সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, মন্ত্রীর মেয়ের মৃত্যু, নয়ডায় এসি বাসে অগ্নিকাণ্ড….অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পুজোর চাঁদা তোলার অভিযোগ জানানোর জন্য চালু হেল্পলাইন
সামনেই দুর্গাপুজো। তবে পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গার ক্লাবগুলি জোরপূর্বক সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে থাকে। এবার সেই বাড়বাড়ন্ত রুখতে বিরাট পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। আজ কলকাতা বা তৎসংলগ্ন এলাকায় জুলুমবাজি করে চাঁদা তোলার মতো ঘটনাগুলিকে রুখতে জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর, যেখানে সরাসরি অভিযোগ জানানো যাবে। এমনকি দ্রুত সেই সমস্যাগুলি নিষ্পত্তি করা হবে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) পুজোর আগেই রাজ্য পুলিশে সাড়ে ১১ হাজার কনস্টেবল নিয়োগ
পুজোর আগেই রাজ্য পুলিশে সাড়ে ১১ হাজার কনস্টেবল নিয়োগ। স্পষ্ট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকাল ৯টা নাগাদ পুলিশ কনস্টেবল নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। শূন্যপদ ছিল ১১,৭৪৯টি। পুরুষ প্রার্থীদের জন্য ৮২১২ এবং মহিলা প্রার্থীদের জন্য ৩৫৩৭টি পদ রাখা হয়েছিল। এখন সকলের নজর রয়েছে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ আর যোগদানের দিকে। এমনকি পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী নিজেই একথা জানিয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) ভাগীরথীর তাণ্ডবে শান্তিপুরে তলিয়ে গেল ৮টি বসতভিটে
গভীর নিম্নচাপের জেরে চলছে দিন-রাত বৃষ্টি। এই অবস্থায় গঙ্গা ভাঙনের কবলে পড়ল নদীয়ার শান্তিপুর বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর গ্রাম। জানা গিয়েছে, ভাগীরথী নদীর ভয়ঙ্কর স্রোতের তাণ্ডবে পরপর আটটি বাড়ি ভেঙে গঙ্গায় তলিয়ে গিয়েছে। এমনকি আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বর্তমানে ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কায় চলছে দেশজুড়ে উত্তেজনা। তবে নিম্নচাপের জেরে রাজ্যবাসীর পুরো নাজেহাল অবস্থা। সেই সূত্রে ভাঙনের কবলে পড়ল নদীয়ার শান্তিপুর বিধানসভার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রাম। অন্যান্য গ্রামবাসীরা বর্তমানে আশঙ্কায় দিন কাটাচ্ছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলন
দিল্লির যন্তরমন্তরে ককরোচদের আন্দোলন সফল হওয়ার পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধেই আন্দোলনে নামছে ককরোচ জনতা পার্টি। আজ দিল্লিতে সংবাদ সম্মেলন করে অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, “জ্ঞানেশ কুমার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টি দেশব্যাপী প্রতিবাদ শুরু করবে এবং পরে দিল্লিতে অবস্থান ধর্মঘট করবে। আমরা প্রতিটি রাজ্যের প্রতিটি শহরে যাব এবং সচেতনতা তৈরি করব। যন্তরমন্তরে প্রতিবাদে এর আগে আমরা যেমনটা করেছিলাম, ঠিক তেমনটাই দেশব্যাপী জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ চালাব।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) মমতার প্রতীক মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
তৃণমূলের জোড়াফুল প্রতীক আপাতত কমিশনের সিন্দুকে রাখা হয়েছে। তবে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি হয়েছে বৃহস্পতিবার। নির্বাচনের প্রতীক এবং দলের নাম সংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য কতটা সময় প্রয়োজন তা জানতে এবার কমিশনের কাছে রিপোর্ট চেয়েছে শীর্ষ আদালত। এমনকি আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। কমিশনের উদ্দেশ্যে সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, “এমন একটি যুক্তিসঙ্গত সময়সীমা বলুন, যার মধ্যে দুই পক্ষই নিজেদের প্রমাণ এবং বক্তব্য পেশ করার সুযোগ পাবে।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা মাদ্রাসা পড়ুয়াদের
ফের বাংলাদেশে সংখ্যালঘু হত্যা। চট্টগ্রামের পটিয়া উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে পার্থ বিশ্বাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠল স্থানীয় মুসলিম এবং মাদ্রাসার কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলেই ওই যুবকের মৃত্যু হয় বলে খবর। জানা গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কিছু ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার অভিযোগ করেছিল স্থানীয় মুসলিম সম্প্রদায়ের একাংশ ও মাদ্রাসার ছাত্ররা। তাদের অভিযোগ, ওই ব্যক্তি নাকি ইসলাম ধর্ম সম্পর্কে কিছু কটুক্তি করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই ক্ষুব্ধ জনতা তাঁকে পিটিয়ে মারে রাস্তায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) নিউটাউনে হাসপাতালের শিলান্যাসে বড় ঘোষণা আদানির
রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত করার লক্ষ্যে নিউটাউনে তৈরি হচ্ছে আদানি আরোগ্য মন্দির। ২০০০ বেডের এই হাসপাতালে দরিদ্রদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১০০০ বেড মিলবে। আজ তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম আদানি। এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “বাংলায় শিল্পের জন্য ভয়মুক্ত পরিবেশ তৈরি হয়েছে। বাংলায় শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রচুর সম্ভাবনা রয়েছে। আপনি প্রমাণ করেছেন, আপনি সত্যিই ভূমিপুত্র।” পাশাপাশি রাইটার্স বিল্ডিং, কুমারটুলি ঘাট এবং কলকাতা দুর্গাপুজো নিয়েও প্রশংসা করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ঝাড়খণ্ডে দুর্ঘটনায় মৃত্যু মন্ত্রীর মেয়ের
জামসেদপুরে ভয়ংকর দুর্ঘটনা। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলে মৃত্যু হল রাজ্যের মন্ত্রীর মেয়ে সহ চারজনের। সূত্রের খবর, বৃহস্পতিবার ভোররাতে জামশেদপুরের দোমুখানি এলাকায় এই ঘটনা ঘটেছে। জামশেদপুর মেরিন ড্রাইভে কোনও প্রকার যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রাকটি দাঁড়িয়েছিল। আর সেই সময় পিছন থেকে চার চাকার গাড়িটি দ্রুত গতিতে এসে ধাক্কা মেরেছিল। সংঘর্ষের তীব্রতা এতটাই জোরে ছিল যে, মুহূর্তের মধ্যে সব শেষ। এতে ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দীপিকা পান্ডে সিংহের মেয়ে তৃষা সিংহ সহ চারজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) বাসি মাংসের অভিযোগ করতে ঘাটালে ক্রেতাকে মারধর
বাসি মাংস বিক্রি করার ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ঘাটাল বাজারের মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে। এমনকি তাঁর উপর ছুরি দিয়ে হামলা করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ক্রেতাকে মারধরের প্রতিবাদে পথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কোন্নগর এলাকায় বাসিন্দা সুরজিৎ মান্না খাসির মাংস কিনতে গিয়েছিলেন। কিন্তু মাংস খাওয়ার সময় দেখেন যে, দোকানদার বাসি মাংস দিয়েছে। সেখানে অভিযোগ জানাতে গেলেই বিপত্তি ঘটে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) গ্রেটার নয়ডায় এসি বাসে অগ্নিকাণ্ডে মৃত্যু ৯
মধ্যরাতে ভয়ংকর অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হল ৯ জনের। গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। এমনকি ঘুমের মধ্যেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ৯ জনের। পাশাপাশি আহত হয়েছে বেশ কয়েকজন। আশঙ্কা করা হচ্ছে যে, এই ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। বুধবার ৩৫ জন যাত্রীকে নিয়ে নয়ডা থেকে মাহোবার দিকে যাচ্ছিল ওই এসি বাসটি। মধ্যরাতে যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় জেওয়ারের নিকটবর্তী দয়ানটপুর গ্রামে বাসটিতে আচমকা আগুন ধরে যায়। তবে তখন যাত্রীরা ঘুমাচ্ছিলেন বলেই এই হতাহতের ঘটনা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










