সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ জুলাই, বুধবার। বারুইপুরে এনকাউন্টার, মহিলাদের ডিম থেরাপি, দলীয় কর্মীকে চড় মমতার, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দলীয় কর্মীকেই ঠাটিয়ে চড় মারলেন মমতা
হঠাৎ রেগে লাল মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে হাজরায় কালীঘাটের মিছিলে এমনিতেই তৈরি হয়েছিল ব্যাপক বিশৃঙ্খলা। তবে সেই ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে মেজাজ হারিয়ে নিজের দলীয় কর্মীর গালে ঠাটিয়ে এক চড় বসিয়ে দিলেন মমতা। আসলে বারুইপুর ধর্ষণ ও খুনের ঘটনায় আজ তৃণমূলক তরফ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই মিছিল ঘিরে তৈরি হয় উত্তেজনা এবং বিশৃঙ্খলা। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগান ওঠ। ভিড় ঠেকাতে গিয়ে তৃণমূলের এক কর্মীর উপর চড় মারেন মমতা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ৫০,০০০ সাফাই কর্মীকে কিট দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
গোটা রাজ্যজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে যে সমস্ত সাফাই কর্মীরা এতদিন অবদান রেখেছেন তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পাইলট প্রজেক্ট হিসেবে স্বচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এর আওতায় রাজ্যের অন্তত ৫০,০০০ সাফাই কর্মীর হাতে নির্দিষ্ট সুরক্ষা কিট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার। এমনকি পরিবেশের স্বার্থে ৭ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযান আজ গোটা বিশ্বে আলোচিত। সেই ভাবনার প্রতিফলন হিসেবেই এই উদ্যোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি
ভোটের আগে ডিজে মন্তব্য করায় মামলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকি কলকাতা হাইকোর্ট তাঁকে কণ্ঠস্বর নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু দু’দুবার তিনি হাজিরা দেননি। আজ অর্থাৎ বুধবার বিধাননগর আদালতে তাঁকে জেরা করা হয়েছিল। এমনকি সিআইডি আধিকারিকরা ২ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেন তাঁর জন্য। কিন্তু তৃণমূল সাংসদ হাজির হননি। সেই কারণে আজ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিচারকদের কাছে আর্জি জানিয়েছেন যে, বারবার আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) কাশ্মীরে খতম লস্কর শীর্ষ কমান্ডার জাকির
বড় সাফল্য পেলে ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী। দীর্ঘ পাঁচ দিন ধরে ৭ গ্রামে তল্লাশির পর অবশেষে খতম হয়েছে লস্করের শীর্ষ কমান্ডার জাকির গানাই। এমনকি ঘটনাস্থল থেকে জঙ্গির দেহ উদ্ধারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোয়েন্দাদের লিস্টে এ++ ক্যাটাগরীতে ছিল ওই জঙ্গি। আসলে গত পাঁচদিন আগে সইদপোরার ছানাপোরা এলাকায় তাদের গতিবিধি ধরা পড়েছিল। নিরাপত্তা রক্ষা বাহিনীর ক্যামেরাতেই দেখা গিয়েছিল তাদেরকে। সেখান থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) চিন-জাপান-পাকিস্তানকে পেছনে ফেলে বিশ্বের সেরা ভারতীয় বায়ুসেনা
গ্লোবাল এয়ার পাওয়ার র্যাঙ্কিং ২০২৬-এ চিন, জাপান আর পাকিস্তানের মতো দেশগুলোকে পেছনে ফেলে এবার গোটাবিশ্বে শীর্ষ ছয়ে জায়গা করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা। এই মুহূর্তে গোটা বিশ্বের আকাশপথে আদিপত্য বিস্তার করছে আমেরিকা। এমনকি আমেরিকার চারটি বাহিনী এই তালিকায় রয়েছে। তবে সবথেকে শক্তিশালী বিমান বাহিনীর তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে রাশিয়া। ছয় নম্বরে রয়েছে ভারতীয় বায়ু সেনা। গোটা বিশ্বের ১০৩টি দেশের অন্তত ১২৯টি সামরিক বিমান ইউনিটের ৪৮,০৮২টি বিমান পর্যবেক্ষণে রয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে ‘ডিম থেরাপি’ মহিলাদের
