কলকাতা থেকে আসানসোল, জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক! হুড়োহুড়ি আইনজীবীদের মধ্যে

Published:

Civil Court Kolkata
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: খাস কলকাতায় আদালত চত্বরে (Civil Court Kolkata) এবার বোমাতঙ্ক! হুমকি মেলে জানানো হয় কলকাতা থেকে জেলা- একাধিক আদালতে রাখা রয়েছে বোম। খবর প্রকাশ্যে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন আইনজীবীরা। গত কয়েক মাস ধরেই দিল্লির বিভিন্ন স্কুলগুলিতে বিস্ফোরণের ভুয়ো হুমকি দিয়ে আসছিল মেলের মাধ্যমে। যদিও কে বা কারা এই মেল করছে তা এখনও জানতে পারেনি পুলিশ। আর এই অবস্থায় টার্গেট হল কলকাতা।

আদালত চত্বরে বোমাতঙ্ক

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ মঙ্গলবার একটি হুমকি ইমেলে দাবি করা হয় যে, সিটি সিভিল কোর্টে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে সেই ইমেল পুলিশকে পাঠাতেই আদালত চত্বরে হাজির হয় পুলিশ। চারিদিকে গোটা টিম তদন্তে নামে। আইনজীবী এবং বাকিদের বের করে গোটা বিল্ডিং খালি করে দেওয়া হয়। এর পরে স্নিফার ডগ এনে বিল্ডিংয়টিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। কিন্তু এই বোমাতঙ্কের মেলটি কে বা কারা পাঠাল তা এখনও অজানা। তবে পুলিশের বিশ্বাস খুব শীঘ্রই সত্যিটা প্রকাশ্যে আসবে। অন্যদিকে একই অবস্থা আসানসোলে।

দুর্গাপুর, আসানসোলেও একই কাণ্ড

সিটি সিভিল কোর্টের পর বোমাতঙ্ক ছড়িয়েছে আসানসোল আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বোমা রাখা আছে বলে জেলা জজের কাছে একটা ই-মেল আসে। আর সেই খবর জানাজানি হতেই জেলা ও দায়রা জজ আদালত খালি করে দেওয়া হয়। মুহুর্তের মধ্যে আইনজীবী থেকে শুরু করে আদালত চত্বরে থাকা সমস্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয় পুলিশ। তল্লাশিতে আনা হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কুকুর। গোটা আদালত চত্বরে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়।

আরও পড়ুন: দোলে উত্তরবঙ্গ যাওয়া আরো সহজ, কলকাতা-এনজেপি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা থেকে শিলংগামী একটি ফ্লাইটে বোমা রাখা আছে বলে একটি চিরকুট মিলেছিল বিমানের শৌচাগার থেকে। তারফলে শোরগোল পড়ে গিয়েছিল যাত্রীদের মধ্যে। শেষে বিমানের ক্রু যাত্রীদের বিমান থেকে নামিয়ে সুরক্ষিত ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি করা হয়েছিল। কিন্তু সেখান থেকেও সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। সকলের সন্দেহ তবে কি কেউ ইচ্ছে করে বিব্রত করার জন্য এমন ধরনের কাজ করছে। তদন্ত করে চলেছে পুলিশ।