অভিষেক-সায়নীর সম্পত্তি, সোহমকে প্রাণনাশের হুমকি…! আজকের সেরা ১০ খবর (২০ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ মে, বুধবার। অভিষেক-সায়নীর সম্পত্তি, সোহমকে প্রাণনাশের হুমকি, টাকার রেকর্ড পতন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাংলায় ২০,০০০ কোটি বিনিয়োগের ঘোষণা শ্যাম মেটালিক্সের

রাজ্যে বিজেপি সরকার আসতেই শিল্প উন্নয়নের গতি পাচ্ছে। এবার দেশের অন্যতম শীর্ষ ধাতু প্রস্তুতকারক সংস্থা শ্যাম মেটালিক্স বাংলায় ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করে ফেলল। জানা গিয়েছে, এই বিনিয়োগের ফলে নতুন করে ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ, এমনিতেই এই কোম্পানিতে বাংলার প্রায় ২৫ হাজার মানুষ কাজ করে। সব মিলিয়ে সেই সংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার করা হবে। আর এই প্রকল্পের আওতায় মেদিনীপুরের খড়গপুরে একটি নতুন রেল সরঞ্জাম ইউনিট তৈরি করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) উত্তরবঙ্গ সফরে গিয়ে জিটিএ ফাইল খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উত্তরবঙ্গ সফরে গিয়ে বড়সড় হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জিটিএ-র ফাইল খুলে তদন্ত করার কথা বললেন তিনি। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে যে পাহাড় উন্নয়নের কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে সরকার কোটি কোটি টাকা দুর্নীতি করে এবং সবকিছু ধামাচাপা পড়ে যায়। সেই কারণে এবার ফের তদন্ত শুরু হবে এবং সব ফাইল খোলা হবে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এ বিষয়ে সুর চড়িয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) অভিনেতা সোহমকে ফোন করে প্রাণনাশের হুমকি

ফোনে প্রাণনাশের হুমকি পেলেন বাংলা অভিনেতা তথা তৃণমূলের সোহম চক্রবর্তী। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে তাঁর কাছে এক প্রযোজকের ফোন আসে এবং সেখানেই তাঁকে হুমকি দেওয়া হয় যে, সরকার পরিবর্তন হয়েছে। এবার কেউ বাঁচাতে পারবে না। আসলে এই হুমকি দেওয়ার পেছনে রয়েছে পুরনো কাহিনী। ২০১৮ সালে একটি বাংলা ছবিতে অভিনয় করার জন্য তিনি নাকি ১৫ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। আর সেই ছবির পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী এবং প্রযোজক ছিলেন তরুণ দাস। তবে পরিচালক অভিনেতাকে জানিয়েছিলেন, প্রযোজকের ব্যবহারে তিনি সন্তুষ্ট নন। সেই কারণেই ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ১১০০ তৃণমূল নেতার নিরাপত্তা তুলে নিল নবান্ন

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই তৃণমূলের একের পর এক নেতা, মন্ত্রীদের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। এবার সব মিলিয়ে ১১০০ জনের নিরাপত্তা ছাটাই করেছে প্রশাসন। সেই তালিকায় শওকত মোল্লা থেকে শুরু করে জাহাঙ্গীর খানের নাম রয়েছে। আসলে এতদিন শওকত মোল্লা জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। আর জাহাঙ্গীর খান পেতেন ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। পাশাপাশি মন্ত্রী স্বপন দেবনাথ, মলয় ঘটক, উদয়ন গুহ ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু এবার প্রশাসনের তরফ থেকে সেই নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) শুরু হল শ্রীরামপুর-দিঘা বাস

