সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৩ জুন, মঙ্গলবার। গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, কমিশনের দারস্থ মমতা, তৃণমূলে আরও বড় ভাঙন, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মুড়িগঙ্গা সেতুর জন্য বরাদ্দ রাজ্য সরকারের
গতকাল বাজেট বেশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর সেখানে গঙ্গাসাগর ব্রিজের মুড়িগঙ্গা সেতুর দুই পাড়ে অ্যাপ্রোচ রোডের জন্য প্রাথমিকভাবে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে সাগরদ্বীপে যাওয়ার জন্য মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের পথ এবার আরও প্রশস্ত হল। এমনকি গতকাল অর্থমন্ত্রী সেকথা ঘোষণাও করেছেন। আপাতত জমি অধিগ্রহণ সহ প্রাথমিক কিছু কাজের জন্যই ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর সেই অধিগ্রহণ সম্পন্ন হলেই এই ব্রিজ নির্মাণ শুরু হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) অষ্টম পে কমিশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
গতকালের বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ একধাক্কায় ২০% বাড়িয়ে ৩৮% নিয়ে গেছে রাজ্য সরকার। তবে এবার অষ্টম বেতন কমিশন নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সপ্তম বেতন কমিশনের জন্য কমিটি গঠন করা হয়েছে। সবাই মিলে সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি। ডিসেম্বর মাসের মধ্যেই পে কমিশনের রিপোর্ট হাতে পেয়ে যাব। আর যদি তাই হয়, তাহলে জানুয়ারি মাস থেকেই নতুন বেতন কমিশন কার্যকর হবে। এমনকি তিনি আরও বলেন, ২০২৮-২৯ অর্থবছরে অষ্টম বেতন কমিশনের কাজ নিয়ে বিবেচনা করব। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ফিরহাদ-সহ ৭ নেতাকে বহিষ্কার করল মমতার তৃণমূল
কালীঘাটের তৃণমূল কংগ্রেসের আরও বড় ভাঙন। এবার ফিরহাদ হাকিম থেকে শুরু করে অন্যান্য নেতা-নেত্রীদের বহিষ্কার করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। তালিকায় রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জাভেদ খান, রথীন ঘোষ প্রমুখরা। ক্ষমতাচ্যুত হয়েই সব ভেঙে দিলেন মমতা। গতকাল অর্থাৎ সোমবার রাতে ফিরহাদ, অরূপ সহ একগুচ্ছ নেতাকে শোকজ করা হয়েছিল। আর সেই শোকজের উত্তর পাওয়ার আগেই আজ তাদেরকে বহিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তারা এবার নতুন তৃণমূলে যোগদান করছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) ভারতের ৪১ তম ইমিগ্রেশন চেকপোস্ট হলদিয়া বন্দর
পশ্চিমবঙ্গের জন্য বড় খবর। এবার হলদিয়া ডক কমপ্লেক্সকে দেশের অনুমোদিত ইমিগ্রেশন চেকপয়েন্টের তালিকায় যুক্ত করেছে কেন্দ্রীয় সরকার। যার ফলে আন্তর্জাতিক যাত্রী এবং জাহাজের কর্মীদের যাতায়াত প্রক্রিয়া আরও সহজ হবে। এমনকি এতে ইমিগ্রেশন চেকপয়েন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১। উল্লেখ্য, এই বন্দরটি শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর দ্বারা পরিচালিত হয়। এই বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ কার্গো, তরল পণ্য এবং কন্টেইনার পরিবহন হয়। আগে আন্তর্জাতিক যাত্রার ক্ষেত্রে অন্য নির্দিষ্ট বন্দরের উপর নির্ভর করতে হতো। কিন্তু এবার থেকে হলদিয়াতেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) শওকত-পুত্রের ‘অরণ্যের কূলে’ ক্যাফেতে চলবে বুলডোজার
এবার ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলের ক্যাফে ‘অরণ্যের কূলে’ সংকটের মুখে। অবৈধভাবে নির্মিত এই ক্যাফে ভাঙার জন্য নোটিশ দিয়েছে প্রশাসন। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে, ৭ দিনের মধ্যে যদি ক্যাফে না ভাঙা হয়, তাহলে বুলডোজার চালিয়ে তা ভেঙে দেওয়া হবে। জানা গিয়েছে, বাবা শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন মৌখালী সেতু সংলগ্ন এলাকায় রাস্তার ধারে চরের উপর বেআইনিভাবে ওই ক্যাফে তৈরি করেছিল ইমরান। এমনকি নিয়মের তোয়াক্কা না করে দিব্যি ব্যবসা চালাচ্ছিল। কিন্তু ক্ষমতার পালাবদল হতেই সংকটের মুখে সবকিছু। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে স্কুলে বিশেষ কর্মসূচি
