সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল সুখবর। এবার দিল্লি যাওয়া আরও সহজ। সহজেই মিলবে ট্রেনের কনফার্ম টিকিট। জানা গিয়েছে, এবার ব্যান্ডেল থেকে নয়াদিল্লির উদ্দেশে চলবে ট্রেন (Bandel-New Delhi Train)। আজ শুক্রবার থেকে টানা বেশ কয়েকদিন চলবে বলে রেল সূত্রের খবর। আপনিও কি সম্প্রতি দিল্লি যাওয়ার কথা ভাবছেন? তাহলে নতুন এই ট্রেনটি সম্পর্কে জেনে নিন।
এবার ব্যান্ডেল থেকে নয়াদিল্লির ট্রেন দিল রেল
রিপোর্ট অনুযায়ী, আজ থেকে ব্যান্ডেল-নয়াদিল্লি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে। ট্রেন নম্বর ০৪০৮৭/০৪০৮৮ দানাপুর নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি হুগলী জেলার ব্যান্ডেল পর্যন্ত সম্প্রসারিত হবে। রেলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে হুগলী জেলাবাসির জন্য স্বস্তির বিষয়। নিশ্চয়ই ভাবছেন ট্রেনের সময়সূচী কী? চলুন জেনে নেওয়া যাক।
ব্যান্ডেল-নয়াদিল্লি স্পেশাল ট্রেনের সময়সূচি
রিপোর্ট অনুযায়ী, ব্যান্ডেল থেকে প্রতিদিন রাত ১:৩০টা নাগাদ ট্রেনটি ছাড়বে। আজ ২৪ এপ্রিল থেকে আগামী ৩০ এপ্রিল, ২০২৬ অবধি প্রতিদিন চলবে। অপরদিকে নয়াদিল্লি থেকে ছাড়বে বিকেল ৩:৫০ নাগাদ। ইতিমধ্যে ২২ এপ্রিল থেকে ট্রেনের পথচলা শুরু হয়েছে। আজ ২৪ এপ্রিল দিল্লি থেকে এই ট্রেনটি শেষবার ছাড়বে।
আরও পড়ুনঃ ২% DA বাড়ায় মিলবে মাত্র ৩৬০ টাকা, মূল্যবৃদ্ধির বাজারে আদৌ স্বস্তি পাবেন কর্মীরা?
যদিও এই ট্রেন নিয়ে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, ভায়া গয়া হলে ভালো হত, দানাপুর দিয়ে যাবে মানে ট্রেনে নোংরামো হবে। একজন বলেছেন, এটা ভোটার দের ফিরে যাওয়ার ট্রেন। অন্য একজন আবার লিখেছেন, পৌঁছাবে ৪ দিন পর, ৭২ ঘণ্টা লেট হবে। আরেকজন লিখেছেন, ব্যান্ডেলে জল ভরার ব্যবস্থা নেই, কোচে জল ভরবে কোথা থেকে ? অপর একজন লিখেছেন, শুধু স্পেশাল। এইটা নিয়মিত করা হলে বেশি খুশি হতাম।










