সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩ আগস্ট, সোমবার। বিজেপি নেতাকে ডিমথেরাপি, তৃণমূলকে ধাক্কা আদালতের, জনরোষে উত্তাল নেপাল, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) দলীয় কর্মীদের কাছে ডিম থেরাপির শিকার বিজেপি নেতা
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই বলেছিলেন, তোলাবাজি বা দুর্নীতি করলেই উল্টো দিক থেকে ডিম আসতে পারে। ঘটল তেমনটাই। তৃণমূলের স্থানীয় নেতাদের সঙ্গে হাত মেলানোর অভিযোগ এবার শীতলকুচির ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বাঁধে সংঘর্ষ। তারপরেই দলের কয়েকজন কর্মী বিজেপির মন্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়লেন। আসলে শীতলকুচি বিজেপির মন্ডল সভাপতি পবিত্র অধিকারী তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য নেতা কর্মীদের পঞ্চায়েতে ফিরিয়ে আনার জন্য উদ্যোগী হয়েছিলেন। সেই কারণেই এই ডিম থেরাপি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৯) জনরোষে উত্তাল নেপাল
পাকিস্তানি এবং বাংলাদেশীদের দেশ ছাড়া করার দাবিতে নেপালের সাম্প্রদায়িক দাঙ্গা এবার চরমে রূপ নিল। একাধিক দাবিতে জায়গায় জায়গায় জনপ্রতিনিধিদের ঘেরাও করল নেপালের জনগণ। এমনকি নতুন করে হিন্দু রাষ্ট্র পুনর্বহাল করার দাবি জানিয়ে পথে নেমেছে নেপালবাসী। নেপালের সিরাহা জেলায় ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সংসদ বাবুল গুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, তারা হিন্দু রাষ্ট্রের প্রত্যাবর্তন এবং দেশের পরিবর্তনের আশা নিয়ে জনপ্রতিনিধিদের সমর্থন করেছিলেন। কিন্তু হচ্ছে ঠিক উল্টোটা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৮) প্রথমবার ভোটে দাঁড়িয়েই বাঁকিপুর জিতলেন প্রশান্ত কিশোর
দীর্ঘ ৩০ বছর ধরে ক্ষমতায় ছিল বিজেপি। এবার বিহারের উপনির্বাচনের জন সুরাজ পার্টির প্রশান্ত কিশোর বাঁকিপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করলেন। বিজেপি প্রার্থী নিরাজ কুমারকে ১৬ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। তবে তাঁর এই জয়লাভ যে বিজেপি শাসিত রাজ্যের গেরুয়া শিবিরের জন্য বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। এমনকি জয়লাভ করে সম্রাট চৌধুরীকে খোঁচা মেরে প্রশান্ত কিশোর জানিয়েছেন, বাঁকিপুর উপনির্বাচনে তাঁর জয়লাভ বিজেপির জন্য একটি বার্তা। এমন একজন মুখ্যমন্ত্রী দরকার যিনি শিক্ষার উন্নতি করতে পারবেন, এবং যুবকদের কর্মসংস্থান করতে পারবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৭) অভিষেকের পিএ সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ হাইকোর্টে
গ্রেফতারের ক্ষেত্রে আর রইল না কোনও বাধা। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। জমি দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। অভিযোগ ছিল, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি ভুয়ো নথিপত্রের মাধ্যমে বিক্রি করা হত, এবং তার মাথায় ছিল সুমিত রায়। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। অবশেষে আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করেছিলেন তিনি। তবে বিচারপতি আজ তা খারিজ করে দেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৬) STF-র জালে জঙ্গি হামিম ঘনিষ্ঠ আদিত্য
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলা কষার জন্য ইতিমধ্যেই বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি হামিম মন্ডল এবং তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে। তবে এবার তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অভিযোগে হাওড়া থেকে গ্রেফতার করা হল আদিত্য সিং ওরফে রাজ নামের এক দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে। জানা যাচ্ছে, রাজ্যের বর্তমান মন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকে অপহরণ করার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল আদিত্য। এমনকি মন্ত্রির ছেলের বিভিন্ন তথ্য এবং ছবি হামিমকে পাঠাত সে। পাশাপাশি পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে তাঁর সংযোগ রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৫) তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ঝটকা সুপ্রিম কোর্টের
