সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ আগস্ট, রবিবার। বাংলাদেশে হিন্দু খুন, তৃণমূলের অফিসে বুলডোজার, ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অগ্নিবীর ও NCC নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার অগ্নিবীর ও এনসিসি নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির পাঁচটি প্রকল্পের শুভ সূচনা করলেন। আর সেখানেই মুখ্যমন্ত্রী ৩৪০০ কোটি টাকা বিনিয়োগের পাশাপাশি জানিয়েছেন, এবার স্কুল-কলেজে নতুন করে এনসিসি চালু করা হবে। পাশাপাশি অগ্নিবীরদের জন্য রাজ্যে ২০ শতাংশ সংরক্ষণের প্রয়োজন বলে রাজনাথ সিং-র সঙ্গে আলোচনা করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) ২২ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের সামনে দাঁড়াতে পারল না মোহনবাগান। যুবভারতীতে ৪-১ ব্যবধানে মোহনবাগানকে হারিয়ে ২২ বছর পর ডুরান্ড কাপ জিতল ইস্টবেঙ্গল। আসলে মোহনবাগানকে গোল খাওয়ানোর মনোভাব নিয়েই এদিন মাঠে নেমেছিল ইস্টবেঙ্গলের প্লেয়াররা। ১০ মিনিটের গোল করে লাল হলুদকে এগিয়ে দিয়েছিলেন বিপিন সিং। এরপর হাফ টাইম শুরু হওয়ার আগেই পরপর তিনটি গোল দিয়ে হ্যাটট্রিক করে নেন এডমুন্ড লালরিন্দিকা। সেখানেই ম্যাচের ভাগ্য বদলে যায় ইস্টবেঙ্গলের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) কলকাতার পর অন্যান্য জেলাতেও ইসকনের মিড-ডে মিল দেওয়ার ঘোষণা
কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। তবে এবার পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মিড-ডে মিল দেবে ইসকন, এমনটাই বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। আপাতত উত্তর ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি এলাকায় মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হচ্ছে। বিধাননগর, দমদম এবং রাজারহাট নিউটাউন এলাকার স্কুলগুলির পাশাপাশি মেদিনীপুরের নন্দীগ্রাম ১ এবং ২ ব্লকের স্কুলগুলিতে এবার মিড ডে মিল দেবে ইসকন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) তারাপীঠে বদলে গেল হোটেলের নিয়ম
কয়েকদিন আগেই তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল ৯ জনের। তবে এবার পুণ্যার্থী এবং পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল পুলিশ। এবার থেকে তারাপীঠের যে কোনও হোটেল বা লজে থাকতে গেলে আগত অতিথিদের আলাদা আলাদা সঠিক পরিচয়পত্র জমা দিতে হবে। তাহলেই ঘর মিলবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। হোটেল মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, হোটেলে থাকা প্রত্যেকের, এমনকি শিশু হলেও ভোটার কার্ড, আধার কার্ড বা অন্যান্য কোনও বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) হাবড়ায় গ্রেফতার ‘লাভ জিহাদি’
হাবড়া থেকে গ্রেফতার লাভ জিহাদী। মুসলমান সম্প্রদায়ের ছেলে হয়েও হিন্দু সেজে ভুলিয়ে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল দুই নাবালিকার সঙ্গে। শেষমেষ হাতেনাতে গ্রেফতার হয়েছে ১৭ বছরের যুবক। এমনকি সে নিজেই জানিয়েছে যে, “আমি দুটো মেয়ের সঙ্গে কথা বলি। তারা হিন্দু। তাদের পার্সোনাল ফটো ছিল আমার কাছে। ওটা আমি স্ক্রিনশট করে রেখেছিলাম।” জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবকের নাম রাহুল মণ্ডল। তাঁর বাবা সাইবুল মন্ডল। পেশায় তিনি একজন দিনমজুর। ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) দুর্গাপুজোর আগেই রাস্তায় নামছে ৬০০ নতুন বাস
দুর্গাপুজোর আগেই যাত্রীদের জন্য বিশাল সুখবর। ভিড়ের কথা মাথায় রেখে এবার পুজোয় ৬০০টি বাস চালাবে সরকার। ফলে রাত-বেরাতে বাস পেতে আর অসুবিধা হবে না বলেই জানিয়েছেন রাজ্যের বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি লিখেছেন, উৎসবের মরসুমে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্য করতে পুজোর আগে রাস্তায় নামছে ৬০০টি নতুন বাস। এমনকি আগামী মার্চের মধ্যে ১০০০টি নতুন সরকারি বাস নামানোর পরিকল্পনা রয়েছে। এতে নিত্যযাত্রার ক্ষেত্রে সুবিধা আসবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) ওয়াকফ সম্পত্তি দখল তৃণমূলের পার্টি অফিস ভাঙতে বুলডোজার
ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানা গিয়েছে, কলকাতার টালিগঞ্জের সাহেববাগানে ঘটেছে এই ঘটনা। রবিবার সেই অবৈধ নির্মাণ ভাঙতে ঘটনাস্থলে পৌঁছয় বুলডোজার। এমনকি সেখানে পুলিশ আধিকারিক থেকে শুরু করে কলকাতা পৌরসভার অফিসাররা উপস্থিত ছিলেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভবনটির একেবারে উপরের অংশ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আর সেটাই দখল করেছিল তৃণমূল। সেই কারণেই অবৈধ নির্মাণ ভাঙা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) মমতার বিরুদ্ধে বিধানসভার গ্রন্থাগারের বই ফেরত না দেওয়ার অভিযোগ
বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯টি বই রাজ্যে সরকারের পালাবদলের পর ফেরত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগ তুলেছেন গ্রন্থাগারের কর্মীরা। এমনকি রবীন্দ্রনাথ রচনাবলী ১৮ খন্ড এবং সঞ্চয়িতার মতো বই নিয়ে ফেরাননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিধানসভার সদস্য নন। তাহলে কেন রবীন্দ্রনাথের বই নিজের কাছে আটকে রেখেছেন তিনি? তবে সূত্র মারফত খবর, দিনের পর দিন বই ফেরত না পেয়ে বাধ্য হয়ে বিধানসভার গ্রন্থাগারের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বাংলাদেশে স্ত্রী, সন্তান সহ অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের ৪ জনকে খুন
বাংলাদেশে নৃশংস ঘটনা। রংপুরের এক শিক্ষক পরিবারের চারজনকেই নৃশংসভাবে খুন করেছে কয়েকজন দুষ্কৃতি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে, এই হত্যা দু’দিন আগেই হয়েছিল। পরে বন্ধ ঘর থেকে দুর্গন্ধ বেরোতে স্থানীয়রা টের পায়। এমনকি মানবাধিকার সংগঠন সেখানে পৌঁছয়। জানা যাচ্ছে, তালাবদ্ধ ঘর থেকে বছর ৬৫-র স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর দেহ মিলেছে। এমনকি স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) আরাবুলের গাড়িতে ছোড়া হল বোমা-ইট
আরাবুল ইসলাম আইএসএফ থেকে পদত্যাগ করেছেন দু’দিন হল। তবে এবার তাঁর গাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা-ইট। এতে তাঁর গাড়ির কাঁচও ভেঙেছে বলে খবর। শনিবার রাতে বাড়ি ফেরার পথেই ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়ায় আরাবুল ইসলামের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলসহ বোম ছোড়া হয়েছে। কোনও রকমে তড়িঘড়ি গাড়ি নিয়ে ওখান থেকে বেঁচে ফেরেন আরাবুল। তবে গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। আর সেখানে আইএসএফ-র বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










