যুবতীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ কসবায়! ৫ যুবকের বিরুদ্ধে রুজু হল মামলা

Published:

Kasba Sexual Harassment Case
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাতের অন্ধকারেই এক যুবতীকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠল কসবায়। ঘটনাটি, কসবা থানা এলাকার নিউ বালিগঞ্জ রোডের (Kasba Sexual Harassment)। অভিযোগ, গত শুক্রবার রাত 11টা নাগাদ কয়েকজন যুবক এক যুবতীকে জোর করে গাড়িতে তোলে। ভুক্তভোগী যুবতীর অভিযোগ, যুবকেরা হঠাৎ করেই তাঁকে অপহরণ করে। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ওই তরুণী। যেই ঘটনায় এবার 5 জনের বিরুদ্ধে মামলার রুজু হয়েছে।

যুবতীর অভিযোগ পেতেই তৎক্ষণাৎ অ্যাকশন নেয় পুলিশ

শুক্রবার রাতের ঘটনার পর কসবা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। যুবতীর অভিযোগ ছিল, “শুক্রবার রাতে কালো রঙের একটি চারচাকা গাড়ি নিয়ে হঠাৎ তাঁর সামনে এসে দাঁড়ায় কয়েকজন যুবক। তারপরই তাঁকে জোর করে গাড়িতে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।” ওই যুবতীর অভিযোগ, গাড়িতেই কয়েকজন যুবক তাঁকে শ্লীলতাহানি করে। যুবতীর কাছ থেকে অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তের নামে পুলিশ।

সূত্রের খবর, ওই অভিযোগকারীনি দুজনের নাম সহ অভিযোগ দায়ের করেছিলেন। বাকি তিনজনের নাম না করেই অজ্ঞাত পরিচয় হিসেবে অভিযোগ লিখেছিলেন ওই যুবতী। পরবর্তীতে অভিযোগ পেতেই তড়িঘড়ি 5 জন অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি পথে শাস্তি দেওয়া হবে।

অবশ্যই পড়ুন: যোগাযোগে বিপ্লব রেলের! সেবক থেকে প্রথম চালু হল দূরপাল্লার ট্রেন সিকিম মহানন্দা এক্সপ্রেস

উল্লেখ্য, শুক্রবারের ঘটনার মাঝেই গত রবিবার কসবাতেই ফের এক নাবালিকাকে ক্রমাগত শারীরিক নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। যে ঘটনায় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে কসবা থানায় পক্সো আইনে মামলা রুজু হয়েছে। পরবর্তীতে তল্লাশি অভিযানে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও অভিযুক্তের নাম বা পরিচয় প্রকাশ্যে আসেনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now