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে এমনিতেই আগামী ৬ জুলাই রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার এ নিয়ে বিশেষ নির্দেশিকা পাঠানো হল প্রত্যেকটি স্কুল-কলেজে। আজ উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের সমস্ত স্কুল-কলেজে আগামী ১৫ দিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করা হবে। অর্থাৎ ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত তা পালন করা হবে। আর এই দিনগুলোতে আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা, বিতর্ক সভা ইত্যাদির আয়োজন করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) তৃণমূলের অস্তিত্ব টেকাতে কমিশনের দ্বারস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী
এবার দলের অস্তিত্ব ঠেকাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নতুন জাতীয় কর্ম সমিতি তৈরি করে ফেলেছিল নতুন তৃণমূল ঋতব্রতের দল। আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নাম ছিল না। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কর্মসমিতি তৈরি করে নির্বাচন কমিশনকে পাঠিয়েছেন। যেখানে চেয়ারপারসন হিসেবে নিজের নাম রেখেছেন। সভাপতি হিসেবে রয়েছেন সুব্রত বক্সি। সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) কলকাতার স্কুলে মিড-ডে মিল রান্না করবে ইসকন
কলকাতার স্কুলগুলোতে এবার মিড ডে মিলের জন্য বরাত দেওয়া হয়েছে ইসকনকে। আর গতকাল বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিজেই একথা ঘোষণা করেছেন। তবে এ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে যে, পড়ুয়ারা তাহলে কি দুপুরবেলা ডিম পাবে না? যদিও সরকারি স্কুলগুলোতে মিড ডে মিলের জন্য মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়। তবে পাইলট প্রযুক্তি হিসেবে ইসকনকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের বরাত দেওয়া হচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। স্বামী বিবেকানন্দের ভাবনা থেকেই চলবে। কিন্তু ভালো খাবার পাবেন। শুদ্ধ খাবার পাবেন। আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) কাতারে গ্যাস প্ল্যান্টের বিস্ফোরণে মৃত ১২ ভারতীয়
কাতারের গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ গেল ১২ জন ভারতীয় নাগরিকের। মোট ১৩ জন মারা গিয়েছেন বলে খবর। দোহায় অবস্থিত ভারতের দূতাবাস এই বিষয়ে তথ্য দিয়েছেন। এমনকি তিনি আরও জানিয়েছেন, আহত সকলের অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে, প্রধান এলপিজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্র রাস লাফান শিল্প শহরের অংশ বারজান গ্যাস ব্যবস্থাপনায় এই বিস্ফোরণটি ঘটেছে। এমনকি কাতারের তরফ থেকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করা হয়েছে এবং তদন্ত চলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) সব্যসাচী ঘনিষ্ঠ মহিলার শ্বশুর বাড়িতে ৩ কেজি সোনা উদ্ধার
তোলাবাজি মামলায় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত ঘনিষ্ঠ এক মহিলার শ্বশুর বাড়িতে তল্লাশিতে এবার সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে সব্যসাচী দত্তকে নিয়ে নদীয়ার তেহট্টের করিমপুর তদন্ত করতে গিয়েছিল পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে এই সোনা। আসলে এক ব্যবসায়ীর দায়ের করা তোলাবাজি মামলায় তাঁকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তারপরেই তদন্তে একাধিক তথ্য প্রমাণ মিলছে। আর এবার বেশ কিছু অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরেই এই সোনার হদিশ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