৭ তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। এই অভিযোগে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে উত্তাল পরিস্থিতি। এবার বিডিও অফিসের বন্ধ ঘরের দরজা লক্ষ্য করে ডিম ছোঁড়া হল। জানা গিয়েছে, পূর্বস্থলী ১ নম্বর বিডিও অফিসের সামনে বিক্ষোভে নেমেছিলেন স্থানীয় মহিলারা। তাদের দাবি, অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। সেই কারণে বিডিওর বন্ধ ঘরের দরজা লক্ষ্য করে ডিম ছুঁড়তে দেখা যায় এক মহিলাকে। এমনকি তারা হুশিয়ারি দেন, ১০ তারিখের মধ্যে টাকা না পেলে বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) বারুইপুর গণধর্ষণ কাণ্ডে আরেক অভিযুক্ত গ্রেফতার
বারুইপুর গণধর্ষণ কাণ্ডে এবার বিরাট সাফল্য পেল পুলিশ। নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে আরেক অভিযুক্ত কবীর মোল্লাকে। বিশেষ অভিযান চালিয়ে কবীরকে পাকড়াও করেছে রাজ্য পুলিশের স্পেশাল ট্রাস ফোর্স, বারুইপুরের স্পেশাল অপারেশন গ্রুপ আর জেলা পুলিশের যৌথ দল। পাশাপাশি গণপিটুনি এবং পুলিশকে মারধরের ঘটনাতে তল্লাশি চালিয়ে আরও ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) জুলাই-অগস্টে বাতিল একাধিক লোকাল ট্রেন
রেল যাত্রীদের জন্য বড় খবর। একটানা ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিশেষ করে চলতি জুলাই ও আগামী আগস্ট মাসে বাতিল থাকার কথা রয়েছে একাধিক ট্রেনের। আসানসোল বিভাগের ঝাঝা-সীতারামপুর সেকশনের মথুরাপুর স্টেশন এলাকার ডাউন লাইনের ট্রাক রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ হবে। সেই কারণে জুলাই-আগস্ট মাসে মোট ১১ দিন কাজের জন্য দুপুর ২টো থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত মোট সাড়ে তিন ঘণ্টা ব্লক থাকবে। এ বিষয়ে ইতিমধ্যে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) সুজন চক্রবর্তী, লাহেক আলি সহ ৪ জনের বিরুদ্ধে FIR
বারইপুর কাণ্ডে সুজন চক্রবর্তী সহ চার সিপিএম নেতার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ দায়ের করা হল। ১১ বছরের নাবালিকা হত্যা ও গণধর্ষণ কাণ্ডে উত্তপ্ত বারুইপুর। রবিবার থেকে ব্যাপক অশান্তি ছড়িয়েছে। সেই অবস্থায় সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিনহা এবং সইফুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, মিথ্যা খবর প্রচারের অভিযোগে দায়ের করা হয়েছে এফআইআর। জানা গিয়েছে, এই অভিযোগ করেছেন বিজেপির চার নম্বর মণ্ডলের সভাপতি অরুন প্রধান। এমনকি এই অভিযোগের ভিত্তিতে সিপিএম নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) বারুইপুরে পুলিশের এনকাউন্টার
বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডে উত্তাল গোটা বাংলা। তারই মধ্যে পুলিশের এনকাউন্টারে শেষ হয়েছে অন্যতম অভিযুক্ত। জানা গিয়েছে, পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল প্রভাস মন্ডল নামের ওই ব্যক্তি। আসলে ঘটনার পুননির্মাণের জন্য ওই অভিযুক্তকে নিয়ে যাচ্ছিল পুলিশ। তবে রাত আড়াইটা নাগাদ পুলিশের কাছ থেকেই রিভলবার ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালাতে শুরু করে সে। সেই মতো পাল্টা গুলি চালায় পুলিশ এবং তাতেই মৃত্যু হয় তাঁর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