দিঘা যাওয়া এবার আরও সহজ। শ্রীরামপুর থেকে চালু হল বাস। জানা গিয়েছে, আজ সকাল থেকে শুরু হয়েছে এই পরিষেবা। গরমে যাত্রীদের যাতে অসুবিধা না হয়, তার জন্য বাসটিকে পুরো এসি-ই রাখা হয়েছে। শ্রীরামপুরের নওগার কাছে শ্রীরামপুর বাস স্ট্যান্ড থেকেই এই দিঘার বাসটি ছাড়বে। শ্রীরামপুর মায়ের ভদ্রকালী, উত্তরপাড়া হয়ে কোলাঘাটে প্রথম স্টপেজ দেবে। আর দুই থেকে তিনটি স্টপেজ দিয়েই দিঘা যেতে আনুমানিক সাড়ে চার ঘণ্টা সময় লাগবে বাসটির। ভাড়া রাখা হয়েছে মাথাপিছু সাড়ে ৩০০ টাকা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অভিষেকের সাথে সম্পতির যৌথ মালিকানা নিয়ে মুখ খুললেন সায়নী ঘোষ

অভিষেকের সাথে নাকি সায়নী ঘোষের যৌথ মালিকানার সম্পত্তি রয়েছে। ইতিমধ্যে কলকাতা পৌরসভা এ বিষয়ে নোটিশ পাঠিয়েছে। তবে এবার মুখ খুললেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলেছেন যে, কয়েকটা মেসেজ দেখছি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সায়নী ঘোষের নাকি যৌথ মালিকানার সম্পত্তি রয়েছে। আর সেই সম্পত্তির ঠিকানা ১৯ ডি ট্র্যাঙ্কস রোড, কলকাতা ৭০০০৩০। তবে আমি বলতে চাই, এই সায়নী সেই সায়নী ঘোষ নয়। আমি রাজনৈতিক জীবন থেকে কোনও অবৈধ অর্জন করিনি। যারা এরকম মিথ্যা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) ভারতীয় রুপির রেকর্ড পতন

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকার রেকর্ড পতন। এবার সর্বকালের সর্বনিম্ন স্তর অর্থাৎ ৯৬.৯৩ টাকায় গিয়ে পৌঁছল টাকা। এবার খুব শীঘ্রই ১০০ টাকার গণ্ডি টপকাবে বলে অনুমান করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজগুলির অনিশ্চয়তা আর ব্রেন্ট ক্রুডের দাম ১১১ ডলারের গণ্ডি স্পর্শ করার কারণে দিনের পর দিন রুপির দাম বাড়ছে। কারণ, যেহেতু ভারতের বেশিরভাগ তেল আমদানি করতে হয়, তাই ডলার বেশি পরিমাণে খরচ করতে হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শিয়ালদা ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন

ফের যাত্রীদের ভোগান্তি। শিয়ালদা ডিভিশনে বাতিল হয়ে গেল একগুচ্ছ ট্রেন। সূত্রের খবর, ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর যেখানে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন–লালগোলা শাখায় ভাবতা এবং সারগাছি স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং গেট নম্বর এ এবং পলাশী ও দেবগ্রাম স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এর গেটের কাজের জন্য আপ এবং ডাউন লাইনে ২৪ মে রবিবার ট্রাফিক বা পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। যার কারণে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনার কর্নেলকে গ্রেফতার করল CBI

ঘুষ নিয়ে টেন্ডার পাশ করানোর অভিযোগ ছিল কলকাতা ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনী কর্নেল হিমাংশু বালির বিরুদ্ধে। আর এবার তাঁকেই গ্রেফতার করে ফেলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা গিয়েছে, এই কর্নেলের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর বিভিন্ন টেন্ডার বা বিল পাস করিয়ে দেওয়ার নাম করে প্রচুর পরিমাণে ঘুষ নিয়েছেন সেনাবাহিনীর এওসি-তে কর্মরত থাকা হিমাংশু। এপ্রিলের শেষের দিকে এক সংস্থা টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করেই ৫০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন হিমাংশু। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) কলেজে বায়োমেট্রিক চালু করছে রাজ্য সরকার

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার কলেজের শিক্ষা ব্যবস্থার বদল ঘটানোর জন্য বড়সড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন যে, মনমর্জি আর কলেজে ঢুকতে বা বেরোতে পারা যাবে না। এবার থেকে কলেজে চালু হচ্ছে বায়োমেট্রিক ব্যবস্থা। স্কুলের মতো এবার রাজ্যের সমস্ত কলেজে শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। এমনকি এ নিয়ে একটি বৈঠক হয়েছে। আর খুব শীঘ্রই এই ব্যবস্থা চালু করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন