কলকাতায় অগ্নিকাণ্ড, পৌরসভায় টাকার পাহাড়…! আজকের সেরা ১০ খবর (২৬ মে)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৬ মে, মঙ্গলবার। কলকাতায় অগ্নিকাণ্ড, পৌরসভায় টাকার পাহাড়, বাংলার বাড়ি প্রকল্প, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) নরেন্দ্রপুরের কারখানায় অগ্নিকাণ্ড

নরেন্দ্রপুরের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, একটি কালি তৈরীর কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে কীভাবে আগুন লাগল সে বিষয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত মেলেনি। কিন্তু অনুমান করা হচ্ছে, বিভিন্ন রকম রাসায়নিক এবং দাহ্য পদার্থ মজুদ ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত। যদিও এই ঘটনায় কোনও রকম হতাহতের খবর মেলেনি। তবে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে কারখানার কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে তথ্য যাচাই

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই একের পরের পদক্ষেপ। এবার বাংলায় বাড়ি প্রকল্পে নতুন করে তথ্য যাচাইয়ের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার এ নিয়ে নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। আগের সরকারের আমলে বাংলার বাড়ি প্রকল্পে ব্যাপক পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল বলেই খবর। আর সেই অভিযোগগুলিতে যে সমস্ত অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে সুবিধা নিচ্ছিল, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার, এমনটাই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) টানা এক সপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল ৮টি লোকাল

ফের টানা এক সপ্তাহ ধরে হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন বাতিলের খবর। জানা গিয়েছে, হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশনের লিমিট ক্রস স্পেন অপসারণের কাজের জন্য ৯০ মিনিট ধরে টানা সাত দিন অর্থাৎ ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত সকাল ১১ টা ৩৫ থেকে দুপুর ১ টা ৫ মিনিট পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে। পাশাপাশি ২ জুন মঙ্গলবার দুপুর ১২ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো পর্যন্ত ট্রাফিক এবং পাওয়ার ব্লকের প্রয়োজন পড়বে। যে কারণে বহু ট্রেন বাতিল থাকবে। সেই তালিকায় রয়েছে কাটোয়া থেকে ব্যান্ডেলগামী ট্রেন, এবং হাওড়া থেকে ব্যান্ডেল গামী ট্রেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মদ্যপ অবস্থায় গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মণ

খুনের মামলায় জড়িত ছিলেন। এমনকি এতদিন ধরে পলাতক ছিলেন। সেই বিডিও প্রশান্ত বর্মন এক ভুলেই গ্রেফতার। গতকাল গভীর রাতে এক পথচারীকে ধাক্কা মেরে আটক হয়েছেন সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। নিউটনের কাছে এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় ওই বিডিও অফিসার গাড়ি চালাচ্ছিলেন। এক পথচারীকে ধাক্কা মেরে গরুতর জখম করেছেন। তবে এক স্থানীয় বাসিন্দার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) পেট্রোল, ডিজেলের পর দাম বাড়ল CNG-র

পেট্রোল-ডিজেলের দাম তো বাড়ছেই। এবার ফের বাড়ল সিএনজির দাম। মঙ্গলবার সকাল থেকেই সরকার নতুন নাম ঘোষণা করেছে। জানা গিয়েছে, এবার প্রতি কেজিতে ২ টাকা করে দাম বাড়ানো হয়েছে। আজ অর্থাৎ ২৬ মে দিল্লিতে সিএনজির দাম দাঁড়িয়েছে প্রতি কেজিতে ২ টাকা বেড়ে ৮৩.০৯ টাকা। ১৫ মে-র পর চতুর্থবারের মতো সিএনজির দাম বাড়াল। যার ফলে অটো গ্যাসের দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আসলে পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে জ্বালানির সংকট দেখা যাচ্ছে। তার কারণেই এই দাম বৃদ্ধি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) এখনই মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা

অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আপাতত লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকা করে মিলবে। যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবে মহিলারা। এমনকি বুধবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের সরকারি প্রক্রিয়া শুরু হচ্ছে। আর আগামীকাল নবান্নের তরফ থেকে ফর্ম প্রকাশ করা হবে। তারপরই অনলাইন এবং অফলাইনে ফর্ম বিল হবে। যারা যত দ্রুত সম্ভব ফর্ম ফিলাপ করবেন, তারা ততো তাড়াতাড়ি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) জাহাঙ্গীরের রক্ষাকবচ তুলে নিল হাই কোর্ট

ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট। একসময়ের দাপুটে তৃণমূল নেতা ছিলেন তিনি। তবে নির্বাচনের আগে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জাহাঙ্গীর। তাঁকে গত ১৮ মে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তবে সেই সুরক্ষা কবচ এবার প্রত্যাহার করে নিয়েছে আদালত। মঙ্গলবার স্পষ্ট জানানো হয়েছে, যে রক্ষাকবচ তারা তাঁকে প্রদান করেছিল তা আর কার্যকর থাকছে না। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত নামে পরিচিত জাহাঙ্গীর খান। এমনকি ডায়মন্ড হারবার মডেলের অন্যতম রক্ষাকর্তা এই তৃণমূল নেতা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) কলকাতা এয়ারপোর্টে ছিড়ে পড়ল লিফট

কলকাতা বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার বিমানবন্দরের ভেতরে একটি লিফট ছিঁড়ে বিপত্তি ঘটে। এতে জখম হয়েছেন তিনজন কর্মী। হঠাৎ করে চলন্ত লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বিমানবন্দরের বাকি কর্মীরাও। তবে এখনও পর্যন্ত ঠিক কী কারণে এই লিফট ছিড়ে পড়ল তা সামনে আসেনি। আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর একটা নাগাদ বিমানবন্দরের ডোমেস্টিক ডিপারচার এলাকায় এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই সময় ৩৪ নম্বর লিফটটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় ওই লিফটটিতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে দুপুরবেলায় লিফটটির ভেতরে কাজ করছিলেন কর্মীরা। আর তখনই এই ঘটনা ঘটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) বাদুড়িয়া পৌরসভা থেকে উদ্ধার টাকার পাহাড়

এবার বাদুড়িয়া পৌরসভা থেকে উদ্ধার হল টাকার পাহাড়। গতকালই গ্রেফতার হয়েছিলেন পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। আর তাঁর গ্রেফতারের পরেই তৃণমূল নেতার বাড়ির পাশের পৌরসভা থেকে উদ্ধার করা হয়েছে বান্ডিল বান্ডিল টাকা। জানা গিয়েছে, সেই টাকার পরিমাণ অন্তত ৮০ লক্ষ। এমনকি বিপুল পরিমাণে অর্থ গোনার জন্য শেষ পর্যন্ত টাকা গোনার মেশিনও আনতে হয়। সূত্রের খবর, চেয়ারম্যান দীপঙ্করের বাড়ি যেই ওয়ার্ডে, সেই ওয়ার্ডেই ওই পৌরসভা রয়েছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এই টাকার মালিক কে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) শুভেন্দুর বৈঠকে কাকলি ঘোষ দস্তিদার

এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে হাজির হলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আসলে উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদীয়া এই তিন জেলা নিয়ে আজ কল্যাণীতে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। আর সেখানে বিরোধী দলের সমস্ত সাংসদ এবং বিধায়করা উপস্থিত ছিলেন। তবে গত ১৫ বছরে যা ঘটেনি আজই তা ঘটল। বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে উপস্থিত হলেন তৃণমূলের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। এমনকি তৃণমূলের আরও তিন বিধায়ক উপস্থিত হয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে রহস্য ঘনাচ্ছে। এ নিয়ে রাজনৈতিক মহলে রহস্য ঘনাচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন