মমতাকে ফের ঝটকা, পুজো মণ্ডপে সরকারি প্রকল্প…! আজকের সেরা ১০ খবর (১৯ সেপ্টেম্বর)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ সেপ্টেম্বর, শনিবার। মমতাকে ফের ঝটকা, পুজো মণ্ডপে সরকারি প্রকল্প, বাংলাদেশি গ্রেফতার….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) নৌসেনার অ্যাকাডেমি থেকে গ্রেফতার বাংলাদেশি

পরিচয় গোপন রেখে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশি। দেশের অন্যতম সংবেদনশীল প্রতিরক্ষা সংস্থা কেরালার এঝিমালা নৌ একাডেমিতে ভুয়ো ভারতীয় নথি ব্যবহার করে দীর্ঘ এক বছর ধরে কাজ করছিল ওই ৩২ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। জানা গিয়েছে, তাঁর নাম বিপ্লব সোরেন। তবে কীভাবে সে জাল নথির মাধ্যমে এখানে চাকরি পেল, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। গতকাল রাত ৮:১৫ মিনিটে তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৯) ISF-র প্রতীক কেড়ে নিল নির্বাচন কমিশন

এবার ধাক্কা খেল আইএসএফ। গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে ঋতব্রতপন্থী তৃণমূলকে খাম চিহ্ন বরাদ্দ করা হয়েছে। কিন্তু যেহেতু রাজ্যের কোনও স্বীকৃত দল নয় আইএসএফ, তাই এবার তারা উপনির্বাচনে ওই চিহ্নে লড়াই করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে কমিশন। কারণ, আইএসএফ একটি রেজিস্টার্ড আনঅর্গানাইজড রাজনৈতিক দল। নির্বাচনের ধারা অনুযায়ী, শুধুমাত্র ফ্রি সিম্বল হিসেবে খাম বরাদ্দ করা হয়েছিল তাদের। এমনকি এই নিয়ম অনুযায়ী, হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি বাঁশি সিম্বলও ব্যবহার করতে পারবে না। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৮) এবার NTPC-কে কয়লা বিক্রি করছে সরকার

এবার রাজ্যের কোষাগারে রাজস্বের ঘাটতি মেটাতে বিরাট পদক্ষেপ শুভেন্দু অধিকারীর। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন মেটানোর পর এবার অতিরিক্ত কয়লা খোলা বাজারে বিক্রি শুরু করল পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেড। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে কেন্দ্রীয় রাষ্ট্রীয় সংস্থা এনটিপিসি লিমিটেডকে এই কয়লা সরবরাহ করবে পশ্চিমবঙ্গ সরকার। আসলে এতদিন পর্যন্ত কোল ইন্ডিয়ার উপরে কয়লা কেনার জন্য নির্ভর করে থাকতে হত। তবে বর্তমানে বিভিন্ন খনি থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি কয়লা উৎপাদন হচ্ছে। সেই কারণেই এই উদ্যোগ। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৭) পাকিস্তানে পুলিশ কম্পাউন্ডে ঢুকে হামলা জঙ্গিদের

পাকিস্তানে ফের ভয়াবহ জঙ্গি হামলা। খাইবার পাখতুনখোয়ার কোহাটে পুলিশ লাইন এলাকায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ৩১ জন পাকিস্তানি। শুক্রবার পাকিস্তান পুলিশের কম্পাউন্ডের ভিতরে থাকা ঐ মসজিদে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিলেন এক জঙ্গি। তারপর পুলিশ কম্পাউন্ডে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ বাঁধে। তবে দীর্ঘক্ষণ গুলির লড়াইতেই মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল টানা ২০ থেকে ২১ ঘণ্টা সংঘর্ষ চলেছিল জঙ্গি এবং পুলিশ নিরাপত্তা কর্মীদের। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৬) প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সংশোধিত সম্পূর্ণ সূচি

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। পরপর দুইবার সংশোধনের পর প্রকাশ্যে আনা হয়েছে পরীক্ষার সম্পূর্ণ সূচি। এ বছর তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় বসতে চলেছে ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। জানা গিয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ভাষা বাংলা পরীক্ষা হবে। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ভাষা, ২৫ সেপ্টেম্বর অর্থনীতি, বিজ্ঞানসহ একাধিক পরীক্ষা হবে। ২৮ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান। ২৯ সেপ্টেম্বর কম্পিউটার সাইন্স সহ অন্যান্য পরীক্ষা এবং ৩০ সেপ্টেম্বর রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান সহ অন্যান্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৫) বাতিল হল দেশের প্রথম ডাবল ডেকার ট্রেন

বাতিল হয়ে গেল দেশের প্রথম এসি ডাবল ডেকার ট্রেন। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই ট্রেনটি চালু হয়েছিল। তবে এবার বাতিল করে দেওয়া হল তা। ২০১১ সালের ১ অক্টোবর দিনেশ ত্রিবেদীর হাত ধরে চালু হয় হাওড়া-ধানবাদ সুপারফাস্ট। তবে এবার সেটিকে বাতিল করে স্ক্র্যাপ ইয়ার্ডে রাখা হয়েছে। এমনকি এটি চালানোর আর কোনও প্রস্তাব নেই বলেই জানিয়েছে পূর্ব রেল। দীর্ঘ ১৫ বছর ধরে রেলের সবথেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই ট্রেনটি। সেই কারণেই এবার এই উদ্যোগ। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৪) নন্দীগ্রামের পর মনোনয়ন প্রত্যাহার রেজিনগরের TMC প্রার্থীর

এবার আরও ঝটকা খেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নন্দীগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান। তবে শুধুমাত্র রেজিনগরে উপনির্বাচনে লড়বে মমতার শিবির, এমনটা ভেবেছিল রাজনৈতিক মহল। তবে সকালবেলায় রেজিনগর থেকে মনোনয়ন প্রত্যাহার করেন মমতা তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কিন্তু কী কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তা জানা যায়নি। যদিও পরে তিনি আবার জানান যে নির্বাচনে লড়বেন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

৩) কলকাতা পুলিশে যুক্ত হল ১৮৩ অত্যাধুনিক ইলেকট্রিক বাইক

এবার পরিষেবা আরও চটজলদি করতে ১৮৩টি আলট্রাভায়োলেট এক্স-৪৭ স্কাইফোর্স বৈদ্যুতিক মোটরসাইকেল যুক্ত করা হল কলকাতা পুলিশে। প্রথম ধাপে ৬০টি অত্যাধুনিক বৈদ্যুতিক বাইক চালু করা হয়েছে। এমনকি রাজ্যবাসীর নিরাপত্তা ব্যবস্থায় আগামী দিনে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলেই অনুমান। গতকাল অর্থাৎ বিশ্বকর্মা পুজার দিন লালবাজার পুলিশ হেডকোয়ার্টার্সে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকেন কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ও এমডি পিভি সেলিম। সেখানেই এই বৈদ্যুতিক বাইকগুলি উদ্বোধন হয়। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

২) অশোকনগরে ফের চালু হল ঐতিহ্যবাহী কাপড় মিল

আগস্টে অশোকনগরের ওএনজিসির বাইগাছি তেলক্ষেত্র থেকে অপরিশোধিত তেলের বাণিজ্যিক উত্তোলন শুরু হয়েছে। তবে বিশ্বকর্মা পূজার দিন অশোকনগরবাসীরা পেল আরও বড় উপহার। জানা গিয়েছে, অশোকনগর স্পিনিং মিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর এবার নয়া অবতরে ফিরে এসেছে। এটির আসল নাম অশোকনগর ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক। এক বেসরকারি সংস্থা অশোকনগরে এই বহু পুরনো কাপড়ের মিলের জমিতে তাদের কার্যক্রম শুরু করেছে বলেই খবর। তবে এই মিল খুলতেই আবার হাজার হাজার কর্মীর মুখে ফুটেছে হাসি। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন

১) পুজোর মণ্ডপেই মিলবে সরকারি প্রকল্পের ফর্ম

প্রতিমা দর্শনের পাশাপাশি এবার পুজোর মণ্ডপে সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন জনসাধারণ। এমনকি সরকারি প্রকল্পের ফর্ম বণ্টন ও গ্রহণ করার জন্য মণ্ডপে ক্যাম্প বসানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে আয়ুষ্মান ভারতের পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দুর্গাপুজোকে কেন্দ্র করে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার হিরাপুর থানার পুজো সমন্বয়ে কমিটিগুলির সঙ্গে আলোচনায় যোগদান করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই এই ঘোষণা করেছেন। বিস্তারিত পড়তে— এখানে ক্লিক করুন