সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ মে, রবিবার। মাছ চোর গানে মামলা, কসবা গণধর্ষণ কাণ্ড, চক্রধরপুর ডিভিশনে ট্রেন বাতিলের ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ভোট গণনার আগেই প্রমাণ সহ ভয়াবহ অভিযোগ শুভেন্দু অধিকারীর
ভোট গণনার ঠিক আগে এক্স হ্যান্ডেলে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গণনায় নিযুক্ত সরকারি কর্মীদের উপরে চাপ সৃষ্টি করে তাঁদের দায়িত্ব এবং অবস্থানের বিবরণ সংগ্রহ করা হচ্ছে, যা কিনা নির্বাচনী প্রটোকলের নিয়ম লঙ্ঘন। বিভিন্ন বিভাগীয় স্তরে ফর্ম পূরণ করিয়ে এই তথ্য হাতানোর ঘটনাকে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা বলে অভিহিত করেছেন শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ডায়মন্ড হারবার মডেল নিয়ে চ্যালেঞ্জ অভিষেকের
নির্বাচন কমিশন ফলতায় পুননির্বাচনার ঘোষণা করতেই বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত মালব্যর ‘মডেল চূর্ণ’ মন্তব্যের অভিযোগ করেছে তিনি বলেছেন, ১০ জন্ম নিলেও ডায়মন্ড হারবার মডেলে আচর কাঁটা কোনওভাবেই সম্ভব নয়। তিনি বিজেপি এবং কমিশনকে আক্রমণ করে দিল্লি থেকে গডফাদার পাঠিয়ে ফলতায় লড়াইয়ের আহ্বান জানিয়েছেন। উল্লেখ করার বিষয়, ২১ মে ফলতায় পুনরায় ভোটগ্রহণ এবং ২৪ মে ফলাফল ঘোষণা করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) চক্রধরপুর ডিভিশনে ৫ মাস বাতিল বহু ট্রেন
ট্র্যাক রক্ষণাবেক্ষণের কারণে চক্রধরপুর ডিভিশনে আগামী ৩ জুলাই থেকে ১৭ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শুক্রবার ৫ ঘন্টা ৩০ মিনিট ব্লক থাকবে। যার ফলে হায়দ্রাবাদ–রক্সৌল এবং রক্সৌল–হায়দ্রাবাদ এক্সপ্রেস নির্দিষ্ট দিনগুলোতে বাতিল থাকবে। এর পাশাপাশি সাউথ বিহার এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করে দেওয়া হবে রৌরকেল্লা ও দুর্গ স্টেশনের মধ্যে পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। টানা পাঁচ মাস এই রুটে যাত্রীদের সমস্যা পোহাতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) নতুন ডেপুটি গভর্নর পেল RBI
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ডেপুটি গভর্নর পদে এবার রদবদল করল। টি রবি শংকরের স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান এক্সিকিউটিভ ডিরেক্টর রোহিত জৈন। ৩ দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই দক্ষ আধিকারিক ২০২০ সাল থেকে ব্যাঙ্কিং তদারকি ও আর্থিক নিয়ন্ত্রণের দায়িত্বেই রয়েছেন। বিবেক দীপ এবং অজয় কুমারের মতো প্রতিযোগীদের পেছনে ফেলে নিয়োগ কমিটির নজর কেড়েছেন তিনি। তাঁর নিয়োগে কেন্দ্রীয় ব্যাঙ্কের অভ্যন্তরীণ নেতৃত্ব এবং আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) গণনায় গরমিল হলেই চাকরি যেতে পারে কর্মীদের
ভোট গণনার আগে কর্মীদের কঠোর বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখার জন্য ১৬৫ জন কাউন্টিং অবজারভার এবং ৭৭ জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। আর কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, গণনায় কোনও রকম কারচুপি ধরা পড়লে অভিযুক্ত কর্মীদের চাকরি চলে যেতে পারে। ফলতার প্রিসাইডিং অফিসারদের দৃষ্টান্ত টেনে সতর্ক করা হয়েছে সকলকে। আর ৭৭টি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা এবং ১৬৪ ধারা জারির মাধ্যমে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশ কমিশনের লক্ষ্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) ‘মাছ চোর’ গান নিয়ে তিতিবিরক্ত শওকত করতে চলেছেন মামলা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘মাছ চোর’ গানটি নিয়ে বিরক্ত ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। ব্যক্তিগত কুৎসা রটানোর অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি এবং আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। গানটিতে তাঁর অতীত পেশা এবং মাছ চুরির অপবাদ দেওয়া হয়েছে। শওকতের মতে, রাজনৈতিক লড়াই ময়দানে হওয়া উচিত। কোনও রকম ব্যক্তিগত আক্রমণে নয়। কমিশন পদক্ষেপ না করার কারণে এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ২০ মে বৃহত্তর আন্দোলনের ডাক ওষুধ ব্যবসায়ীদের
অনলাইন ওষুধ ব্যবসার প্রসার এবং নকল ওষুধের বর্তমান সরবরাহের প্রতিবাদে আগামী ২০ মে ধর্মঘটের ডাক দিচ্ছেন ওষুধ বিক্রেতারা। তাদের অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়াই ফার্মেসীগুলো ওষুধ বিক্রি করার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বাড়ছে। এছাড়াও কর্পোরেট কোম্পানিগুলির দেওয়া বিপুল পরিমাণ ছাড়ের ফলে ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা অস্তিত্ব সংকটে ভুগছেন। সরকার ফার্মেসির উপর কঠোর লাগাম না টানলে এই আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ভারতের ‘চিকেন নেক’-র কাছে সামরিক তৎপরতা বাংলাদেশের
শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের মাত্র ২০ কিলোমিটারের মধ্যে বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিতে অত্যাধুনিক রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর কাজ এখন শেষ পর্যায়ে। মার্কিন সহায়তায় এই কাজ চলছে বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন। যার ফলে ভারতীয় বায়ুসেনার গতিবিধির উপর নজরদারি চালানো সম্ভব হবে। কিন্তু এর আগে বাংলাদেশ সেনাবাহিনী এই ঘাঁটি সামরিক কাজে ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছিল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) কসবা গণধর্ষণ কাণ্ডের ১ বছরের মধ্যে শুরু বিচার
গত বছরের জুন মাসে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। আর ঘটনার এক বছরের মধ্যেই আলিপুর আদালতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। প্রথম দিন ফরেন্সিক বিশেষজ্ঞদের সাক্ষ্য গ্রহণ করেছেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। চার্জশিটে নাম থাকা ৮৩ জন সাক্ষীর মধ্যে ডিজিটাল এভিডেন্স বিশেষজ্ঞদের বয়ান নথিভুক্ত করা হয়েছে। আর মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিত মিশ্র এবং দুই ছাত্র বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) ২৯৩ আসনের ৭৭টি গণনা কেন্দ্রের তালিকা দিল কমিশন
আগামীকাল ৪ মে সকালে আটটা থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন শেষ মুহূর্তে গণনা কেন্দ্রের সংখ্যা ৮৭ থেকে কমিয়ে ৭৭ করে দিয়েছে। কলকাতার ১১টি আসনের মধ্যে নেতাজি ইনডোর স্টেডিয়াম এবং শাখাওয়াত মেমোরিয়াল স্কুল সহ মোট পাঁচটি ভবন নির্দিষ্ট করা হয়েছে। আর উত্তর ২৪ পরগনায় সর্বাধিক ৩৩টি আসনের মধ্যে ৮টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে। প্রতি কেন্দ্রে ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