এবার তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বড় রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। আজ অর্থাৎ সোমবার মামলার শুনানিতে বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন, আগামী ১১ আগস্ট এই মামলার শুনানিতে ইডি এবং কালীঘাট তৃণমূল দুই পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। এদিন তৃণমূলে হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তিনি জানিয়েছিলেন, অ্যাকাউন্ট ফ্রিজ থাকার কারণে কর্মীদের মাইনে দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, তারা মূল মামলার মেরিট খতিয়ে দেখছেন না। অন্তর্বর্তী স্বস্তির যে আবেদন তা খতিয়ে দেখা হচ্ছে। আর ইডি এবং তৃণমূলের বক্তব্য আগামী ১১ আগস্টের শুনানিতে শুনবেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৪) দিঘার সমুদ্রে এবার ড্রেস কোড
এবার দিঘার সমুদ্রে নামতে গেলেও মানতে হবে ড্রেস কোড। সমুদ্রে এবার থেকে শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি সমুদ্র সৈকতে তামাকজাত দ্রব্য কিংবা মদ্যপান নিষিদ্ধ করতে চলেছে সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দীঘার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। এমনকি যে কোনও ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য পরিকল্পনা গ্রহণ করছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এই নিয়ম বাধ্যতামূলক হয়ত করা হবে না। পাশাপাশি এও বলা হয়েছে, শাড়ি কিংবা সালোয়ার কামিজ পরলে তা এমন রংয়ের পরতে হবে যেন বোঝা যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
৩) ফের ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি
ডলারের বিপরীতে ফের অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা। সোমবার সকালে লেনদেনের শুরুতে ভারতীয় রুপি ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৫.১৩ টাকায়। গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা করতে নিষেধ করেছেন। সেই কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কমেছে আজ। আর যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল আমদানি করতে হয়, সেই কারণে ডলারের উপর চাপ কম পড়ছে এবং রুপির দাম ঘুরে দাঁড়িয়েছে। এমনকি ভারতীয় রিজার্ভ ব্যাংক এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
২) চুঁচুড়ায় নবজাতককে রাস্তায় ফেলে পালাল পরিবার
হুগলির চুঁচুড়ায় নবজাতক এক ফুটফুটে বাচ্চাকে রাস্তার ধরে ফেলে দেওয়ার অভিযোগের তোলপাড়। তবে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তৈরি হয় একাধিক দাবিদার। সেখানে বাচ্চার মা এবং বাবা বাচ্চাটিকে নিজেদের বলে দাবি করেন। কিন্তু কেন বাচ্চাটিকে ফেলে দেওয়া হল সে বিষয়ে তারা কিছু বলতে পারেনি। ওই মহিলার দাবি, “ বাচ্চাটিকে আমিই নেব। আমি বাচ্চাটিকে পেয়েছি। আমাকে যেন দেওয়া হয়। কিন্তু তাঁর মা-বাবা যদি প্রমাণ করতে পারে যে তাদের বাচ্চা তাহলে তারা নিয়ে যেতে পারে। তাতে কোনও আপত্তি নেই।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন
১) পাকিস্তানে শান্তি মিছিলে হামলায় নিহত ১৪, আহত ২২
পাকিস্তানের শান্তি মিছিলে ভয়ংকর বিস্ফোরণ। খাইবার পাখতুনখোয়ায় মিছিলে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। এমনকি আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ২২ জনে। রবিবার পাকিস্তানের সোয়াত জেলার কাবাল শহরে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলতে তুলতে হাঁটছিলেন। সেই সময় আফগানিস্তান সীমান্তের কাছে কাবাল শহরের থানার প্রবেশদ্বারে প্রবল বিস্ফোরণ ঘটে। আর এতেই হতাহত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন










