সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ জুন, সোমবার। অভিষেককে হাইকোর্টে ধাক্কা, হুমায়ূনকে ঝটকা মুখ্যমন্ত্রীর, তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অভিষেকের সমস্ত তথ্য সংগ্রহের নির্দেশ হাইকোর্টের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজে গত ১৩ জুন শালবনি থানার পুলিশ তাঁর বাড়িতে রাত ৩ টের সময় তল্লাশি চালায়। এ নিয়ে হাইকোর্টে মামলা করা হয় তৃণমূলের তরফ থেকে। আজ ছিল সেই মামলার শুনানি। তবে সেখান বিচারপতি অভিষেকের আইনজীবীকে স্পষ্ট প্রশ্ন করেন, কেন অত রাতে অভিষেকের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ? এমনকি তাঁর আইনজীবীর যুক্তি ছিল, পুলিশ ক্ষমতার অবব্যবহার করেই এই কাজ করছে। কিন্তু বিচারপতি সমস্ত দিক বিবেচনা করে উভয় পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, এবং তার জন্য সময় দেওয়া হচ্ছে আগামী ৪ সপ্তাহ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) তৃণমূলের ৪৪০ কোটির তহবিল নিয়ে বড় রায় হাইকোর্টের
ভেঙে খানখান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ৬০ জনের বেশি বিধায়কের সমর্থন নিয়ে এখন রাজ্যের নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে তৃণমূলের অ্যাকাউন্টে মোট ৪৪০ কোটি টাকা জমা রয়েছে বলে খবর। কিন্তু দুই পক্ষের তরফ থেকে সেই তহবিল নিয়ে অভিযোগ করা হয়। এরপরই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। ব্যাংককে আপাতত লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আগের লেনদেনগুলির তথ্য তলব করা হয়েছে। কিন্তু কোন পক্ষ এই টাকা পাবে সেই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে আগামী সোমবার অথবা মঙ্গলবার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) কলেজ ছাত্রীকে প্রকাশ্যে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল
রক্ষকের নামেই হয়ে উঠল ভক্ষক। কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়। অভিযোগ ওঠে, ওই কলেজ ছাত্রী প্রথম বর্ষের পড়ুয়া। সে সন্ধ্যেবেলা কম্পিউটার টিউশন থেকে বাড়ি ফিরছিল। সেই সময় পুলিশ কনস্টেবল তার সঙ্গে দুর্ব্যবহার করে। এমতাবস্থায় বিধায়ক স্বাগতা মান্না স্থানীয় থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষোভ উগরে দেন। এমনকি জানান, যে ওই দুষ্কৃতির বিরুদ্ধে বিধায়ক নিজেই লড়াই করবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
নওদার বিধায়ক হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার ক্ষুব্ধ হয়ে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে সম্প্রতি তিনি বলেছিলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপি, চিপ মিনিস্টার কাউকে বুঝবো না। কে কোথায় থাকল তা পরোয়া করব না। যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নামব, সেদিন এমন স্যাটা ভাঙা মার শুরু করব যে বিজেপির পতাকা বহন করার লোক খুঁজে পাবে না। কিন্তু শুভেন্দু অধিকারীর পাল্টা বক্তব্য, এটাই আপনার শেষ উস্কানিমূলক মন্তব্য। এটা আপনি আজ ধরে নিতে পারেন। বিতর্কিত মন্তব্যের জেরে আপনার বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) ২০% ডিএ পেয়েও পথে নামার ডাক সরকারি কর্মীদের
রাজ্য সরকার এবার বাজেটে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একধাক্কায় ২০ শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে। কিন্তু তাতেও খুশি নয় সরকারি কর্মচারীর সংগঠন। এবার একাধিক দাবি তুলে আন্দোলনের ডাক দিল কনফেডারেশন অফ স্টেট গভার্নমেন্ট এমপ্লয়িজ। তাদের দাবিগুলি হল, গ্রান্ট ইন এইড কর্মীদের ডিএ মামলার বকেয়া কেন দেওয়া হল না, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া কেন পাচ্ছে না, সপ্তম বেতন কমিশনের নোটিশ কেন এখনও জারি করা হয়নি, ২০% ডিএ অক্টোবর মাস থেকে দেওয়ার ফলে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে অবসর নেওয়া কর্মচারীদের বকেয়া কোথায় যাবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) জয়প্রকাশের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
এবার হাইকোর্টে ঝটকা খেলেন তৃণমূলের দাপুটে নেতা জয়প্রকাশ মজুমদার। ব্যক্তিগত কারণের জন্য তাঁর হয়ে মামলা শুনবেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, এমনটাই জানিয়েছেন। আজ তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি যেহেতু সরে দাঁড়িয়েছেন, তাই অন্য আরেক বিচারপতির এজলাসে শুনানি হতে পারে বলেই খবর। প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর ধরে এক বৃদ্ধার ফ্ল্যাট জবরদখল করে থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এমনকি তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে শুরু করে তোলাবাজির মতো অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ফের হাইকোর্টে খারিজ অভিষেকের আবেদন
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি সেই মামলার দ্রুত শুনানির আবেদন করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিল। আজ বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুনানি হবে তালিকা মেনে। দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। কিন্তু বিচারপতি স্পষ্ট জানান, নির্ধারিত সূচি অনুযায়ী জুলাই মাসেই মামলার শুনানি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) বিধানসভায় পেশ হল ওবিসি সংক্রান্ত জোড়া বিল
রাজ্যের বিধানসভায় আজ পেশ করা হল ওবিসি সংক্রান্ত জোড়া বিল। অনগ্রসর শ্রেণী কল্যান মন্ত্রী গৌরীশংকর ঘোষ নিজেই এই বিল পেশ করেছেন। এই বিলের আওতায় একাধিক নতুন নিয়ম চালু হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—বর্তমান আইন সদস্য সচিব হিসেবে সেক্রেটারি পদমর্যাদার অধিকারের কথা উল্লেখ থাকলেও তা বদল করে জয়েন্ট সেক্রেটারি করা হবে, কোনও শ্রেণীকে অনগ্রসর শ্রেণীর তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন কমিশন নিজে পরীক্ষা করবে, কমিশনের দেওয়া পরামর্শ কিংবা সুপারিশ রাজ্য সরকারের কাছে বাধ্যতামূলক বলে গণ্য করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) ৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন প্রায় ৩০০০ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যরা। দীর্ঘ সাত মাসের অনিশ্চয়তার পর অবশেষে কাঁকিনাড়া জুটমিল চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকে এই জুটমিলের দরজা ফের খুলবে বলে জানানো হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে আচমকা এই মিল বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে কাঁচামালের অভাব, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে মিল বন্ধ করা হয়েছিল। তবে শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের নেতৃত্বে এই মিল ফের চালু করা হচ্ছে। এতে রাজ্যের প্রায় ৩০০০ শ্রমিক কাজ ফিরে পাবে বলেই জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) গ্রেফতার ফিরহাদ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল
তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন আরও এক তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। জানা গিয়েছে, এবার শামস ইকবালকে গ্রেফতার করা হয়েছে। গার্ডেনরিচ থানার তরফ থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আসলে তাঁর বিরুদ্ধে ৭০ লক্ষ টাকার তোলাবাজির অভিযোগ রয়েছে। তিনি কলকাতা পৌরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ ছিলেন। এমনকি তিনি মেটিয়াবুরুজের একজন ব্যবসায়ী। ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে ৭০ লক্ষ টাকা তোলাবাজির মামলা দায়ের করা হয়েছিল। তবে রাজ্যে সরকারের পালাবদলের পরেই গ্রেফতার হলেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










