিলে সোয়াবিনের সবজি সরবরাহ করা হয়েছিল। তবে তরকারিতে নুন কম হওয়ায় পড়ুয়ারা পাতে নুন চাইলে দায়িত্বে থাকা কর্মীরা গুরো সাবান দিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই পেটে মারাত্মক যন্ত্রণা এবং বমি হতে শুরু করে বাচ্চাদের। এমনকি ৪০ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ‘ঘাড়ধাক্কা’ খেলেন অভিষেক

বিদেশ যাত্রার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। তবে সেই সূত্রে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার সেই মামলা শুনানি হওয়ার কথা ছিল। তবে আদালতে ফের ধাক্কা খেয়েছেন তৃণমূল সাংসদ। অভিষেকের মামলার শুনানি পিছিয়ে নির্ধারণ করা হল আগামীকাল। এমনকি ব্যাংক কর্তৃপক্ষকে নোটিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসলে অভিষেকের আইনজীবীর দাবি ছিল, কোনও রকম পূর্ব নোটিশ ছাড়াই কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়? বিচারপতি এও জানতে চেয়েছিলেন, অভিষেকের বিরুদ্ধে কোনও মামলা চলছে কিনা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন